'আমেরিকায় ছাত্র-ছাত্রীরাও মদ পান করে, এটি সত্যিই লজ্জার বিষয়'
https://parstoday.ir/bn/news/iran-i94120-'আমেরিকায়_ছাত্র_ছাত্রীরাও_মদ_পান_করে_এটি_সত্যিই_লজ্জার_বিষয়'
প্রিয় মহোদয়,  আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ২ জুলাই, শুক্রবার রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো আমাদের খুব ভালো লেগেছে। প্রতিটি অনুষ্ঠানই ছিল তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক। উল্লেখ্য যে, শ্রোতাদেরকে নিরন্তর তথ্য ও জ্ঞান দিয়ে রেডিও তেহরান মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে যাচ্ছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ০৪, ২০২১ ০৯:৩৮ Asia/Dhaka
  • 'আমেরিকায় ছাত্র-ছাত্রীরাও মদ পান করে, এটি সত্যিই লজ্জার বিষয়'

প্রিয় মহোদয়,  আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ২ জুলাই, শুক্রবার রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো আমাদের খুব ভালো লেগেছে। প্রতিটি অনুষ্ঠানই ছিল তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক। উল্লেখ্য যে, শ্রোতাদেরকে নিরন্তর তথ্য ও জ্ঞান দিয়ে রেডিও তেহরান মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে যাচ্ছে।

তবে আজ ‘পাশ্চত্যে জীবন ব্যবস্থা’ অনুষ্ঠানটি আমাকে মুগ্ধ করেছে। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আকতার জাহান ও গাজী আব্দুর রশিদ। তাঁদের সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনা অনুষ্ঠানটিকে আমাদের কাছে সহজবোধ্য করেছে। সাপ্তাহিক এ অনুষ্ঠানটির গত আসরে পাশ্চাত্যে মদের মাত্রাতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হয়। আজকের আসরে এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে। এসব তথ্য পাশ্চাত্যের জীবন সম্পর্কে যেমন আমাদের ধারণা দেয়, তেমনি আমাদের জীবনকে কিভাবে গড়ে তুলতে হবে সে পরামর্শ ও উপদেশও দিয়ে থাকে।

পাশ্চাত্যে জীবন ব্যবস্থা অনুষ্ঠানটি থেকে জানতে পারি যে, আসলে মদের কোনো নিরাপদ মাত্রা নেই। এটি সামান্য পরিমাণে পান করা হলেও ক্ষতিকর। ইউরোপ-আমেরিকার দেশগুলোতে মদপানের কারণে অকাল মৃত্যুর সংখ্যা বাড়ছে, বাড়ছে মস্তিস্কের নানা সমস্যা। মানুষ যত বেশি মদ পান করে ততই তার মস্তিষ্কের ধূসর অংশ কমে যায়। এর ফলে মস্তিষ্কে নানারূপ জটিলতা দেখা দেয়।

গবেষকরা দেখেছেন, সব ধরণের মদই ক্ষতিকর। ওয়াইনের মত দামী এবং বাংলা মদের মত কম দামী- কোনো মদই নিরাপদ নয়। দামী মদও বিপজ্জনক। আর এর কোনো নিরাপদ মাত্রাও নেই। সামান্য মদও ক্ষতিকর ও ঝুঁকি সৃষ্টিকারী। তাই চিকিৎসকের নির্দেশক্রমে অসুস্থ লোক ব্যতীত কারোরই মদ পান করা উচিত নয়।

আজকের অনুষ্ঠানটি থেকে আরো জানতে পারি যে, আমেরিকায় ছাত্র-ছাত্রীরাও মদ পান করে। এটি সত্যিই লজ্জার বিষয়। মদ্যপায়ীরা নিজের ক্ষতির পাশাপাশি অন্যদের জন্যও ক্ষতির কারণ হয়ে দাড়ায়। এক গবেষণা থেকে জানা গেছে, আমেরিকার মদ্যপায়ীরা নিজেদের ক্ষতি করার পাশাপাশি দেশের আরো ৫ কোটি মানুষের ক্ষতি করছে। এরফলে পারিবারিক সহিংসতা, সড়ক দুর্ঘটনা বাড়ছে।

ইউরোপে মদ্যপান নিয়ন্ত্রণে কিছু আইন করছে। কোন কোন দেশ মদ পানের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে। কোন কোন দেশ মদ্যপান করে গাড়ি চালানো নিষিদ্ধ করেছে। এতকিছুর পরও আমেরিকা বা ইউরোপের দেশগুলো মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ করতে রাজী নয়। কারণ এ খাত থেকে তাদের প্রচুর অর্থ আয় হয়। মানুষের জীবনের চেয়ে বা সামাজিক সৌন্দর্যের চেয়ে তাদের কাছে অর্থ আয় অধিক গুরুত্বপূর্ণ। আমরা বিশ্ববাসী এমন সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।

 

মোঃ শাহাদত হোসেন

সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ

গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ-২৩০০, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।