রেডিও তেহরান অনলাইন কুইজ প্রতিযোগিতার ১১তম পর্বের ফল প্রকাশ
https://parstoday.ir/bn/news/iran-i91092-রেডিও_তেহরান_অনলাইন_কুইজ_প্রতিযোগিতার_১১তম_পর্বের_ফল_প্রকাশ
রেডিও তেহরানের অনলাইন মাসিক কুইজ প্রতিযোগিতার ১১তম পর্বে মোট ২৩৮ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ১৬১ জন (বাংলাদেশ ১৭৩, ভারত ২৩, অন্যান্য ২)। বাকি ৭৭ জন ভুল (বাংলাদেশ ৭৪, ভারত ৩) উত্তর দিয়েছেন। প্রতিযোগিতায় লটারীর মাধ্যমে বিজয়ী পাঁচজনসহ অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ০৩, ২০২১ ১৫:৫৮ Asia/Dhaka
  • রেডিও তেহরান অনলাইন কুইজ প্রতিযোগিতার ১১তম পর্বের ফল প্রকাশ

রেডিও তেহরানের অনলাইন মাসিক কুইজ প্রতিযোগিতার ১১তম পর্বে মোট ২৩৮ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ১৬১ জন (বাংলাদেশ ১৭৩, ভারত ২৩, অন্যান্য ২)। বাকি ৭৭ জন ভুল (বাংলাদেশ ৭৪, ভারত ৩) উত্তর দিয়েছেন। প্রতিযোগিতায় লটারীর মাধ্যমে বিজয়ী পাঁচজনসহ অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

বিজয়ীদের তালিকা

১. কে এম আবুল বাশার

সহকারী অধ্যাপক (অর্থনীতি)

কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজ, কুষ্টিয়া, বাংলাদেশ

২. মোঃ মাসুদুর রহমান

গ্রামঃ পীরব, পোঃ সিহালী,থানাঃ শিবগঞ্জ, জেলাঃ বগুড়া, বাংলাদেশ।  

৩. মোঃ সাগর মিয়া

গ্রামঃ সাদিরচর, থানাঃ বাজিতপুর, জেলাঃ কিশোরগঞ্জ, বাংলাদেশ

৪. তাসনুভা তাহনিম

সুন্দর, সেহাংগল, নেসারাবাদ, পিরোজপুর, বাংলাদেশ

৫. বিনীতা সান্যাল

ঢাকা কলোনী, জেলা: দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত।

কুইজের উত্তরগুলো মিলিয়ে নিন

প্রশ্ন-১:  কত সালে ইরানের পরমাণু শক্তি সংস্থা গঠিত হয়?

উত্তর: ১৯৭৪ সালে

প্রশ্ন-২: ইরান ও চীন কত বছর মেয়াদি কৌশলগত চুক্তি সই করেছে?

উত্তর: ২৫ বছর

প্রশ্ন-৩: সানা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর সৌদি জোটের অবরোধের কারণে কত হাজার মানুষের মৃত্যু হয়েছে?

উত্তর: অন্তত ৮০ হাজার

পার্সটুডে/আশরাফুর রহমান/৩