-
জি-সেভেন নেতাদের ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা জানালো ইরান
মে ২২, ২০২৩ ১৩:০৪ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জি-সেভেন শীর্ষ সম্মেলনের চূড়ান্ত বিবৃতির কিছু অংশের তীব্র নিন্দা জানিয়েছেন। বিবৃতির ওই অংশে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ রয়েছে।
-
হত্যাকাণ্ডের নিশ্চিত প্রতিশোধের অঙ্গীকার করল ইরানি পুলিশ
মে ২২, ২০২৩ ১২:০১পাকিস্তান সীমান্তে সন্ত্রাসীদের গঙলিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কয়েকজন সীমান্তরক্ষী শহীদ হওয়ার পর দেশের পুলিশ এই হত্যাকাণ্ডের নিশ্চিত প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।
-
ভূগর্ভস্থ শহর নুশাবাদ: ইরানের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ
মে ২২, ২০২৩ ১১:৪৭বিশ্বের বুকে অন্যতম প্রাচীন ও রহস্যময় ভূগর্ভস্থ শহর নুশাবাদ। এটি ইরানের ইস্ফাহান প্রদেশের আরান-বিদগোল কাউন্টির কেন্দ্রীয় জেলায় অবস্থিত। তিনতলাবিশিষ্ট টানেল, চেম্বার, বায়ুনালী, সিঁড়ি এবং খালের সমন্বয়ে গঠিত শহর প্রাচীন স্থাপত্য ও প্রকৌশলের একটি বিস্ময়কর সৃষ্টি হিসেবে বিবেচিত।
-
চলতি বছর ইরানের বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ৭ গিগাওয়াট
মে ২২, ২০২৩ ০৯:৩৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালের মাঝামাঝি সময়ে যে পরিমাণে দেশে বিদ্যুৎ উৎপাদন হয়েছে তার চেয়ে বর্তমানে সাত গিগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন হচ্ছে।
-
‘কঠিন সময়ে একমাত্র ইরান ইয়েমেনের জনগণের পাশে ছিল’
মে ২২, ২০২৩ ০৫:১১সৌদি আগ্রাসনের বছরগুলোতে দারিদ্রপীড়িত ইয়েমেনের প্রতি অকুণ্ঠ সমর্থন জানানোয় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তেহরানে নিযুক্ত ইয়েমেনি রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মাদ আদ-দেইলামি। তিনি ইরানের বার্তা সংস্থা মেহরকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান হচ্ছে একমাত্র দেশ যে কিনা কঠিন সময়ে ইয়েমেনি জনগণের পাশে ছিল।
-
ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য: সুইস রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
মে ২২, ২০২৩ ০৫:০৮ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক মন্তব্য করার জন্য তেহরানে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত নাদিনে ওলিভিয়েরো লোজানোকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। রোববার ওই মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে একথা জানিয়েছে।
-
‘প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করতে হবে’
মে ২২, ২০২৩ ০৪:৫৯ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি বিশ্বের প্রতিটি মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আরো কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য তার সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে উৎসাহ দিয়েছেন।
-
৫ সীমান্তরক্ষী নিহত; নিরাপত্তা জোরদারে পাকিস্তানের প্রতি ইরানের আহ্বান
মে ২১, ২০২৩ ১৪:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের সারাভান সীমান্তে অজ্ঞাত অস্ত্রধারীদের হামলায় ৫ সীমান্তরক্ষী শহীদ হয়েছেন।
-
সহযোগিতা শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার ঘোষণা দিল তালেবান সরকার
মে ২১, ২০২৩ ১৩:২৫অভিন্ন হিরমান্দ নদীর পানি বন্টন নিয়ে মতবিরোধ সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে ইরানের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। কাবুল সফররত ইরানের একটি সামরিক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।
-
ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন না হতে পাশ্চাত্যকে পরামর্শ দিল তেহরান
মে ২১, ২০২৩ ০৮:৫২ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন যে বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলার আইনগত বা নৈতিক অধিকার আমেরিকা কিংবা ইউরোপীয় ইউনিয়নের নেই।