নিষেধাজ্ঞা ছাড়ের বিষয়টি পর্যালোচনা করছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/iran-i97710-নিষেধাজ্ঞা_ছাড়ের_বিষয়টি_পর্যালোচনা_করছে_আমেরিকা
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে আফগানিস্তানে তেল ও তেলজাত পণ্য রপ্তানির বিষয়ে নিষেধাজ্ঞা ছাড় দেয়ার সম্ভাবনা পর্যালোচনা করে দেখছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ২০১৮ সাল থেকে আফগানিস্তান ইরান হতে তেল এবং তেল জাতীয় পণ্য আমদানির সুযোগ গ্রহণ করে আসছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২১ ১৯:১৮ Asia/Dhaka
  • নিষেধাজ্ঞা ছাড়ের বিষয়টি পর্যালোচনা করছে আমেরিকা

ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে আফগানিস্তানে তেল ও তেলজাত পণ্য রপ্তানির বিষয়ে নিষেধাজ্ঞা ছাড় দেয়ার সম্ভাবনা পর্যালোচনা করে দেখছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ২০১৮ সাল থেকে আফগানিস্তান ইরান হতে তেল এবং তেল জাতীয় পণ্য আমদানির সুযোগ গ্রহণ করে আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র লন্ডনভিত্তিক মিডিলইস্ট আই অনলাইন পত্রিকাকে বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আফগানিস্তানকে এই নিষেধাজ্ঞা ছাড় দেয়া হয় এবং গত মাসে আফগান সরকার উৎখাত হওয়ার পরও বর্তমানে সেটি সক্রিয় বিবেচনায় রয়েছে

মিডিলইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, এ বিষয়ে গত মাসে একটি সংশোধনী মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে তোলা হয় কিন্তু কমিটির চেয়ারম্যান গ্রেগোরি মিক্স তা আটকে দেন

২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন অর্থবিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা অ্যালেক্স জারডেন বলেন, ইরানের বিরুদ্ধে যখন আমেরিকা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বাস্তবায়ন করছিল তখনও আফগান অর্থনীতি রক্ষা করার জন্য তেহরানের কাছ থেকে কাবুলকে তেল কেনার সুযোগ দেয়া হয়

জারডেন বলেন, এই নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার বাস্তব উদ্বেগ রয়েছে এবং ইরান থেকে তেল আমদানি কাবুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়

গত বছরও ইরান থেকে আফগানিস্তানে চার লাখ টন তেল ও তেলজাত পণ্য রপ্তানি করা হয়েছে। ইরান থেকে আনা বেশিরভাগ জ্বালানি আফগান সীমান্তে নগদ অর্থে বিক্রি করা হয় এবং বেশিরভাগ লেনদেন করা হয়ে থাকে আফগানিস্তানের অনানুষ্ঠানিক হাওয়ালা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।