হরমুজ প্রণালী পরিচালনায় ইরানের নয়া উদ্যোগ: গঠিত হল নতুন সংস্থা
https://parstoday.ir/bn/news/iran-i159472-হরমুজ_প্রণালী_পরিচালনায়_ইরানের_নয়া_উদ্যোগ_গঠিত_হল_নতুন_সংস্থা
পার্সটুডে- ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা হরমুজ প্রণালীর কার্যক্রম তদারকির জন্য একটি নতুন সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এ তথ্য নিশ্চিত করেছে।
(last modified 2026-05-18T11:32:48+00:00 )
মে ১৮, ২০২৬ ১৭:২২ Asia/Dhaka
  • হরমুজ প্রণালি পরিচালনায় ইরানের নয়া উদ্দ্যোগ
    হরমুজ প্রণালি পরিচালনায় ইরানের নয়া উদ্দ্যোগ

পার্সটুডে- ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা হরমুজ প্রণালীর কার্যক্রম তদারকির জন্য একটি নতুন সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এ তথ্য নিশ্চিত করেছে।

আল-জাজিরার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে,  প্রতিবেদনে বলা হয় নতুন এই সংস্থার নাম রাখা হয়েছে “পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ”। সংস্থাটি হরমুজ প্রণালীর কার্যক্রম ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাৎক্ষণিক বা রিয়েল-টাইম তথ্য সরবরাহ করবে বলে জানানো হয়েছে।

এ উপলক্ষে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে। সেখানে বলা হয়, নতুন কর্তৃপক্ষটি “হরমুজ প্রণালীর কার্যক্রম এবং সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে রিয়েল-টাইম আপডেট” প্রদান করবে।

উল্লেখ্য, বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালীকে ঘিরে দীর্ঘদিন ধরেই ভূরাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। নতুন সংস্থা গঠনের মাধ্যমে ইরান ওই অঞ্চলে নজরদারি ও তথ্য ব্যবস্থাপনা আরও জোরদার করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।#

পার্সটুডে/এমআরএইচ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।