-
সরবরাহ ঘাটতির অযুহাতে বেড়েছে চাল,সবজির দাম; নিয়ন্ত্রণে সমন্বয়ের অভাবকে দায়ী করছে ভোক্তা
জানুয়ারি ০৭, ২০২৩ ১৩:২৯শীতের প্রভাব পড়েছে সবজি ও মাছের বাজারে। পর্যাপ্ত সরবরাহ থাকলেও, বেশ কিছু সবজির দাম চড়া। অন্যদিকে,শীত বেড়ে যাওয়ায় ঘন কুয়াশার কারণে সরবরাহ কম থাকার অজুহাতে, মাছ ও ডিম বিক্রি হচ্ছে চড়া দামে। মোটা চালের দাম কিছুটা কমলেও, চিকন চালের দাম বেড়েছে অনেকটাই। তবে ভোজ্যতেল ও ডালসহ সব ধরনের মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। রাজধানী ঢাকার মেরাদিয়া বাজারে গিয়ে দেখা যায় শীতকালিন সবজির দাম আবারো কিছুটা বেড়েছে। তীব্র শীত আর ঘন কুয়াশার অযুহাত দিচ্ছেন বিক্রেতারা।
-
ইরানে পুলিশ বাহিনীর নতুন প্রধান হলেন আহমাদ রেজা রাদান
জানুয়ারি ০৭, ২০২৩ ১৩:২৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এক ডিক্রিতে ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ রেজা রাদানকে দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রধান কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছেন।
-
ব্রিটেনে ধর্মঘট: ইউনিয়নগুলোকে সংলাপের আহ্বান ঋষি সুনাকের
জানুয়ারি ০৭, ২০২৩ ১১:৩৩ব্রিটেনের প্রধানমন্ত্রী সেদেশের ইউনিয়নগুলোর নেতাদেরকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। যুক্তরাজ্যে বিভিন্ন পেশার লোকজন ভিন্ন ভিন্নভাবে ধর্মঘট পালন করায় জনজীবনে দুর্ভোগ নেমে আসার প্রেক্ষাপটে ঋষি সুনাক ওই সংলাপের আহ্বান জানান।
-
শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতায় ডিসেম্বর মাসে ভারত থেকে বিজয়ীদের নাম ঘোষণা
জানুয়ারি ০৭, ২০২৩ ০৭:৪৫রেডিও তেহরান বাংলা বিভাগের শ্রোতা বৃদ্ধি ও ‘প্রিয়জন’ অনুষ্ঠানকে জনপ্রিয় করতে ‘ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব, মুর্শিদাবাদ’ আয়োজিত ‘শ্রেষ্ঠ পত্রলেখক’ প্রতিযোগিতায় ডিসেম্বর, ২০২২-এর ফল প্রকাশ করা হয়েছে।
-
ইরানের বিরুদ্ধে ইসরাইলের ভিত্তিহীন অভিযোগের নিন্দা জানাল তেহরান
জানুয়ারি ০৭, ২০২৩ ০৭:০০ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা এক চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।
-
এবার ইরানের ড্রোন নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল আমেরিকা
জানুয়ারি ০৭, ২০২৩ ০৬:৪০ইরানের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। এবার এদেশের পাইলটবিহীন বিমান বা ড্রোন নির্মাণকারী একট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে- এমন ভিত্তিহীন অভিযোগ তুলে এ নিষেধাজ্ঞা দিল বাইডেন প্রশাসন।
-
ইউক্রেনে প্যাট্রিয়ট পাঠানোর জার্মান সিদ্ধান্তের নিন্দা জানাল রাশিয়া
জানুয়ারি ০৭, ২০২৩ ০৬:১৮ইউক্রেনে অত্যাধুনিক সাঁজোয়া যান ও ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর যে সিদ্ধান্ত জার্মানি নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, জার্মানির এই পদক্ষেপকে ইউক্রেনের সংঘাত আরো বেশি ছড়িয়ে দেয়ার পদক্ষেপ হিসেবে দেখছে রাশিয়া।
-
ফ্রান্সে ইসলাম-বিদ্বেষ ছড়িয়ে দেয়ার তীব্র নিন্দা জানাল ইরান ও পাকিস্তান
জানুয়ারি ০৭, ২০২৩ ০৬:০৩ফ্রান্সে ইসলাম-বিদ্বেষ ছড়িয়ে দেয়ার ঘৃণ্য অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে ইরান ও পাকিস্তান। সেইসঙ্গে ইসলাম এবং এর পবিত্র বিষয়গুলোর যেকোনো অবমাননা প্রতিহত করার জন্য কঠোর পদক্ষেপ নিতেও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইসলামাবাদ ও তেহরান।
-
দেশের অর্ধেক অর্থ মাত্র ১০০ মানুষের কাছে আছে, এটা কী ন্যায় বিচার? প্রশ্ন রাহুলের
জানুয়ারি ০৬, ২০২৩ ১৭:৪৭ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, দেশের অর্ধেক অর্থ মাত্র ১০০ মানুষের কাছে আছে, এটাই কী ন্যায় বিচার? এটাই হল নরেন্দ্র মোদীজির ভারতের বাস্তবতা।
-
ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতারের ইরাকি বিচার-বিভাগীয় নির্দেশের নানা বার্তা
জানুয়ারি ০৬, ২০২৩ ১৬:১৫ইরাকের বিচারবিভাগীয় সর্বোচ্চ পরিষদের প্রধান ফায়িক্ব জাইদান বলেছেন, তার দেশের বিচার-বিভাগ সন্ত্রাস বিরোধী যুদ্ধ জয়ের খ্যাতিমান নায়ক জেনারেল কাসেম সোলাইমানি ও আবু মাহদি মুহান্দিস হত্যায় জড়িত থাকার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে।