দাঁতভাঙা জবাব দেয়ার অঙ্গীকার করলেন ইরানি প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i97640-দাঁতভাঙা_জবাব_দেয়ার_অঙ্গীকার_করলেন_ইরানি_প্রতিরক্ষামন্ত্রী
ইহুদিবাদী ইসরাইলের কর্মকর্তারা সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনায় হামলার বিষয়ে যে হুমকি দিয়েছেন তার দাঁতভাঙা জবাব দেয়ার অঙ্গিকার ব্যক্ত করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০২১ ০৫:২৮ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি
    ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি

ইহুদিবাদী ইসরাইলের কর্মকর্তারা সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনায় হামলার বিষয়ে যে হুমকি দিয়েছেন তার দাঁতভাঙা জবাব দেয়ার অঙ্গিকার ব্যক্ত করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি।

তিনি বলেছেন, ইরান সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ক্ষেত্রে যে উন্নতি ও প্রযুক্তিগত উন্নয়ন সাধন করেছে তা জাতীয় নিরাপত্তা রক্ষা এবং বাইরের যেকোনো আগ্রাসন মোকাবেলার জন্য ব্যবহার করা হবে।  

রেজা আশতিয়ানি বলেন, “শত্রুর যেকোনো পাগলামি ও ধৃষ্টতাপূর্ণ পদক্ষেপের বিরুদ্ধে ইরানি জাতি নিশ্চিতভাবে দাঁতভাঙা জবাব দেবে এবং শত্রুকে চরম মূল্য দিতে হবে।” তিনি আরো বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান শত্রুর বিরুদ্ধে যেকোনো ক্ষেত্রে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ

ইসরাইলের উদ্দেশে জেনারেল আশতিয়ানি বলেন, হতাশা থেকেই ইসরাইলের কর্মকর্তারা ইরানকে অভিযুক্ত এবং বাগাড়ম্বর করছে। তিনি আরো বলেন, সামরিক খাতে ইরান তার উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখবে।

চলতি মাসের প্রথম দিকে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ মস্কো সফরে গিয়ে বলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে যেকোনো মূল্যে তা ঠেকাতে হবে। অন্যথায় ইসরাইল একাই ব্যবস্থা নেবে। ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও ইরানের ওপর হামলার হুমকি দিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।