-
ইউক্রেনকে কেন আয়রন ডোম দিতে চায় না ইসরাইল?
ডিসেম্বর ২৫, ২০২২ ১২:৩০ইহুদিবাদী ইসরাইলের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল জ্যাকব নেজেল বলেছেন, ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সরবরাহ করা হলে রাশিয়ার পক্ষ থেকে জবাব হবে অনেক বেশি শক্ত। তাতে ইসরাইলের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে তেল আবিব কিয়েভকে আয়রন ডোম দেয়া থেকে বিরত রয়েছে।
-
ভয়াবহ তুষারঝড় ও তীব্র ঠাণ্ডায় ১৬ জনের মৃত্যু, ২০ লাখ মানুষ বিদ্যুৎবিহীন
ডিসেম্বর ২৫, ২০২২ ১০:১৮আর্কটিক অঞ্চল থেকে সৃষ্ট ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকা। প্রচণ্ড তুষারপাত-সংশ্লিষ্ট গাড়ি দুর্ঘটনায় এ পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ২০ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
-
আমেরিকা ইউক্রেনের বাইরে নিয়ে যাচ্ছে জীবাণু অস্ত্রের গবেষণা: রাশিয়া
ডিসেম্বর ২৫, ২০২২ ০৯:২১রাশিয়ার জীবাণু ও রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইগোর কিরিলভ বলেছেন, ইউক্রেনের ভূখণ্ড থেকে আমেরিকা জীবাণু অস্ত্রের অবৈধ গবেষণা কর্মসূচি সরিয়ে নিচ্ছে। জীবাণু অস্ত্র গবেষণাগার সম্পর্কে গোপন তথ্য ফাঁসের পর আমেরিকা এই পদক্ষেপ নিচ্ছে।
-
ইউক্রেনে জীবাণু অস্ত্র নিয়ে মার্কিন গবেষণার রুশ দাবি; নতুন নথিতে নানা প্রমাণ
ডিসেম্বর ২৫, ২০২২ ০৮:৫৬মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিরক্ষা হুমকি হ্রাস বিষয়ক সংস্থা বা ডিট্রা'র জীবাণু গবেষণা সংক্রান্ত একটি প্রতিবেদন রাশিয়ার হস্তগত হয়েছে।
-
জার্মানিতে আরও ২ বছর বহাল থাকবে উচ্চ মূল্যস্ফীতি: বিশেষজ্ঞ অভিমত
ডিসেম্বর ২৫, ২০২২ ০৮:৪৯জার্মানিতে আরো দুই বছর মূল্যস্ফীতির উচ্চ হার বহাল থাকবে এবং ২০২৪ সালের শেষ নাগাদ কিছুটা সহনশীল অবস্থায় আসতে পারে। জার্মানির শীর্ষ পর্যায়ের অর্থনীতিবিদ মনিকা সিনিৎজার একথা বলেছেন।
-
ইউক্রেনের ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: রাশিয়া
ডিসেম্বর ২৫, ২০২২ ০৬:৫৭রাশিয়ার সেনাবাহিনী ১০ মাস আগে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পর থেকে এখন পর্যন্ত দেশটির ৪০০টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।
-
রুশ সমরাস্ত্রের উৎপাদন ব্যাপকভাবে বাড়ানোর নির্দেশ দিলেন পুতিন
ডিসেম্বর ২৫, ২০২২ ০৬:৫৪রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমরাস্ত্রের উৎপাদন ব্যাপকভাবে বাড়াতে তার দেশের সমরাস্ত্র ও প্রতিরক্ষা শিল্পের দায়িত্বশীলদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনে অভিযান পরিচালনারত রুশ সেনারা যাতে দ্রুততম সময়ের মধ্যে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পেয়ে যায় সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
-
বিক্ষোভ দমনে ফ্রান্সের পুলিশকে ধৈর্যধারণ করার আহ্বান জানাল ইরান
ডিসেম্বর ২৫, ২০২২ ০৬:২৩ফ্রান্সের পুলিশ দেশটির রাজধানী প্যারিসে একটি বিক্ষোভ দমন করতে যে সহিংস আচরণ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি গতকাল (শনিবার) এক বিবৃতিতে প্যারিসের সহিংসতা এবং বর্ণবাদী হামলার নিন্দা জানান।
-
প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের চরম সহিংস আচরণ
ডিসেম্বর ২৫, ২০২২ ০৬:১৩ফ্রান্সের রাজধানী প্যারিসে এক বর্ণবিদ্বেষী বৃদ্ধের গুলিবর্ষণে তিন কুর্দি নাগরিকের নিহত হওয়ার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং বিক্ষোভ দমন করতে গিয়ে পুলিশ চরম সহিংস আচরণ করেছে। এ সময় বিক্ষোভকারীদের ওপর পুলিশ চড়াও হলে তারা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।
-
'অতীত দিনের স্মৃতি, কেউ ভোলে না কেউ ভোলে'
ডিসেম্বর ২৪, ২০২২ ১৭:৪৯১৯৮২ সাল। মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হয়েছি বিজ্ঞান বিভাগে। পড়াশোনার যথেষ্ট চাপ থাকা সত্ত্বেও রেডিও শোনার নেশা কিন্তু ছাড়তে পারিনি। এরইমধ্যে বিবিসির বদৌলতে ইরান-ইরাক যুদ্ধের খবর আমাদের এই প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেছে। সন্ধ্যা ৭ টা বাজলেই নিজ বাড়িতে কিংবা মুদির দোকান ও চায়ের দোকান- সর্বত্র মানুষের ভিড় খবর শোনার জন্য। কারণ একটাই। ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন যুদ্ধে কতটা জয়লাভ করল, কতটা ইরানের জায়গা দখল করল- তা জানা।