‘সত্য ঘটনা নিয়ে সাজানো রংধনু আসরটি ছিল এককথায় অনবদ্য’
আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা অর্থাৎ আইআরআইবি বাংলা বিভাগের প্রতি। আশাকরি আপনারা সকলেই কুশলে আছেন। বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, রংধনু এবং কথাবার্তা নিয়ে সাজানো ২৪ জুনের পুরো অনুষ্ঠান শুনলাম এবং পরিবেশনাগুলোর প্রত্যেকটি দারুণভাবে উপভোগ করলাম।
ওইদিনের সবচেয়ে আকর্ষণীয় পরিবেশনা ছোটদের জন্য সাজানো সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু আসর। গাজী আবদুর রশিদ এবং আক্তার জাহানের সুন্দর পরিবেশনায় আরও একটি উপভোগ্য অনুষ্ঠান উপহার পেলাম রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে। প্রথমেই উত্তম আচরণ বা অমায়িক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা দারুণ লাগলো। সদাচরণের কারণে মানুষ যেমন সফলতার মুখ দেখে, তেমনি তার মাধ্যমে বেহেশত লাভ করাও সহজ হয়। উত্তম আচরণ বা অমায়িক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে আজকের রংধনু আসরে আমরা তিনটি সত্য ঘটনা সমন্ধে অবগত হলেন।
প্রথমে রাসূলে আকরাম (সা.) ও এক আরব বেদুঈনের ঘটনা। আল্লাহর রাসূল কিভাবে তার অমায়িক ব্যবহার দিয়ে আরব বেদুঈনকে সৎপথে আনলেন তা জানতে পারলাম। তারপর আমরা বিশ্বনবীর দৌহিত্র ইমাম হোসাইন (সা.)-এর সিরিয়াবাসী এক ব্যক্তির প্রতি অমায়িক ব্যবহার সম্পর্কে একটি সত্য ঘটনা জানতে পারলাম। ইমাম হোসাইন (সা.) এর সুন্দর ব্যবহার সিরিয়াবাসী ব্যক্তির মধ্যে এক আত্মিক বিপ্লব এনে দিয়েছে।
রংধনু আসরের শেষ ইমাম হুসাইন (আ.)'র পুত্র ইমাম জাইনুল আবেদিনের মহানুভবতা সম্পর্কে একটি ঐতিহাসিক ঘটনা জানতে পারলাম। জানতে পারলাম কিভাবে অন্যের ভুল উপেক্ষা করে তাকে ক্ষমা করে দিতে হয়। আমরা সবাই অন্যদের প্রতি ক্ষমাশীল হব এবং সবার সাথে ভালো ব্যবহার করব তাহলেই আমাদের সমাজ শান্তি-সুখে ভরে উঠবে।
আজকের রংধনু আসরে অমায়িক ব্যবহার নিয়ে জাকির আবু জাফরের লেখা এবং মশিউর রহমানের সুরে কিশোর শিল্পী মাহদী বিন আনিছ সিফাতের কণ্ঠে সুন্দর ও মানানসই একটি গান পরিবেশিত হলো। তারপর পল্লীকবি জসিম উদ্দিনের লেখা বিখ্যাত ‘প্রতিদান’ কবিতাটি চমৎকার উচ্চারণে আবৃত্তি করে শোনালেন ঢাকার সারেগামা একাডেমির সদস্য কাজী আবদুর রাফি। গান, কবিতা এবং উত্তম আচরণ বা অমায়িক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে তিনটি সত্য ঘটনা নিয়ে সাজানো আজকের রংধনুর আসর এককথায় অনবদ্য ছিল। অসাধারণ অনুষ্ঠান। খুবই ভালো লাগল।
খুবই সুন্দর, আকর্ষণীয় ও উপভোগ্য রংধনু আসর অনুষ্ঠান প্রযোজনা, উপস্থাপনা ও উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জাতীয় সম্প্রচার সংস্থা (আইআরআইবি) রেডিও তেহরান, বাংলা বিভাগকে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। খোদা হাফেজ।
মহ: হাফিজুর রহমান
ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব
গ্রাম ও পোস্ট: চুপী, জেলা: বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।