-
স্পেনকে টাইব্রেকারে হারিয়ে ফিলিস্তিনি পতাকা নিয়ে মরক্কোর উদযাপন
ডিসেম্বর ০৭, ২০২২ ০৭:৫৬কাতার বিশ্বকাপের নক আউট পর্বে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়ে ফিলিস্তিনের পতাকা নিয়ে বিজয় উদযাপন করেছেন মরক্কোর খেলোয়াড়রা।
-
আইসিসিতে বিচারের বিরোধিতা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর
ডিসেম্বর ০৭, ২০২২ ০৭:৩৬আল-জাজিরার খ্যাতিমান সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের বিচার দাবি করে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে আল জাজিরা নেটওয়ার্ক যে অনুরোধ জানিয়েছে তার বিরোধিতা করেছে মার্কিন সরকার।
-
মানবিক ত্রাণ তৎপরতায় নিষেধাজ্ঞা বড় ধরনের অন্তরায়: ইরান
ডিসেম্বর ০৭, ২০২২ ০৭:২৯কিছু দেশ তাদের অনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ করার যে নীতি গ্রহণ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক ত্রাণ তৎপরতার ক্ষেত্রে এ ধরনের নিষেধাজ্ঞা বড় ধরনের অন্তরায় হিসেবে কাজ করে।
-
ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো; পর্তুগালও পেয়েছে শেষ আটের টিকেট
ডিসেম্বর ০৭, ২০২২ ০৬:৫০কাতার বিশ্বকাপ ফুটবলে গতরাতে নকআউট পর্বের খেলায় স্পেনকে রুখে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে মরক্কো। সেই ইতিহাসের সিঁড়ি বেয়ে উত্তর আফ্রিকার দেশটি উঠে গেছে আসরের কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে, 'হায় আফসোস' করে মাঠ ছাড়তে হয়েছে শক্তিশালী স্পেনকে।
-
‘আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার’ নীতিতে অটল থাকবে চীন: মুখপাত্র
ডিসেম্বর ০৭, ২০২২ ০৬:৩৫আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতিতে অটল থাকার কথা পুনর্ব্যক্ত করেছে চীন। এছাড়া, চীন ২০৩৫ সাল নাগাদ তার পরমাণু অস্ত্রের ভাণ্ডার তিনগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বলে মার্কিন সেনাবাহিনী যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে বেইজিং।
-
ইউক্রেন নিয়ে কারো সঙ্গে আলোচনার সম্ভাবনা দেখছে না রাশিয়া
ডিসেম্বর ০৭, ২০২২ ০৬:২২ইউক্রেন নিয়ে কারো সঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা রাশিয়া দেখছে না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চাইলে তার সঙ্গে আলোচনায় বসতে নিজের প্রস্তুতি ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে যে বক্তব্য দিয়েছিলেন তার প্রতিক্রিয়ায় পেসকভ এ মন্তব্য করেছেন।
-
‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতা
ডিসেম্বর ০৭, ২০২২ ০৬:১৮আগামী ৮ জানুয়ারি ‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ক্লাবের উদ্যোগে একটি বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলা ভাষাভাষী সকল শ্রোতা ও পাঠক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
-
ইরান বলকান অঞ্চল ও বসনিয়ার জনগণের পাশে থাকবে: পররাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ০৭, ২০২২ ০৬:০৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলকানকে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল এবং বসনিয়া হার্জেগোভিনাকে একটি পুরোনো বন্ধু দেশ হিসেবে উল্লেখ করে বলেছেন, তার দেশ সব সময় বলকান অঞ্চল ও বসনিয়ার জনগণের পাশে থাকবে। বসনিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল (মঙ্গলবার) সারায়েভোয় স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী বাসিরা তুর্কোভিচের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
-
'আমরা পারি না' সংস্কৃতি পাল্টে দেয় ইসলামি বিপ্লব: আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
ডিসেম্বর ০৬, ২০২২ ১৯:৫৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসলামি বিপ্লবের আগে সমাজে 'আমরা পারি না' সংস্কৃতি চালু হয়েছিল, যা ছিল মারাত্মক ভুল ও নেতিবাচক মানসিকতা।
-
ইসরাইলের বিচার দাবিতে আইসিসিতে আল-জাজিরা
ডিসেম্বর ০৬, ২০২২ ১৭:২২ফিলিস্তিনের খ্যাতনামা সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের জন্য ইহুদিবাদী ইসরাইলের বিচার দাবিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের স্মরণাপন্ন হয়েছে আল-জাজিরা কর্তৃপক্ষ।