-
উন্মাদনা ছড়িয়ে দেশ চালানোর চেষ্টা হচ্ছে : দিগ্বিজয় সিং
এপ্রিল ১৬, ২০২২ ১১:০৯ভারতের মধ্য প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা দিগ্বিজয় সিং কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেছেন, উন্মাদনা ছড়িয়ে দেশ চালানোর চেষ্টা হচ্ছে।
-
এক অনন্য বৈশিষ্ট্যের গণমাধ্যম রেডিও তেহরান
এপ্রিল ১৬, ২০২২ ১০:২৭সেই শৈশব থেকে আজ অবধি রেডিও তেহরান সঙ্গী হয়ে আছে আপনজনের মতো। স্কুলে পড়ার সেই শৈশবের দিনগুলোতে বাড়িতে বাবার সঙ্গে রেডিও তেহরানের বাংলা খবর শুনতাম। সবার সঙ্গে রেডিও শোনা মানেই ছিল খবর ও নাটক শোনা। তখন ইরান ও ইরাকের যুদ্ধ চলছে। যুদ্ধের খবর ও একটু একটু করে বিশ্ব সম্বন্ধে জানা......সেই শুরু। এভাবেই মনের অজান্তে ইরানের প্রতি কৌতুহল বাড়ে। আর এই কৌতুহল-ই আকৃষ্ট করে রেডিও তেহরানকে।
-
জো বাইডেন ইউক্রেন সফর করবে না: হোয়াইট হাউজ
এপ্রিল ১৬, ২০২২ ১০:১৭মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন সফর করবেন না বলে গতকাল (শুক্রবার) জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি। এর একদিন আগে প্রেসিডেন্ট বাইডেন নিজেই ঘোষণা করেছিলেন যে, তিনি ইউক্রেন সফর করতে প্রস্তুত রয়েছেন।
-
ইউরোপ বলছে কয়েক মাস সময় লাগবে
এপ্রিল ১৬, ২০২২ ০৯:৪৪ইউরোপের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, রাশিয়া থেকে জ্বালানি আমদানি নিষিদ্ধ করতে হলে কয়েক মাস সময় লাগবে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের অজুহাতে ইউরোপের দেশগুলো যখন মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিধি বাড়ানোর পরিকল্পনা করছে তখন ইউরোপীয় ইউনিয়নের এই কর্মকর্তা একথা বললেন।
-
রেডিও তেহরানকে কেন ভালোবাসি?
এপ্রিল ১৬, ২০২২ ০৮:৩৬বেতার ভুবনে আমি: ভারতের কোচবিহার সীমান্তবেষ্টিত কুড়িগ্রামের কালজানি তীরবর্তী সবুজ ছোট্ট গ্রাম উত্তর ধলডাঙ্গা। আজও যেখানকার মানুষ দেশের দৈনিক পত্র-পত্রিকার চেহারাও দেখতে পায় না। অনলাইন সংশ্লিষ্ট শব্দগুলোও যেখানে নেটওয়ার্ক নাগালের আড়ালে, সেখানে বিশ্বকে জানার একমাত্র মাধ্যম বলতে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু আর মার্কনি প্রদত্ত উপহার ঐ ছোট্ট ও সস্তা রেডিও যন্ত্রকেই বোঝায়। বিশ্বের সর্বত্র সর্বকালের, সর্বস্তরের মানুষের কাছেই যার অবদান ও অবস্থান আজও সবার শীর্ষে।
-
রাশিয়ায় পাশ্চাত্যের ব্র্যান্ডের স্থান দখল করবে ইরানি পণ্য
এপ্রিল ১৬, ২০২২ ০৮:০৫ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জের ধরে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা দেয়ার ফলে পাশ্চাত্যের কোম্পানিগুলো ব্যবসা গুটিয়ে নিচ্ছে। এ সুযোগকে কাজে লাগিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পোশাক শিল্প রাশিয়ার বাজার দখলের দিকে এগিয়ে যাচ্ছে।
-
পারস্য উপসাগরে আরো একটি তেল চুরির জাহাজ আটক করলো আইআরজিসি
এপ্রিল ১৬, ২০২২ ০৭:৩৩ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পারস্য উপসাগর থেকে আড়াই লাখ জ্বালানি তেলসহ আরো একটি জাহাজ আটক করেছে। গত এক সপ্তাহের কম সময়ের মধ্যে পারস্য উপসাগর থেকে আইআরজিসি এ নিয়ে দুটি তেলবাহী জাহাজ আটক করল। দুটি জাহাজই তেল চুরির সঙ্গে জড়িত ছিল।
-
‘পবিত্র স্থাপনাগুলোয় আগ্রাসনের কারণেই ইসরাইল ধ্বংস হয়ে যাবে’
এপ্রিল ১৬, ২০২২ ০৩:০৮ইহুদিবাদী ইসরাইলকে ফিলিস্তিনি জনগণ ও তাদের পবিত্র স্থাপনাগুলোতে হামলার পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে ইসলামি জিহাদ আন্দোলন। ফিলিস্তিনের এই প্রতিরোধ আন্দোলনের সিনিয়র নেতা মোহাম্মাদ আল-হারাজিন এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরাইলি সেনাদের সন্ত্রাসবাদ ও দমন অভিযানের ফলে ফিলিস্তিনি জনগণের মধ্যে প্রতিরোধকামী মনোভাব শক্তিশালী হবে।
-
পাল্টা পদক্ষেপে ১৮ ইউরোপীয় কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া
এপ্রিল ১৬, ২০২২ ০২:৩১ব্রাসেলসের ‘অবন্ধুসুলভ আচরণের’ জবাব দিতে ১৮ জন ইউরোপীয় কূটনীতিককে বহিষ্কার করবে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব ইউরোপীয় কূটনীতিককে শিগগিরই মস্কো ত্যাগ করতে হবে।
-
‘আমার ছেলেকে কুকুরের মতো গুলি করে হত্যা করা হয়েছে’
এপ্রিল ১৬, ২০২২ ০২:০১মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্রান্ড র্যাপিডস শহরে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত একজন কৃষ্ণাঙ্গ যুবকের বাবা বলেছেন, তার ছেলেকে কুকুরের মতো গুলি করে হত্যা করা হয়েছে। গত ৪ এপ্রিল ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগে ২৬ বছর বয়সি কৃষ্ণাঙ্গ যুবক প্যাট্রিক লিউইয়াকে ধাওয়া করে পুলিশ। তার সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে এক মার্কিন শ্বেতাঙ্গ পুলিশ।