সর্বশেষ খবর
  • নির্বাচন কমিশন নয়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল

    নির্বাচন কমিশন নয়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল

    ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১২:২৪

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা একটা নিয়েই যে, নির্বাচনকালীন সরকারটা কারা থাকবে। যদি আওয়ামী লীগ সরকারে থাকে নিশ্চিন্তে থাকতে পারেন- কোনো নির্বাচন হবে না। কারণ তারা তাদের মতো করেই একই কায়দায় নির্বাচন করার চেষ্টা করবে।

  • সবাইকে নির্বাচনে আনাই হবে বড় চ্যালেঞ্জ: নবনিযুক্ত সিইসি

    সবাইকে নির্বাচনে আনাই হবে বড় চ্যালেঞ্জ: নবনিযুক্ত সিইসি

    ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১১:৪৮

    বিএনপিসহ সব রাজনৈতিক দলকে নির্বাচনে আনাকে বড় চ্যালেঞ্জ মনে করছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, নতুন নির্বাচন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ হলো বিএনপি’র মতো বড় রাজনৈতিক দলসহ অন্যান্য দলকে নির্বাচনে আনা। আপেক্ষিক হলেও নির্বাচনকে সার্বজনীন রূপ দেয়া।

  • দেশ ছাড়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

    দেশ ছাড়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

    ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১০:১৫

    দেশ থেকে নিরাপদে সরিয়ে নেয়ার জন্য আমেরিকা যে প্রস্তাব দিয়েছে তা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

  • রেডিও তেহরান সম্পর্কে একজন নতুন শ্রোতার মূল্যায়ন

    রেডিও তেহরান সম্পর্কে একজন নতুন শ্রোতার মূল্যায়ন

    ফেব্রুয়ারি ২৭, ২০২২ ০৮:৪৩

    প্রিয় মহোদয়, লেখনীর সূচনালগ্নে আমার শ্রদ্ধাপূর্ণ সালাম ও রজনীগন্ধার শুভেচ্ছা জানবেন। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে, রেডিও তেহরানের আমি একজন নতুন শ্রোতা। তবে আমি বাংলাদেশ বেতারের অনেক পুরোনো শ্রোতা। বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শোনার পাশাপাশি নিয়মিত চিঠিপত্র লিখি। সম্প্রতি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ শাহাদত হোসেন স্যার-এর উৎসাহ ও অনুপ্রেরণায় রেডিও তেহরানের সাথে আমার যুক্ত হওয়া এবং অনুষ্ঠান শোনা।

  • রাশিয়ার কয়েকটি ব্যাংককে সুইফট সিস্টেম থেকে বাদ দিয়েছে পাশ্চাত্য

    রাশিয়ার কয়েকটি ব্যাংককে সুইফট সিস্টেম থেকে বাদ দিয়েছে পাশ্চাত্য

    ফেব্রুয়ারি ২৭, ২০২২ ০৭:০৩

    ইউক্রেনে সামরিক অভিযান চালানোর কারণে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফাইনান্সিয়াল টেলিকমিউনিকেশন বা সুইফট সিস্টেম থেকে রাশিয়ার কয়েকটি ব্যাংককে বাদ দিয়েছে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা। এর ফলে রাশিয়ার এসমস্ত ব্যাংক আন্তর্জাতিক অঙ্গনে লেনদেন করতে পারবে না।

  • সামান্য কিছু ইরানি ইউক্রেনে রয়েছেন তবে নিরাপদে আছেন

    সামান্য কিছু ইরানি ইউক্রেনে রয়েছেন তবে নিরাপদে আছেন

    ফেব্রুয়ারি ২৭, ২০২২ ০৬:১২

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, অল্প কিছু সংখ্যক ইরানি নাগরিক ইউক্রেনে আটকা পড়েছেন তবে তারা নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

  • নিরাপত্তা পরিষদে এখনও রাশিয়ার একটি চেয়ার আছে: উলিয়ানোভ

    নিরাপত্তা পরিষদে এখনও রাশিয়ার একটি চেয়ার আছে: উলিয়ানোভ

    ফেব্রুয়ারি ২৭, ২০২২ ০৪:২৩

    মার্কিন কংগ্রেস জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে বহিষ্কার করার আহ্বান জানিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর মস্কো বলেছে, নিরাপত্তা পরিষদে এখনও রাশিয়ার একটি চেয়ার আছে এবং এটি ভেটো ক্ষমতার অধিকারী।অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন।

  • রুশ অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটোর নেই: মুখপাত্র

    রুশ অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটোর নেই: মুখপাত্র

    ফেব্রুয়ারি ২৭, ২০২২ ০৩:৫৯

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটো জোটের নেই। তিনি শনিবার মস্কোয় বলেন, ন্যাটো জোটের সদস্য দেশগুলো আলোচনায় বসতে রাজি না হওয়ায় এবং সবার জন্য সমান নিরাপত্তার ভিত্তিতে গোটা ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে অনাগ্রহ দেখানোয় ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। কাজেই এই অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটো জোটের নেই।

  • আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিযান অব্যাহত থাকবে: রাশিয়া

    আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিযান অব্যাহত থাকবে: রাশিয়া

    ফেব্রুয়ারি ২৭, ২০২২ ০৩:৫৬

    ইউক্রেন আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় দেশটিতে রাশিয়া সামরিক অভিযান আবার শুরু করতে বাধ্য হয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার অভিযানের নির্দেশ দিয়ে শুক্রবার তা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। একইসঙ্গে মস্কোর পক্ষ থেকে কিয়েভকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু কিয়েভ সে আহ্বানে সাড়া না দেয়ায় রুশ সেনাবাহিনীকে আবার তাদের অভিযান শুরু করতে বলা হয়েছে।