-
ইসরাইলের চাপিয়ে দেয়া যুদ্ধে ইমাম খামেনেয়ীর সাফল্যের রহস্য
জুলাই ১২, ২০২৫ ২২:০৫পার্স টুডে - ভৌগোলিক সীমানা ও সময়ের দিক থেকে ইরানের উপর ইসরায়েলের চাপিয়ে দেয়া সাম্প্রতিক বারো দিনের যুদ্ধ হয়তো খুব ব্যাপক বিস্তৃত বিষয় নয়, কিন্তু তা সত্ত্বেও সংকটকালীন সময়ে দেশকে নেতৃত্ব দেয়ার বিষয়ে এ যুদ্ধ ছিল খুব বড় ধরনের পরীক্ষাগার। এক্ষেত্রে ইরানে সর্বোচ্চ নেতা নানা কার্যকর পদক্ষেপ নিয়ে শত্রুর মোকাবেলায় তাঁর দেশকে বিজয়ী করতে সক্ষম হয়েছেন।
-
'বাংলাদেশে অন্যায়কারীদের সরকার প্রশ্রয় দিচ্ছে কি না?'
জুলাই ১২, ২০২৫ ১৭:২৩বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অন্যায়কারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে কি না, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা বিভিন্নভাবে ‘মব’ (দলবদ্ধ সহিংসতা) সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি।
-
হিমন্তের মন্তব্যে ফুঁসছে তৃণমূল, ‘বাংলাবিরোধী’ বিজেপিকে তোপ কুণালের
জুলাই ১২, ২০২৫ ১৬:৫১ভারতের অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, 'বাংলা যাদের মাতৃভাষা, তারা নিজেদের বিদেশি হিসাবেই পরিচয় দিচ্ছেন।’ অসমের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসকদলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তীব্র সমালোচনা করে বলেছেন 'বিজেপি সর্বত্র বাঙালিদের ঘৃণা করে।'
-
শহীদ সন্তানের তহবিল ইরানের প্রতিরক্ষায় দান করলেন শোকাহত পিতা-মাতা
জুলাই ১২, ২০২৫ ১৬:৩২ইরানের ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনে শহীদ হওয়া এক কিশোরের শোকাহত পিতা-মাতা তাদের সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য সঞ্চিত তহবিল দেশের সশস্ত্র বাহিনীকে দান করেছেন। এই তহবিল অবৈধ ইসরাইলি শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রম শক্তিশালী করতে ব্যবহৃত হবে।
-
সেব্রেনিৎসা ট্র্যাজেডিরই ধারাবাহিকতা গাজা ট্র্যাজেডি
জুলাই ১২, ২০২৫ ১৪:২৫পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সেব্রেনিৎসা গণহত্যার ৩০তম বার্ষিকী উপলক্ষে বলেছেন, যদি বিশ্ব সত্যিই এই ট্র্যাজেডি থেকে শিক্ষা নিত, তাহলে মুসলমানদের বিরুদ্ধে আরেকটি গণহত্যা অর্থাৎ গাজায় গণহত্যা দেখতে হতো না।
-
১২ দিনের যুদ্ধের পর ইরান সম্পর্কে সৌদি আরবের ধারণা পাল্টে গেছে
জুলাই ১২, ২০২৫ ১৪:১৫পার্সটুডে - অনলাইন প্রকাশনা "ক্র্যাডেল" লিখেছে: সৌদি আরব এই অঞ্চলে ইরানের শক্তিকে একটি অনস্বীকার্য বাস্তবতা বলে মনে করে এবং তাদের দৃষ্টিতে তেহরানের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা জরুরি।
-
পশ্চিম এশিয়ায় লিভার ট্রান্সপ্ল্যান্টের শীর্ষস্থানীয় দেশ ইরান
জুলাই ১২, ২০২৫ ১৪:০৭পার্সটুডে: ২০০০তম লিভার ট্রান্সপ্ল্যান্ট করার মাধ্যমে তেহরানের ইমাম খোমেনী (রহ.) হাসপাতাল পশ্চিম এশিয়া অঞ্চলে অঙ্গ প্রতিস্থাপনের শীর্ষস্থানীয় কেন্দ্র হিসেবে ইরানের অবস্থান আরও সুদৃঢ় করেছে।
-
স্কেট বিশ্বকাপে ইরানের ৭ পদক জয়, এশিয়া কুস্তি প্রতিযোগিতায় ৩ সোনা
জুলাই ১২, ২০২৫ ১৩:১০পার্স টুডে- ইতালির মিলানে অনুষ্ঠিত স্কেট বিশ্বকাপ প্রতিযোগিতায় ইরানি খেলোয়াড়রা সাতটি নানা ধরনের পদক জিতেছেন।
-
মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই ১২, ২০২৫ ১২:১৪বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান উপদেষ্টা।
-
বিশ্বের প্রথম মানব বসতি কোথায়?
জুলাই ১২, ২০২৫ ১১:৪৬পার্সটুডে: ইরানের সংস্কৃতি ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্পবিষয়কমন্ত্রী সাইয়েদ রেজা সালেহি আমিরি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় লোরেস্তান প্রদেশের 'খোররামাবাদের প্রাগৈতিহাসিক উপত্যকা'র অন্তর্ভুক্তিকে বিশ্ব সংস্কৃতির জন্য 'একটি ঐতিহাসিক ঘটনা' হিসেবে অভিহিত করেছেন।