-
'দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ‘ধ্বংসাত্মক জবাব’
জুন ০৮, ২০২৬ ১৭:০৫পার্সটুডে– ইরানের খাতামুল আম্বিয়া (সা.) সদর দপ্তরের কমান্ডার এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি আগ্রাসী শাসনব্যবস্থা যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের নিরীহ জনগণের বিরুদ্ধে তাদের আগ্রাসন ক্রমাগত বাড়িয়ে চলেছে। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার সুযোগ নিয়ে ইসরায়েল প্রতিদিন নতুন নতুন হামলা চালাচ্ছে এবং ফসফরাস বোমাসহ নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে যুদ্ধাপরাধ সংঘটিত করছে।
-
৩ দিন পর পঞ্চগড় সীমান্তের শূন্যরেখা থেকে ১০ ভারতীয়কে সরিয়ে নিল বিএসএফ
জুন ০৮, ২০২৬ ১৫:৪৭পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি-প্রধানপাড়া সীমান্তে দীর্ঘ প্রায় ৭২ ঘণ্টার চরম উত্তেজনা ও মানবিক সংকটের পর, পুশ-ইনের শিকার নারী, শিশুসহ ১০ জনকে অবশেষে নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
-
হাইফা'র পেট্রোকেমিক্যাল শিল্পে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা
জুন ০৮, ২০২৬ ১৫:৪২পার্সটুডে-ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা করেছে, মার্কিন-সমর্থিত ইসরায়েলি শত্রুর আগ্রাসনের জবাবে সোমবার সকালে হাইফা'র পেট্রোকেমিক্যাল শিল্প স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
-
লোহিত সাগরে ইসরায়েলের জন্য নৌ-চলাচল নিষিদ্ধ: ইয়েমেন
জুন ০৮, ২০২৬ ১৫:১২পার্সটুডে-ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেওয়ার পাশাপাশি জোর দিয়ে বলেছেন: লোহিত সাগরে ইসরায়েলিদের জন্য নৌ-চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
-
ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে ‘অপারেশন নাসর’ শুরু: আইআরজিসি
জুন ০৮, ২০২৬ ১৩:৪৬পার্সটুডে- ইসরায়েলের তেলনভ ও নাভাতিম -এর কৌশলগত বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরুর ঘোষণা দিয়ে আইআরজিসি বলেছে: তারা ইসরায়েলের বিরুদ্ধে সকল ফ্রন্টে ব্যাপক অভিযান পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
-
ইরানের বেশ কয়েকটি স্থানে ইসরায়েলের হামলা: কোনো হতাহতের খবর নেই
জুন ০৮, ২০২৬ ১০:০৪পার্সটুডে- ইরানের হামলার পর এবার পালটা হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
-
মার্কিন ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ও সম্পদ আমাদের বৈধ লক্ষ্যবস্তু: কলিবফ
জুন ০৮, ২০২৬ ০৯:৪৮পার্সটুডে- দাহিয়েহ-তে ইসরায়েলের হামলা এবং আজ ট্রাম্পের অবস্থানের জবাবে ইরানের সংসদের স্পিকার লিখেছেন: ইরানি জাতির বিরুদ্ধে নৌ অবরোধ এবং আজ ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘাঁটি এবং সম্পদকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
-
যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম সংগঠনের পক্ষ থেকে ইসরায়েলি অপরাধযজ্ঞের নিন্দা
জুন ০৮, ২০২৬ ০৯:৪৫পার্সটুডে- যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম সংগঠন ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে, যার ফলে ৭ মাস বয়সী এক শিশুসহ অন্তত ৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
-
ট্রাম্প: আমি চাই না ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ভেস্তে যাক
জুন ০৮, ২০২৬ ০৯:১২পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট সোমবার ভোরে এক সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন, তিনি ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ভেস্তে যেতে দিতে চান না।
-
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা; লেবাননে হামলা অব্যাহত থাকলে আরো ভয়াবহ আঘাতের হুমকি
জুন ০৮, ২০২৬ ০৯:১২পার্সটুডে- ইরানের সশস্ত্র বাহিনী গতরাতে (রোববার রাতে) দখলদার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত হামলার জবাবে এই আঘাত হানা হয়েছে।