-
তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করবেই চীন: মুখপাত্রের প্রত্যয়
অক্টোবর ২৭, ২০২২ ১০:৪৩চীন বলেছে, দেশটি নিজের ‘পরিপূর্ণ একীভূতকরণের’ লক্ষ্যে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। নিজের একীভূতকরণের মাধ্যমে বেইজিং সাধারণত তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডে একীভূত করার কথা বুঝিয়ে থাকে। চীনের ক্ষমতাসীন দলের জাতীয় কংগ্রেস প্রেসিডেন্ট শি জিনপিংকে আরো পাঁচ বছর মেয়াদে ক্ষমতায় থাকার ম্যান্ডেট দেয়ার পর বুধবার এ ঘোষণা দিল বেইজিং।
-
ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ২৭, ২০২২ ১০:৩৮ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে বলে পশ্চিমা দেশগুলো যে অভিযোগ করছে সে ব্যাপারে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি তেহরান সফররত বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির ম্যাকেইর সঙ্গে বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে ওই আগ্রহের কথা জানান।
-
সন্ত্রাসী হামলায় জড়িতদের কঠোর জবাব দেয়া হবে: প্রেসিডেন্ট রায়িসি
অক্টোবর ২৭, ২০২২ ১০:৩৬ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি সতর্ক করে দিয়ে বলেছেন, তার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিরাজ শহরের শাহ চেরাগ মাজারে বুধবারের সন্ত্রাসী হামলায় জড়িতদের কঠোর জবাব দেয়া হবে।
-
ইরানের শিরাজ শহরের একটি মাজারে সন্ত্রাসী হামলা: নিহত ১৫
অক্টোবর ২৭, ২০২২ ১০:২৭ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের একটি জনপ্রিয় মাজারে সন্ত্রাসী হামলায় অন্তত ১৫ জন নিহত ও ৪০ জনেরও বেশি জিয়ারতকারী আহত হয়েছেন। ফার্স প্রদেশের ডেপুটি গভর্নর ইসমাইল মোহেব্বি-পুর হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন।
-
ইরানের শাহ চেরাগ মাজারে সন্ত্রাসী হামলায় নিহত ১৫, আহত ৪০
অক্টোবর ২৬, ২০২২ ২০:০৮ইরানের ঐতিহাসিক শিরাজ নগরীর জনপ্রিয় শাহ চেরাগ মাজারে আজ বিকেলে এক সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৫ জন নিহত ৪০ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে দুই শিশু ও একজন নারী রয়েছে।
-
পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর ফান্ড বন্ধ করে দেওয়ার অভিযোগ, জবাব তৃণমূলের
অক্টোবর ২৬, ২০২২ ১৭:৩১ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর (এনসিসি) ফান্ড বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠায় বিরোধী নেতারা সমালোচনায় সোচ্চার হয়েছেন।
-
ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইরান
অক্টোবর ২৬, ২০২২ ১৬:৩৪ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ইইউ নিষেধাজ্ঞা আরোপ করার পর তেহরান পাল্টা ব্যবস্থা নিল।
-
ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন না পুতিন: ক্রেমলিন
অক্টোবর ২৬, ২০২২ ১৬:২০ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ঋষি সুনাককে শুভেচ্ছা জানাবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ তথ্য জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
-
কয়েকটি সমাবেশ করেই ক্ষমতায় যাবার দুঃস্বপ্ন দেখছে বিএনপি: কাদের
অক্টোবর ২৬, ২০২২ ১৬:১২কয়েকটি সমাবেশ করেই,বিএনপি ক্ষমতায় যাবার দুঃস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সেতু ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন,সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারের দু:সাহস করছে তারা।
-
ইরানে শুরু হচ্ছে ইলেকট্রনিক যুদ্ধের মহড়া
অক্টোবর ২৬, ২০২২ ১৫:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইস্ফাহানে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে ইলেকট্রনিক যুদ্ধের মহড়া। এ মহড়ায় সেনাবাহিনীর র্যাপিড রেসপন্স ইউনিট এবং ইলেকট্রনিক সমরাস্ত্র ব্যবস্থাগুলো অংশ নেবে।