সর্বশেষ খবর
  • ইউক্রেনে ব্যবহার করার জন্য রাশিয়াকে কোনো অস্ত্র দেয়নি ইরান

    ইউক্রেনে ব্যবহার করার জন্য রাশিয়াকে কোনো অস্ত্র দেয়নি ইরান

    অক্টোবর ১৮, ২০২২ ০৩:৫৯

    রাশিয়া ইউক্রেনে ‘ইরানে তৈরি ড্রোন’ দিয়ে হামলা চালাচ্ছে বলে গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চলছে। এমনকি ইউক্রেন সরকারের শীর্ষ পর্যায় থেকেও বিবৃতি দিয়ে এ ধরনের দাবি করা হচ্ছে। কিন্তু ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এ খবরের সত্যতা অস্বীকার করে বলেছে, ইউক্রেনে ব্যবহার করার জন্য এখন পর্যন্ত ইরান রাশিয়াকে কোনো সমরাস্ত্র দেয়নি।

  • আমেরিকার বিদ্বেষী আচরণের জবাব দেবে ইরানি জনগণ: রায়িসি

    আমেরিকার বিদ্বেষী আচরণের জবাব দেবে ইরানি জনগণ: রায়িসি

    অক্টোবর ১৮, ২০২২ ০৩:৩৮

    ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের জনগণ আমেরিকার শত্রুতামূলক আচরণের সামনে অলস বসে থাকবে না বরং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তিনি সোমবার ওমানের সুলতান হাইসাম বিন তারিক আল-সাঈদের সঙ্গে এক টেলিফোনালাপে এ সতর্কবাণী উচ্চারণ করেন। আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশের সঙ্গে ইরানের আলোচনায় অনেক সময় মধ্যস্থতা করে ওমান।

  • আমেরিকার সঙ্গে দ্বন্দ্বে সৌদি আরবকেই সমর্থন দিল ওপেকভুক্ত দেশগুলো

    আমেরিকার সঙ্গে দ্বন্দ্বে সৌদি আরবকেই সমর্থন দিল ওপেকভুক্ত দেশগুলো

    অক্টোবর ১৭, ২০২২ ১৬:৩৪

    তেলের উৎপাদন কমানোর ঘটনায় সৌদি আরব এবং আমেরিকার মধ্যে সম্প্রতি যে দ্বন্দ্ব দেখা দিয়েছে তাতে সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়েছে ওপেক প্লাসের সদস্য দেশগুলো। তেলের উৎপাদন কমানোর ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হলেও আমেরিকা দাবি করছে সৌদি আরব অন্য দেশগুলোকে তেলের উৎপাদন কমাতে বাধ্য করেছে।

  • দিল্লির উপ-মুখ্যমন্ত্রীকে সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদ, আপের বিক্ষোভ, সঞ্জয় সিং এমপি ও অন্যদের আটক করল পুলিশ

    দিল্লির উপ-মুখ্যমন্ত্রীকে সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদ, আপের বিক্ষোভ, সঞ্জয় সিং এমপি ও অন্যদের আটক করল পুলিশ

    অক্টোবর ১৭, ২০২২ ১৬:০৮

    ভারতে আম আদমি পার্টির (আপ) নেতা সঞ্জয় সিং এমপিকে দিল্লি পুলিশ আটক করেছে।

  • উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চলে ইরানের সামরিক মহড়া সম্ভাব্য হুমকির প্রতি কঠোরতম বার্তা!

    উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চলে ইরানের সামরিক মহড়া সম্ভাব্য হুমকির প্রতি কঠোরতম বার্তা!

    অক্টোবর ১৭, ২০২২ ১৬:০৪

    ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র স্থল-বাহিনী দেশটির পূর্ব আযারবাইজান ও আর্দেবিল প্রদেশের আরাস অঞ্চলের (খোলা প্রান্তরে) গুরুত্বপূর্ণ সামরিক মহড়া শুরু করেছে। ভূ-রাজনৈতিক কৌশলগত দিক থেকে এ মহড়া বেশ গুরুত্বপূর্ণ। 

  • পাকিস্তানের উপনির্বাচনে ইমরান খানের বিপুল বিজয়

    পাকিস্তানের উপনির্বাচনে ইমরান খানের বিপুল বিজয়

    অক্টোবর ১৭, ২০২২ ১৫:৫৩

    পাকিস্তানের সংসদের নিম্ন কক্ষ জাতীয় পরিষদের নির্বাচনে বড় ধরণের সাফল্য পেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

  • সিরিয়ার উত্তরাঞ্চলে রুশ জঙ্গিবিমানের অভিযান; একশ’র বেশি সন্ত্রাসী নিহত

    সিরিয়ার উত্তরাঞ্চলে রুশ জঙ্গিবিমানের অভিযান; একশ’র বেশি সন্ত্রাসী নিহত

    অক্টোবর ১৭, ২০২২ ১৫:৫২

    সিরিয়ার উত্তরাঞ্চলে তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অবস্থানে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে ১০০র বেশি সন্ত্রাসী নিহত হয়েছে।

  • আওয়ামী লীগ জলের স্রোতে ভেসে আসা কোনো দল নয়: কাদের

    আওয়ামী লীগ জলের স্রোতে ভেসে আসা কোনো দল নয়: কাদের

    অক্টোবর ১৭, ২০২২ ১৫:১৫

    বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির সাম্প্রতিক সমাবেশগুলিতে ব্যাপক জনসম্পৃক্ততাকে তুড়ি মেরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘কয়েকটি সমাবেশ করেই সরকার পড়ে যাবে, এমনটি যারা ভাবেন তারা বোকার স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগ জলের স্রোতে ভেসে আসা কোনো দল নয়। এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে প্রথিত আওয়ামী লীগের শেকড়।’

  • দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে: ২ জনের মৃত্যু

    দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে: ২ জনের মৃত্যু

    অক্টোবর ১৭, ২০২২ ১৫:১৪

    দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বাড়ছে মৃত্যুও। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে এ বছর ৯৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেল।