-
ইরানে সন্ত্রাসীর গুলিতে এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত
অক্টোবর ১৭, ২০২২ ১৪:৫০ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় আজ একজন ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছে।
-
ইউরোপের হস্তক্ষেপমূলক আচরণের জবাব দেওয়া হবে: ইরান
অক্টোবর ১৭, ২০২২ ১৪:০২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইউরোপের হস্তক্ষেপমূলক আচরণের জবাব দেওয়া হবে। তিনি আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
-
ইরানের আরাস এলাকায় আইআরজিসি'র স্থল বাহিনীর মহড়া শুরু
অক্টোবর ১৭, ২০২২ ১৩:০২ইরানের পূর্ব আজারবাইজান এবং আর্দেবিল প্রদেশের উত্তরাঞ্চলীয় আরাস উন্মুক্ত এলাকায় ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
-
পদত্যাগের দাবি: ভালো নেই নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
অক্টোবর ১৭, ২০২২ ১২:৪৯ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির তিন এমপি নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। রোববার রাতে তারা এই আহ্বান জানান।
-
ইউক্রেনের পক্ষ নিতে ইসরাইলি মন্ত্রীর আহ্বান
অক্টোবর ১৭, ২০২২ ১১:৪১ইসরাইলের একজন মন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পক্ষ নেয়ার জন্য ইহুদিবাদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল (রোববার) এক টুইটার পোস্টে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান রাশিয়াকে অস্ত্র দিচ্ছে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর করছে। এ অবস্থায় ইসরাইলের উচিত ইউক্রেনের পক্ষ নেয়া এবং ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা।
-
কিয়েভের মধ্যাঞ্চলে কামিকাযে ড্রোনের হামলা
অক্টোবর ১৭, ২০২২ ০৯:৪৩ইউক্রেনের রাজধানী কিয়েভের মধ্যাঞ্চলে আজ (সোমবার) সকালে কামিকাযে ড্রোনের সাহায্যে বড় ধরনের হামলা হয়েছে। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, রাজধানী কিয়েভের অত্যন্ত স্পর্শকাতর কিছু স্থাপনায় এই হামলা হয়েছে।
-
ভেনিজুয়েলায় তেল পরিশোধন শুরু করেছে ইরান: তেলমন্ত্রী
অক্টোবর ১৭, ২০২২ ০৮:৫১ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ঔজি জানিয়েছেন, ভেনিজুয়েলায় ইরান অপরিশোধিত তেল শোধন করা শুরু করেছে। ইরানের বাইরে এই প্রথম তেল পরিশোধনের কার্যক্রম শুরু করা হলো। জাওয়াদ ঔজি বলেন, ভেনিজুয়েল তেল পরিশোধনের যে কার্যক্রম শুরু করা হয়েছে তা বিশ্বের বিভিন্ন অংশে বিস্তৃত করা হবে।
-
জি-২০ শীর্ষ সম্মেলনে সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করবেন না বাইডেন
অক্টোবর ১৭, ২০২২ ০৬:৪২আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাক্ষাৎ করবে না বলে জানিয়েছে হোয়াইট হাউজ। মার্কিন প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ বলেছে, তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক প্লাস তেল উৎপাদন কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়ায় রিয়াদের সঙ্গে সম্পর্কের বিষয়টি পুনর্মূল্যায়ন করছেন বাইডেন।
-
নারীদের হিজাব নিষিদ্ধ করার পক্ষে রায় দিল ইউরোপের শীর্ষ আদালত
অক্টোবর ১৭, ২০২২ ০৪:৫৭ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর শীর্ষ আদালত এক রায়ে বলেছে, এটির সদস্য দেশগুলোর যেকোনো কোম্পানি প্রয়োজন মনে করলে কর্মস্থলে নারীদের হিজাব নিষিদ্ধ করতে পারবে। লুক্সেমবার্গে অবস্থিত কোর্ট অব জাস্টিস অব দ্যা ইউরোপিয়ান ইউনিয়ন বা সিজেইইউ বেলজিয়ামের একটি মামলা নিষ্পত্তি করতে গিয়ে এ রায় দিয়েছে।
-
আফগানিস্তানে আইএসের ২ গুরুত্বপূর্ণ সদস্যকে আটক করেছে তালেবান
অক্টোবর ১৭, ২০২২ ০৩:৫৯আফগানিস্তানের তালেবান সরকারের গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, তারা এমন দুই ব্যক্তিকে আটক করেছে যারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের (দায়েশ) জন্য লোক সংগ্রহ করত। আটক ব্যক্তিরা ফেসবুক ও টেলিগ্রামে আইএসের পক্ষে প্রচার চালিয়ে লোকজনকে এই সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দিতে উদ্বুদ্ধ করত।