-
দামেস্কের উপকণ্ঠে ইসরাইলি হামলা; সিরিয়ার ৪ সেনা নিহত
এপ্রিল ২৭, ২০২২ ০৭:২৪ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার অন্তত চার সেনা নিহত ও তিনজন আহত হয়েছে। রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইহুদিবাদী সেনারা এই হামলা চালায়।
-
‘বুচা অভিযোগ’ ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার মোড় ঘুরিয়ে দেয়: পুতিন
এপ্রিল ২৭, ২০২২ ০৫:৫২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তুরস্কে ইউক্রেন বিষয়ক আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল কিন্তু বুচা শহরে রুশ সেনাদের বিরুদ্ধে কথিত গণহত্যার অভিযোগ পরিস্থিতিকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। তিনি মস্কো সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
-
বিশ্ব কুদস দিবস পালনের প্রয়োজনীয়তা দিন দিন স্পষ্ট হচ্ছে: সাইয়্যেদ নাসরুল্লাহ
এপ্রিল ২৭, ২০২২ ০৫:২৯লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, যতই দিন যাচ্ছে ততই বিশ্ব কুদস দিবস পালনের প্রয়োজনীয়তা বাড়ছে এবং এই দিবস ঘোষণা করে ইমাম খোমেনী (রহ.) যে দূরদর্শিতা ও প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন তা আরো বেশি স্পষ্ট হচ্ছে।
-
মুসলিম দেশগুলো ফিলিস্তিন প্রসঙ্গে কথা বলতেও ইচ্ছুক নয়: সর্বোচ্চ নেতা
এপ্রিল ২৬, ২০২২ ১৯:৪৮ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় মুসলিম সরকারগুলোর সমালোচনা করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। বিশ্ব কুদস দিবস পালনের প্রাক্কালে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ইফতারপূর্ব এক বৈঠকে তিনি এ সমালোচনা করেন।
-
বিশ্ব কুদস দিবস উপলক্ষে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদের বিবৃতি
এপ্রিল ২৬, ২০২২ ১৯:০৯ফিলিস্তিনি জাতির ন্যায়সঙ্গত অধিকার আদায়ের প্রতি সমর্থন জানিয়ে বিশ্ব কুদস দিবস পালনের প্রাক্কালে মঙ্গলবার একটি বিবৃতি প্রকাশ করেছে ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামি। বিবৃতিতে এই দিবসের শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য ইরানের সকল নাগরিক, সারাবিশ্বের পার্লামেন্টগুলোর সদস্যবৃন্দ এবং বিশ্বের মুক্তিকামী জনপ্রতিনিধিত্বমূলক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।
-
চলতি সপ্তাহে সৌদি সফরে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান
এপ্রিল ২৬, ২০২২ ১৬:০৫তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান চলতি সপ্তাহে সৌদি আরব সফরের পরিকল্পনা করেছেন। কয়েক বছরের উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলার পর এরদোগান এ সফরের পরিকল্পনা করেছেন।
-
ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের সরবরাহ লাইন ধ্বংস করা হয়েছে: রাশিয়া
এপ্রিল ২৬, ২০২২ ১৫:২৮রাশিয়ার সেনারা ইউক্রেনের ছয়টি ট্রাকশন সাবস্টেশন ধ্বংস করেছে যা ইউক্রেনের দোনবাস অঞ্চলের জন্য পশ্চিমা অস্ত্র ও সামরিক সরঞ্জামের সরবরাহ লাইন হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
-
কর্ণাটকের হিন্দু সংগঠনের আবেদন- মুসলমানদের দোকান থেকে সোনা কিনবেন না
এপ্রিল ২৬, ২০২২ ১৫:২৫ভারতে কর্ণাটকের কট্টরপন্থী হিন্দু সংগঠন ‘শ্রী রাম সেনা’র প্রতিষ্ঠাতা প্রমোদ মুথালিক হিন্দুদের কাছে মুসলিম দোকান থেকে সোনা না কেনার আবেদন জানিয়েছেন। বিশেষ করে কেরালায় বসবাসকারী মানুষের কাছে ওই আবেদন জানিয়েছেন মুথালিক।
-
ইরানের ভূয়সী প্রশংসায় আফগানিস্তানের তালেবান সরকার
এপ্রিল ২৬, ২০২২ ১৪:৩৬আফগানিস্তানে তালেবানের অস্থায়ী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় সেদেশের জনগণের জন্য ইরানি সহায়তার ভূয়সী প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্বাস্থ্যমন্ত্রী ক্বারি শাহ মোহাম্মদ আফগান জনগণের জন্য ইরানের সর্বাত্মক সাহায্য সমর্থনের প্রশংসা করে এ সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।
-
হিজবুল্লাহর শত্রুরা মার্কিন দূতাবাস থেকে নির্দেশনা নেয়: শেখ নাঈম কাসেম
এপ্রিল ২৬, ২০২২ ১৪:০৬লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, এই সংগঠনের শত্রুরা মার্কিন দূতাবাসের নির্দেশনা অনুসারে পরিচালিত হয়। তিনি আরো বলেন, এসব শত্রু হিজবুল্লাহকে লক্ষ্য করে নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে এবং তারা এই সংগঠনটিকে প্রতিরক্ষাহীন অবস্থার মধ্যে ফেলতে চায়।