'ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রংধনুর বিশেষ অনুষ্ঠানটি ভীষণ ভালো লেগেছে'
https://parstoday.ir/bn/news/iran-i99246-'ঈদে_মিলাদুন্নবী_উপলক্ষে_রংধনুর_বিশেষ_অনুষ্ঠানটি_ভীষণ_ভালো_লেগেছে'
সুপ্রিয় মহোদয়। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আপনাদের পরিবেশিত বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা, আদর্শ মানুষ গড়ার কৌশল, দর্পন, আসমাউল হুসনা, প্রিয়জন, গল্প ও প্রবাদের গল্প, স্বাস্থ্যকথা, কুরআনের আলো এবং রংধনু আসর খুবই ভালো লাগে। তাইতো অনুষ্ঠান শুনতে কখনও ভুল করি না। ফেসবুক, ইউটিউব অথবা ওয়েব সাইটে নিয়মিত সবগুলো পরিবেশনা শুনে থাকি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ২৮, ২০২১ ১২:৫০ Asia/Dhaka
  • 'ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রংধনুর বিশেষ অনুষ্ঠানটি ভীষণ ভালো লেগেছে'

সুপ্রিয় মহোদয়। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আপনাদের পরিবেশিত বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা, আদর্শ মানুষ গড়ার কৌশল, দর্পন, আসমাউল হুসনা, প্রিয়জন, গল্প ও প্রবাদের গল্প, স্বাস্থ্যকথা, কুরআনের আলো এবং রংধনু আসর খুবই ভালো লাগে। তাইতো অনুষ্ঠান শুনতে কখনও ভুল করি না। ফেসবুক, ইউটিউব অথবা ওয়েব সাইটে নিয়মিত সবগুলো পরিবেশনা শুনে থাকি।

সবগুলো পরিবেশনার মধ্যে 'রংধনু' পরিবেশনাটি যেন আমার হৃদয়কে আকাশের রংধনুর মত সাত রঙে রাঙিয়ে দিয়েছে। রংধনু অনুষ্ঠানটি ছোটদের জন্য হলেও এখান থেকে বড়রাও শিক্ষা পেয়ে থাকে। আট থেকে আশি সব বয়সীরা ভক্তি, শ্রদ্ধা, নৈতিকতা, সকল জীবকে ভালোবাসা সর্বোপরি মূল্যবোধের শিক্ষা পায় এখানে।

গত ২১ অক্টোবর 'পবিত্র ঈদে মিলাদুনবী' উপলক্ষ্যে রংধনুর বিশেষ অনুষ্ঠানটি আমার ভীষণ ভালো লেগেছে। ছোট্টবন্ধু অয়ন, তাসমিয়া, ইরফান ও অনাহিতার আবৃত্তি খুবই ভালো লেগেছিল। সবচেয়ে ভালো লেগেছে শিশু শিল্পী রাইশার কণ্ঠে কবি কাজী নজরুল ইসলামের লেখা 'তোরা দেখে যা আমিনা মায়ের কোলে' গানটি। এটি আমার হৃদয় ছুঁয়ে দিয়েছে।

গাজী আব্দুর রশীদ ভাই এবং আক্তার জাহান দিদি ভাইয়ের অসাধারণ উপস্থাপনায় অনুষ্ঠানটি খুবই মনোমুগ্ধকর হয়েছিল।

সুন্দর ও মনোজ্ঞ রংধনু উপহার দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ ও  কৃতজ্ঞতা জানাই এ অনুষ্ঠানের কারিগর শ্রদ্ধেয় আশরাফুর রহমান ভাইকে।

পরিশেষে একরাশ হৈমন্তীয় প্রীতি  ও শুভেচ্ছা জানিয়ে লেখার ইতি টানলাম। ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি।

মনীষা রায়

মেখলিগঞ্জ, কোচবিহার,

পশ্চিমবঙ্গ, ভারত।

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।