গুরুত্বপূর্ণ আলোচনার জন্য রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i98276-গুরুত্বপূর্ণ_আলোচনার_জন্য_রাশিয়া_সফরে_গেছেন_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান গুরুত্বপূর্ণ আলোচনার জন্য রাশিয়া সফরে গেছেন। এ সফরে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৬, ২০২১ ০৭:০২ Asia/Dhaka
  • রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
    রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান গুরুত্বপূর্ণ আলোচনার জন্য রাশিয়া সফরে গেছেন। এ সফরে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

সফরে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আমির আব্দুল্লাহিয়ান মস্কো সফর করছেন। তার সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রয়েছে।

ইরানের প্রেস টিভি জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদ মোকাবেলা, অবৈধ মাদক পাচার রোধ এবং আফগানিস্তানের পুনর্গঠনে আন্তর্জাতিক উদ্যোগ সম্পর্কে আলোচনা করবেন। আজ বুধবার দুই মন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

ককেশাস অঞ্চল এবং আফগানিস্তানের উত্তেজনাপূর্ণ ঘটনাবলীর প্রেক্ষাপটে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এ সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। তিনি বলেন অভিজ্ঞতা থেকে দেখা গেছে, ইরান ও রাশিয়ার মধ্যকার পরামর্শ এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অবদান রেখেছে।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।