পুরনো ক্রেতারা ইরান থেকে তেল আমদানি করতে অধৈর্য হয়ে পড়েছে
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে তেল আমদানি শুরু করার ব্যাপারে অনেকটা অধৈর্য হয়ে পড়েছে পুরনো ক্রেতারা। ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে নতুন করে আলোচনা শুরুর প্রেক্ষাপটে এই অবস্থা সৃষ্টি হয়েছে। ক্রেতাদের মাঝে ইরানি তেলের চাহিদা দিন দিন বাড়ছে।
তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, ইরান বর্তমানে সর্বোচ্চ তেল উত্তোলনের পর্যায়ে রয়েছে। গত মাসে ইরানের তেল উত্তোলনের পরিমাণ দৈনিক এক লাখ ৩৭ হাজার ব্যারেল বেড়েছে। সে হিসাবে ইরান প্রতিদিন তেল উত্তোলন করেছে ২৩ লাখ ব্যারেল। ওপেকের সদস্য দেশগুলোর মধ্যে এটা সর্বোচ্চ মাত্রার বৃদ্ধি।
টানা তিন মাস ধরে ইরানের তেল উত্তোলন বেড়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ইরানের তেল উত্তোলন বেড়েছে প্রতিদিন ৬২ হাজার ও ৩৫ হাজার ব্যারেল। ওপেকের তথ্য অনুসারে, আন্তর্জাতিক বাজারে ইরানের ভারী অপরিশোধিত তেলের দাম ৬০.৬৬ ডলার থেকে বেড়ে ৬৪.৩০ ডলারে গিয়ে দাঁড়িয়েছে।
ইরানি তেলের প্রধান ক্রেতা চীন ইরান থেকে তেল আমদানির নতুন রেকর্ড স্থাপন করেছে। দেশটির সঙ্গে ইরানের ২৫ বছর মেয়াদি কৌশলগত চুক্তি সইয়ের এই রেকর্ড স্থাপিত হয়।#
পার্সটুডে/এসআইবি/১৪