-
গাজা যুদ্ধের ব্যাপারে ইরানকে নতুন করে বার্তা দিয়েছে আমেরিকা
নভেম্বর ০৭, ২০২৩ ০৫:৪৫ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশকে আমেরিকা এই মর্মে একটি নতুন বার্তা পাঠিয়েছে যে, ওয়াশিংটন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চায়। তিনি আরো বলেছেন, আমেরিকা এমন সময় যুদ্ধবিরতি চায় বলে দাবি করছে যখন মার্কিন সরকার গাজায় ইসরাইলি গণহত্যাকে পুরোপুরি সমর্থন করে যাচ্ছে।
-
ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সহযোগিতা করে যাবে ইরান: সর্বোচ্চ নেতা
নভেম্বর ০৬, ২০২৩ ০৬:১১ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, তার দেশ নীতিগত কারণে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধরত ফিলিস্তিনি সংগঠনগুলোকে সহযোগিতা করে যাবে। সম্প্রতি গাজা-ভিত্তিক ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে এক বৈঠকে তিনি এই আশ্বাস দিয়েছেন।
-
মার্কিন সহযোগিতা না থাকলে ইসরাইল চলতে পারবে না: ইরানের সর্বোচ্চ নেতা
নভেম্বর ০৬, ২০২৩ ১২:৪৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, গাজায় গণহত্যা বন্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের ওপর মুসলিম বিশ্বের রাজনৈতিক চাপ বাড়াতে হবে।
-
আমেরিকা-ইউরোপ গাজায় গণহত্যাকে উৎসাহিত করছে: রায়িসি
নভেম্বর ০৬, ২০২৩ ১১:৫৩ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বর্ণবাদী ইসরাইল সরকার অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের উপর ঘৃণ্য মানবতাবিরোধী অপরাধ করছে এবং গণহত্যা চালাচ্ছে। তারা বিশেষ করে ফিলিস্তিনি শিশুদেরকে হত্যার আলাদা মিশন নিয়ে মাঠে নেমেছে। আর এতে আমেরিকা এবং কিছু ইউরোপীয় দেশ ইসরাইলকে ব্যাপকভাবে সমর্থন দিচ্ছে।
-
গাজায় ইসরাইলের পরমাণু হামলার হুমকি সারা বিশ্বের জন্য বিপদ সংকেত
নভেম্বর ০৬, ২০২৩ ১১:০৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইহুদিবাদী ইজরাইলের পরমাণু বোমা ব্যবহারের হুমকির তীব্র নিন্দা ও সমালোচনা করেছে।
-
‘গাজায় পরমাণু হামলার হুমকির মধ্য দিয়ে ইসরাইলের প্রকৃত পরাজয় ফুটে উঠেছে’
নভেম্বর ০৬, ২০২৩ ১০:১০ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার বেসামরিক জনগণের উপর ইহুদিবাদী ইসরাইল যে পরমাণু বোমা হামলার হুমকি দিয়েছে তার মধ্য দিয়ে প্রতিরোধকামী যোদ্ধাদের হাতে দখলদার সেনাদের প্রকৃত পরাজয় পরিষ্কার হয়েছে।
-
ইসরাইলকে থামাতে ব্যর্থ হলে আমেরিকাকে কঠোর আঘাত করা হবে: ইরান
নভেম্বর ০৬, ২০২৩ ০৬:১৭ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমেরিকাকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, মার্কিন সরকার যদি অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরাইলের বর্বর যুদ্ধ মেশিন বন্ধ করতে ব্যর্থ হয় তাহলে ওয়াশিংটনকে চড়া মূল্য দিতে হবে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি গতকাল (রোববার) তেহরানে এ হুঁশিয়ারি দিয়েছেন।
-
যুদ্ধ শুরুর পর হামাস নেতার ইরান সফর: সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ
নভেম্বর ০৫, ২০২৩ ০৬:৩৩গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইরান সফর করে এদেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। হামাসের পলিটব্যুরো সদস্য এবং লেবাননে হামাসের প্রতিনিধি ওসামা হামদান এ খবর জানিয়েছেন।
-
ইরানের ৮০০ শহরে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ব্যাপক মিছিল সমাবেশ
নভেম্বর ০৪, ২০২৩ ১৩:৪৩গুপ্তচরবৃত্তির আখড়া হিসেবে ব্যবহৃত মার্কিন দূতাবাস দখলের ৪৪তম বার্ষিকীতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৮০০ শহরে ব্যাপক মিছিল ও সমাবেশ হয়েছে। দিনটি ইরানে গুপ্তচরের আখড়া দখলের বাষির্কী হিসেবেও পরিচিত।
-
'প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলকে মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত'
নভেম্বর ০৪, ২০২৩ ১১:৫৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যের সমস্ত প্রতিরোধ যোদ্ধা গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনাদের মোকাবেলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।