-
ইরানের সঙ্গে ঘনিষ্ঠতার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাব: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ১০, ২০২২ ১২:৪২সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, ইরানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। ইরান ও সৌদি আরবের মধ্যে আলোচনাকে তিনি সম্ভাবনাময় হিসেবে বর্ণনা করেছেন। শুক্রবার রাতে তিনি এ কথা বলেছেন।
-
ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের ইশান কিশান
ডিসেম্বর ১০, ২০২২ ১২:০৬বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করলেন ভারতের ওপেনার ইশান কিশান। এই ম্যাচের আগে ওয়ানডেতে কোন সেঞ্চুরি ছিল না তার, ফিফটি ছিল তিনটি। ওয়ানডে ইতিহাসে ৯ ডাবল সেঞ্চুরির মধ্যে এটিই সবচেয়ে দ্রুততম। ২০১৪ সালে ক্যানেবেরাতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল।
-
ডেমোক্র্যাটিক পার্টি ছাড়লেন অ্যারিজোনা সিনেটর কির্স্টেন সিনেমা
ডিসেম্বর ১০, ২০২২ ১১:৫২আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাটিক দলের সিনেটর কির্স্টেন সিনেমা দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক দল ছেড়ে তিনি স্বতন্ত্র রাজনীতিক হিসেবে কাজ করবেন।
-
ঢাকার গণসমাবেশে বিএনপির ৭ সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণা
ডিসেম্বর ১০, ২০২২ ১১:০৭বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বিরোধীদল বিএনপির সাত সংসদ সদস্য। আজ (শনিবার) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে সংসদ সদস্যরা পদত্যাগের ঘোষণা দেন।
-
ঢাকার গোলাপবাগে বিএনপির সমাবেশ চলছে, প্রধান অতিথি খন্দকার মোশাররফ
ডিসেম্বর ১০, ২০২২ ১০:৫১বাংলাদেশের রাজধানী ঢাকায় শুরু হয়েছে বিএনপির গণসমাবেশ। নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগেই আনুষ্ঠানিকভাবে ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু করেছে দলটি। নির্ধারিত সময় অনুসারে আজ শনিবার বেলা ১১টায় গোলাপবাগ মাঠে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও আগেই সমাবেশ শুরু করে দেওয়া হয়।
-
মাশহাদের জুমার খতিবকে হত্যার চেষ্টা ব্যর্থ করল আইআরজিসি
ডিসেম্বর ১০, ২০২২ ১০:২৫ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, মাশহাদের জুমা নামাজের খতিব আয়াতুল্লাহ আহমদ আলামোলহুদাকে গুপ্ত হত্যার প্রচেষ্টা রুখে দিয়েছে এই বাহিনী।
-
মার্কেলের বিস্ফোরক মন্তব্যের জবাবে যা বললেন পুতিন
ডিসেম্বর ১০, ২০২২ ১০:১১জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গোলা মার্কেল সম্প্রতি ইউক্রেন ইস্যুতে যে বিস্ফোরক মন্তব্য করেছেন তার জবাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, অ্যাঙ্গেলা মার্কেলের ওই বক্তব্য থেকে তিনি দারুণভাবে হতাশ হয়েছেন।
-
ইরানি ড্রোন কেনার অজুহাতে রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা
ডিসেম্বর ১০, ২০২২ ১০:১১ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে ড্রোন কেনার অজুহাতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন।
-
জার্মান রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
ডিসেম্বর ১০, ২০২২ ০৮:৩৪ইরানে বিদেশি মদদ-পুষ্ট দাঙ্গা ও সন্ত্রাসবাদে প্রকাশ্য উস্কানির প্রতিবাদে তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হ্যান্ডস-উডো মুজেলকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
-
'কয়েকটি পশ্চিমা সরকার ইরানের তরুণ ও নারীদের উস্কানি দিচ্ছে'
ডিসেম্বর ১০, ২০২২ ০৭:৪৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান মানবাধিকার প্রসঙ্গে পশ্চিমা দেশগুলোর দ্বৈত নীতির পাশাপাশি তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে পাশ্চাত্যের হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিমা দেশগুলো ইরানে সহিংসতা ও সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছে।