-
ওয়াশিংটন পোস্টের খবর প্রত্যাখ্যান করল তেহরান
নভেম্বর ২২, ২০২২ ১১:৪২ইসলামি প্রজাতন্ত্র ইরানে এবং রাশিয়ার মধ্যে ড্রোন চুক্তির বিষয়ে মার্কিন পত্রিকা দৈনিক ওয়াশিংটন পোস্ট যে খবর দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ওই খবরে দাবি করা হয়েছিল- ইরান রাশিয়ার সঙ্গে একটি চুক্তির আওতায় মস্কোর কাছে ড্রোন প্রযুক্তি হস্তান্তর করবে এবং রাশিয়ার বিশেষজ্ঞরা নিজেদের ভূখণ্ডে ইরানের কামিকাজে ড্রোন অ্যাসম্বল করে তা ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করবে।
-
রুশ মেয়রের পদত্যাগ, যেতে চান ইউক্রেন-বিরোধী যুদ্ধে
নভেম্বর ২২, ২০২২ ০৯:০৪রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার চিতা শহরের মেয়র আলেকজান্ডার সাপোঝনিকভ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি ইউক্রেন যুদ্ধে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেয়ার জন্য নিজের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।
-
উত্তর কোরিয়াকে থামাতে রাশিয়া ও চীনের সাহায্য চাইল দক্ষিণ কোরিয়া
নভেম্বর ২২, ২০২২ ০৮:৫৭উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার জন্য রাশিয়া এবং চীনের সক্রিয় সহযোগিতা চেয়েছে দক্ষিণ কোরিয়া। সিউল বলছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া এশিয়া এবং তার বাইরের অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে ফেলছে।
-
আত্মসমর্পণকারী রুশ সেনাদের ঘাতকদের শাস্তি দেবে মস্কো: পেসকভ
নভেম্বর ২২, ২০২২ ০৭:১৪ইউক্রেনের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পনকারী একদল রুশ সেনার ঘাতকদের শাস্তি দেয়ার প্রত্যয় জানিয়েছে রাশিয়া। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রুশ সেনাদের হত্যা করার দৃশ্য প্রচারিত হওয়ার পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ হুঁশিয়ারি দিয়েছেন।
-
ইয়েমেনের তেল চুরি করতে আসা ট্যাংকার হটিয়ে দিল সেনাবাহিনী
নভেম্বর ২২, ২০২২ ০৬:৫১ইয়েমেনের সেনাবাহিনী দেশটির তেল চুরি করতে আসা একটি বিদেশি ট্যাংকারকে হটিয়ে দিয়েছে।সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি সোমবার এক টুইটার বার্তায় বলেন, তার বাহিনী দেশের দক্ষিণাঞ্চলীয় আল-ধাবা বন্দরের উপকূল থেকে একটি বিদেশি ট্যাংকারকে হটিয়ে দিয়েছে।
-
ইউক্রেনে সরকার পরিবর্তনের এজেন্ডা রাশিয়ার নেই: পেসকভ
নভেম্বর ২২, ২০২২ ০৬:৩২রাশিয়া বলেছে, ইউক্রেনের সরকার পরিবর্তন করার লক্ষ্যে দেশটিতে সামরিক অভিযান শুরু করেনি মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে বলেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা শুরু থেকেই মস্কোর ছিল না।
-
অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেল ইরানের স্থলবাহিনী
নভেম্বর ২২, ২০২২ ০৬:২২ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কাছে অত্যাধুনিক একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তর করা হয়েছে। ইরানের সামরিক বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদরা এই ব্যবস্থা তৈরি করেছেন। ইরানের বার্তা সংস্থা ফার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানান স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হায়দারি।
-
ইংল্যাণ্ডের কাছে ৬-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ শুরু করল ইরান
নভেম্বর ২১, ২০২২ ১৯:৩৫আজ বিকেলে কাতারের আল রাবিইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের চলতি আসরের দ্বিতীয় ম্যাচে ইসলামী প্রজাতন্ত্র ইরান ৬-২ গোলের ব্যবধানে হেরে গেছে ফিফার র্যাংকিংয়ে চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের কাছে। ফিফা র্যাংকিংয়ে ইরানের অবস্থান ছিল ২০।
-
সিরিয়া থেকে ছোঁড়া রকেটে তুরস্কের তিন নাগরিক নিহত
নভেম্বর ২১, ২০২২ ১৬:০৪সিরিয়ার ভেতর থেকে ছোঁড়া রকেটে তুরস্কের তিন নাগরিক নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে সিরিয়ার কুর্দি গেরিলা ওয়াইপিজি তুরস্কের সীমান্তবর্তী কারকামিস শহরে এই হামলা করেছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আজ (সোমবার) এ কথা জানিয়েছেন।
-
এ দেশে তরুণদের স্বপ্ন চুরমার হয়ে যাচ্ছে : রাহুল গান্ধী
নভেম্বর ২১, ২০২২ ১৫:২৭ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বিজেপি সরকারকে টার্গেট করে বলেছেন, এ দেশে তরুণদের স্বপ্ন চুরমার হয়ে যাচ্ছে। তিনি আজ আজ (সোমবার) বিজেপিশাসিত গুজরাটে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।