ইরানের সর্বত্র পবিত্র ঈদুল আযহা উদযাপিত
https://parstoday.ir/bn/news/iran-i94876-ইরানের_সর্বত্র_পবিত্র_ঈদুল_আযহা_উদযাপিত
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বত্র পালন করা হয়েছে পবিত্র ঈদুল আযহা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২১, ২০২১ ২০:৫২ Asia/Dhaka
  • ইরানের মাশহাদ শহরে ইমাম রেজার (আ) পবিত্র মাজার প্রাঙ্গনে ঈদুল আযহার নামাজ
    ইরানের মাশহাদ শহরে ইমাম রেজার (আ) পবিত্র মাজার প্রাঙ্গনে ঈদুল আযহার নামাজ

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বত্র পালন করা হয়েছে পবিত্র ঈদুল আযহা।

করোনা ভাইরাসের ব্যাপক প্রকোপের কারণে রাজধানী তেহরানসহ দেশটির সব প্রদেশের মসজিদ ও ধর্মীয় স্থাপনার খোলা স্থানে স্বাস্থ্য বিধি মেনে ঈদের জামায়াত আদায় করা হয়।

ঈদের জামায়াতের খুতবায় আল্লাহর পথে ত্যাগ বা কুরবানির তাৎপর্য ও পবিত্র হজের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ইরান ও মুসলিম বিশ্বের ঐক্য আর সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করেন ইমামরা। রাজধানী তেহরানসহ সর্বত্র পশু কুরবানিও হয়েছে ব্যাপক মাত্রায়।

পবিত্র জিলহজ মাসের দশ তারিখে ঈদুল আযহা উদযাপন করা হয়। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মত্যাগের অমর আদর্শের প্রতীক হযরত ইব্রাহিম (আ) ও তাঁর পুত্র হযরত ইসমাইলের স্মৃতি-বিজড়িত কুরবানির স্মরণে এ দিনে মুসলমানরা পশু কুরবানি করে থাকেন।#

পার্সটুডে/এমএএইচ/২২