আগ্রাসনকারীকে কারিগরি সহায়তা দেওয়া আগ্রাসনে সহযোগিতার শামিল: বাকায়ি
https://parstoday.ir/bn/news/iran-i160818-আগ্রাসনকারীকে_কারিগরি_সহায়তা_দেওয়া_আগ্রাসনে_সহযোগিতার_শামিল_বাকায়ি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আগ্রাসনকারী পক্ষগুলোকে "কারিগরি ও সহায়তা" পরিষেবা প্রদান করাকে অবৈধ যুদ্ধ চালানোর ক্ষেত্রে সরাসরি ভূমিকা পালন এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন।
(last modified 2026-06-28T10:25:50+00:00 )
জুন ২৮, ২০২৬ ১৬:২৩ Asia/Dhaka
  • ইসমাইল বাকায়ি
    ইসমাইল বাকায়ি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আগ্রাসনকারী পক্ষগুলোকে "কারিগরি ও সহায়তা" পরিষেবা প্রদান করাকে অবৈধ যুদ্ধ চালানোর ক্ষেত্রে সরাসরি ভূমিকা পালন এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন।

মেহর নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া আমেরিকা-ইসরায়েলি যুদ্ধে দেশটির অংশগ্রহণকে "কারিগরি সহায়তা ও সমর্থন" হিসেবে আখ্যায়িত করে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেকোনো ধরনের সহযোগিতা অস্বীকার করা ইতালীয় কর্মকর্তাদের বক্তব্যের জবাবে ইসমাইল বাকায়ি তার ব্যক্তিগত পেজে লিখেছেন: এটি একটি সুস্পষ্ট স্ববিরোধিতা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনে সহযোগিতার দায় এড়ানোর চেষ্টা। একদিকে, আপনারা প্রকাশ্যে আগ্রাসনকারীদের সব রকম সাহায্য বা সহায়তা দেয়র কথা অস্বীকার করছেন, কিন্তু একই সাথে আপনারা এটা স্পষ্ট করছেন যে আপনারা আগ্রাসনকারীকে "কারিগরি ও সহায়তা" পরিষেবা প্রদান করেছেন; যে পরিষেবাগুলো ইরানের বিরুদ্ধে অবৈধ মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে ব্যবহৃত হয়েছে।  

বাকায়ি আরও বলেন: “আগ্রাসী পক্ষগুলোকে ‘প্রযুক্তিগত ও সহায়ক’ পরিষেবা প্রদান করা প্রকৃতপক্ষে ইচ্ছাকৃত একটি অবৈধ যুদ্ধ পরিচালনায় সরাসরি ও প্রকাশ্য ভূমিকা পালন করা, একটি নির্লজ্জ আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ছাড়া আর কিছুই নয়।”#

পার্সটুডে/এমআরএইচ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।