তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় নতুন সাফল্য: পার্কিনসন চিকিৎসায় লবণের ভূমিকা
-
পারকিনসন রোগের চিকিৎসায় লবণের ভূমিকা; তেহরান বিশ্ববিদ্যালয়ের সফল গবেষণা
পার্সটুডে-তেহরান বিশ্ববিদ্যালয়ের একটি নতুন গবেষণায় দেখা গেছে, শরীরের টিস্যুগুলোতে লবণের ঘনত্ব পারকিনসন রোগীদের বৈদ্যুতিক চিকিৎসার সাফল্যের ক্ষেত্রে নির্ধারক ভূমিকা পালন করতে পারে।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানায়, তেহরান বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও বায়োফিজিক্স গবেষণা কেন্দ্রের বায়োথার্মোডাইনামিক্স ল্যাবরেটরিতে পরিচালিত এই গবেষণায় সোডিয়াম ক্লোরাইড (খাবার লবণ) কীভাবে আলফা-সিনুক্লেইন (Alpha-synuclein) প্রোটিনের জমাটবদ্ধ গুচ্ছগুলোকে ভেঙে দিতে সাহায্য করে, তা ব্যাখ্যা করা হয়েছে। গবেষকদের মতে, এই প্রক্রিয়াটি পারকিনসন রোগের চিকিৎসা উন্নত করার একটি গুরুত্বপূর্ণ উপাদান।
সাম্প্রতিক বছরগুলোতে মস্তিষ্কের গভীর অঞ্চলে বৈদ্যুতিক উদ্দীপনা (Deep Brain Stimulation-DBS) পদ্ধতি ক্ষতিগ্রস্ত মস্তিষ্কের অংশগুলোর কার্যক্রম বাড়াতে এবং ক্ষতিকর প্রোটিন জমার সঙ্গে সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলোকে প্রভাবিত করার সক্ষমতার কারণে বিশেষ গুরুত্ব পেয়েছে।
এই প্রেক্ষাপটে, তেহরান বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও বায়োফিজিক্স গবেষণা কেন্দ্রের বায়োথার্মোডাইনামিক্স ল্যাবরেটরিতে ড. আলী-আকবর সাবুরি এবং পারিসা এব্রাহিমি'র তত্ত্বাবধানে পরিচালিত গবেষণায় সোডিয়াম ক্লোরাইডের ভূমিকা এবং এই চিকিৎসা পদ্ধতির কার্যকারিতার ওপর তার প্রভাব বিশ্লেষণ করা হয়েছে।#
পার্সটুডে/এনএম/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।