‘প্রতি বৃহস্পতিবার অপেক্ষায় থাকি রংধনু আসরের মজার ও শিক্ষণীয় গল্প শোনার জন্য’
আসসালামু আলাইকুম। প্রিয় মহোদয়, লেখনীর শুরুতে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা গ্রহণ করবেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো ও সুস্থ আছেন।
আমি সপ্তাহের প্রতিদিন রেডিও তেহরান শুনে থাকলেও বৃহস্পতিবারের সান্ধ্য অধিবেশন আমার নিকট একটু আলাদা গুরুত্ব বহন করে। কারণ এইদিন আমার প্রিয় রংধনু আসর প্রচারিত হয়। আমি ও আমার পরিবারের ক্ষুদে সদস্যরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকি রংধনু আসরে প্রচারিত মজার ও শিক্ষণীয় গল্প শোনার জন্য।
গত ১ এপ্রিল আমি ও আমার পরিবারের ছোট্ট সদস্যরা রংধনু আসর শুনছিলাম। এদিন রংধনু আসরটি নির্মিত হয়েছিল অহংকারের পরিণতি সম্পর্কিত গল্প দিয়ে। আসরের শুরুতে সূরা সোয়াদের ৭৪ থেকে ৭৬ আয়াতে ইবলিশের অহংকার সম্পর্কে মহান আল্লাহ তায়ালার বাণী তুলে ধরা হয়। এরপর অহংকারের পরিণতি নিয়ে অহংকারী গোলাপের গল্পটির পরিবেশনা বেশ ভালো লাগে। গল্পটির শিক্ষণীয় দিক ছিল কারো কোনো বিষয় নিয়ে অহংকার করা উচিত নয়।
অহংকার মানব চরিত্রের খুব খারাপ একটি দিক। অহংকার মানুষকে ধ্বংস করে। অহংকারের পরিণতি নিয়ে রংধনু আসরের এই পর্বটি আমাদের সকলের বিশেষ করে আমাদের ছোট্ট সোনামণিদের নিরহংকারী ও বিনয়ী করে তুলবে বলে আশা করি। পরিশেষে সুন্দর অনুষ্ঠান উপহার দেবার জন্য রেডিও তেহরানকে অনেক ধন্যবাদ।
শাওন হোসাইন
সভাপতি, রংধনু বেতার শ্রোতা সংঘ
গ্রাম: খোশবাড়ী, পোস্ট: খানগঞ্জ
থানা: রাজবাড়ী সদর, জেলা: রাজবাড়ী।
পার্সটুডে/আশরাফুর রহমান/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।