-
জি-২০ শীর্ষ সম্মেলনে সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করবেন না বাইডেন
অক্টোবর ১৭, ২০২২ ০৬:৪২আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাক্ষাৎ করবে না বলে জানিয়েছে হোয়াইট হাউজ। মার্কিন প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ বলেছে, তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক প্লাস তেল উৎপাদন কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়ায় রিয়াদের সঙ্গে সম্পর্কের বিষয়টি পুনর্মূল্যায়ন করছেন বাইডেন।
-
নারীদের হিজাব নিষিদ্ধ করার পক্ষে রায় দিল ইউরোপের শীর্ষ আদালত
অক্টোবর ১৭, ২০২২ ০৪:৫৭ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর শীর্ষ আদালত এক রায়ে বলেছে, এটির সদস্য দেশগুলোর যেকোনো কোম্পানি প্রয়োজন মনে করলে কর্মস্থলে নারীদের হিজাব নিষিদ্ধ করতে পারবে। লুক্সেমবার্গে অবস্থিত কোর্ট অব জাস্টিস অব দ্যা ইউরোপিয়ান ইউনিয়ন বা সিজেইইউ বেলজিয়ামের একটি মামলা নিষ্পত্তি করতে গিয়ে এ রায় দিয়েছে।
-
আফগানিস্তানে আইএসের ২ গুরুত্বপূর্ণ সদস্যকে আটক করেছে তালেবান
অক্টোবর ১৭, ২০২২ ০৩:৫৯আফগানিস্তানের তালেবান সরকারের গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, তারা এমন দুই ব্যক্তিকে আটক করেছে যারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের (দায়েশ) জন্য লোক সংগ্রহ করত। আটক ব্যক্তিরা ফেসবুক ও টেলিগ্রামে আইএসের পক্ষে প্রচার চালিয়ে লোকজনকে এই সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দিতে উদ্বুদ্ধ করত।
-
ইরানে কোনো সমস্যা হলেই খুশিতে বাগবাগ হয়ে যায় আমেরিকা: প্রেসিডেন্ট
অক্টোবর ১৭, ২০২২ ০২:৫২মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের সহিংসতা, সন্ত্রাস ও নিরাপত্তাহীনতার প্রতি সমর্থন জানিয়ে যে বক্তব্য দিয়েছেন তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেছেন, আমেরিকা নিজেকে মানবাধিকার, নিরাপত্তা ও শান্তির সমর্থক বলে যে দাবি করে বাইডেনের বক্তব্যে তার অসারতা প্রমাণিত হয়েছে।
-
ভারতে এই প্রথম ‘এমবিবিএস’ পড়ানো হবে হিন্দিতে, বই প্রকাশ করলেন অমিত শাহ
অক্টোবর ১৬, ২০২২ ১৭:২৩ভারতে প্রথমবারের মতো বিজেপিশাসিত মধ্যপ্রদেশে হিন্দিতে ‘এমবিবিএস’ পড়ানোর বই প্রকাশিত হয়েছে। আজ (রোববার) ভোপালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ সংক্রান্ত তিনটি বই প্রকাশ করেছেন।
-
বিজেপি যেখানে রাজনৈতিকভাবে এগোতে পারছে না, সেখানে ‘ইডি’কে ব্যবহার করা হচ্ছে: কুণাল ঘোষ
অক্টোবর ১৬, ২০২২ ১৭:১৭ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ‘ইডি’র ব্যবহার সম্পর্কে বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘যে জায়গায় বিজেপি রাজনৈতিকভাবে এগোতে পারছে না, সেখানে ‘ইডি’কে ব্যবহার করা হচ্ছে।’
-
পুতিনের অভিধানে 'পরাজয়' বলে কোনো শব্দ নেই: সেবাস্তিয়ান কুর্জ
অক্টোবর ১৬, ২০২২ ১৫:৫৩অস্ট্রিয়ার প্রাক্তন চ্যান্সেলর বলেছেন, পুতিনের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নেই।
-
ইরানে দাঙ্গা সৃষ্টিকারীদের প্রতি মার্কিন সমর্থনের মূল রহস্য
অক্টোবর ১৬, ২০২২ ১৫:৩৬হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়েরে ইরানে সহিংসতা এবং দাঙ্গা সৃষ্টিকারীদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা ঘোষণা করে বলেছেন, "যদিও বাইডেন প্রশাসন কূটনীতিকে পারমাণবিক অস্ত্র অর্জন রোধ করার সর্বোত্তম উপায় বলে মনে করে তবে ইরানে বর্তমান অস্থিরতার প্রতি সমর্থন দেয়ার বিষয়েই ওয়াশিংটন প্রধান্য দিচ্ছে।
-
গ্রিড বিপর্যয়: পিজিসিবি'র দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্তের সুপারিশ
অক্টোবর ১৬, ২০২২ ১৪:৫৮এ মাসের গোড়ার দিকে দেশব্যাপী বিদ্যুতের গ্রিড বিপর্যয়ের ঘটনায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) একজন উপ-বিভাগীয় প্রকৌশলী এবং একজন সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
-
ইরানের এভিন কারাগারে অগ্নিকাণ্ড: পশ্চিমা গণমাধ্যমের দাবি ও বাস্তবতা
অক্টোবর ১৬, ২০২২ ১৪:৫৬ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে শনিবার রাতে চুরি ও আর্থিক অনিয়মের দায়ে দণ্ডিত অপরাধীরা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের জের ধরে কারাগারের কাপড় তৈরির কারখানায় আগুন লেগে যায় এবং তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় নিরাপত্তা বাহিনী ও ফায়ার ব্রিগেড কর্মীদের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শত শত বন্দি ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পায়।