-
লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে সৌদি আরব: হিজবুল্লাহ
নভেম্বর ২০, ২০২২ ১৪:২৭লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের সদস্য শেইখ নাবিল কাউক বলেছেন, লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে সৌদি হস্তক্ষেপ হচ্ছে সবচেয়ে খারাপ হস্তক্ষেপ।
-
নিয়ন্ত্রণহীন গতির কারণেই মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু বাড়ছে
নভেম্বর ২০, ২০২২ ১৪:২৩বাংলাদেশে চলতি বছরের প্রথম দশ মাসে (জানুয়ারি থেকে অক্টোবর) মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে; যার মধ্যে ৭৬৪ জন শিক্ষার্থী। আজ (রোববার) রাজধানী ঢাকায় রোড সেফটি ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
-
মার্কিন অপরাধ আড়াল করতেই ইরানবিরোধী প্রচার চালানো হচ্ছে: মুখপাত্র
নভেম্বর ২০, ২০২২ ১৪:০২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি চাফি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তার অপরাধ আড়াল করতেই ইসলামি ইরানের বিরুদ্ধে প্রচারণা যুদ্ধ চালাচ্ছে এবং রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে।
-
আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গি ছিনতাই; ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা
নভেম্বর ২০, ২০২২ ১৪:০০বাংলাদেশের আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। রাজধানী ঢাকার জজ কোর্ট এলাকা থেকে আনসার আল ইসলামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেয় তাদের সহযোগীরা। এই দুই জনই ২০১৫ সালে বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় এবং জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত।
-
মালিয়েশিয়ায় হচ্ছে ঝুলন্ত পার্লামেন্ট; জামানত হারিয়েছেন মাহাথির
নভেম্বর ২০, ২০২২ ১১:৪৫মালয়েশিয়ায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিতে ঝুলন্ত পার্লামেন্ট সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে নির্বাচনী ফলাফলে এ পর্যন্ত বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের রাজনৈতিক জোট এগিয়ে রয়েছে। তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন।
-
রাশিয়া এবং ন্যাটোর মধ্যে উত্তেজনা বাড়ছে, হুঁশিয়ারি উচ্চারণ করলো জার্মানি
নভেম্বর ২০, ২০২২ ১১:০৮রাশিয়া এবং জার্মানির মধ্যে উত্তেজনা বৃদ্ধির ঘটনা প্রতিরোধে পশ্চিমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো উচিত। গতকাল (শনিবার) একথা বলেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলয। একই সঙ্গে তিনি রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্যই ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করার কথা বলেন।
-
যতই দিন গড়াচ্ছে ততই সৌদি যুবরাজের যুদ্ধাপরাধের মাত্রা বেড়ে চলেছে
নভেম্বর ২০, ২০২২ ১০:৪৭দিন যতই গড়াচ্ছে ততই সৌদি যুবরাজ বিন সালমানের যুদ্ধাপরাধের মাত্রা বেড়েই চলেছে। যদিও পাশ্চাত্যের গণমাধ্যমগুলোর নজর এখন ইউক্রেনের দিকে কিন্তু ইয়েমেনের শিশুদের মতো নির্যাতিত হতে দেখা যায়নি বিশ্বের আর কোনো অঞ্চলের শিশুদের।
-
ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের বিমান হামলা; হতাহতের ঘটনা ঘটেছে
নভেম্বর ২০, ২০২২ ০৯:৪১তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ার আলেপ্পো এবং হাসাকা প্রদেশের বেশ কয়েকটি শহর ও গ্রামের ওপর বিমান হামলা চালিয়েছে।
-
‘আগামী মাসে ক্রিমিয়া দখল হবে, পুতিন নিখোঁজ হতে পারেন’
নভেম্বর ২০, ২০২২ ০৮:৩১ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির গ্যাভরিলভ বলেছেন, তার দেশের সেনারা আগামী মাসে রাশিয়ার কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নিতে পারে। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে গতকাল তিনি একথা বলেন।
-
ল্যাভরভের ভ্রমণের ওপর পোল্যান্ডের নিষেধাজ্ঞা নজিরবিহীন: রাশিয়া
নভেম্বর ২০, ২০২২ ০৮:০১রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ভ্রমণের ওপর পোল্যান্ড যে নিষেধাজ্ঞা দিয়েছে তার কঠোর সমালোচনা করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পোল্যান্ডের এই নজিরবিহীন পদক্ষেপ অগ্রহণযোগ্য এবং উস্কানিমূলক।