-
বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগ: মাঠ ছাড়বে না ঐক্যফ্রন্ট
ডিসেম্বর ২৯, ২০১৮ ১৬:৫২বাংলাদেশে ভোটারদের মনে উদ্বেগ, বিরোধী প্রার্থী ও নেতা-কর্মীদের জন্য ভীতিকর পরিবেশ আর নির্বাচন পর্যবেক্ষকদের মধ্যে আশংকা-অনিশ্চয়তার মাঝে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন।
-
শেষমুহূর্ত পর্যন্ত মাঠে থাকবেন- হাসিনা : নৌকা মার্কা বড় জয়ের পথে- জয়
ডিসেম্বর ২৯, ২০১৮ ১৩:৪৪বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন বানচাল করতে সন্ত্রাস ও নানা ষড়যন্ত্র চলছে। এ অবস্থায় যেকোনো ধরণের অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে তিনি ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
-
যে ফলই আসুক আমরা তা মেনে নেব: আওয়ামী লীগ
ডিসেম্বর ২৯, ২০১৮ ১১:১৫বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, "আমরা তো অবশ্যই আশাবাদী যে, বাংলার জনগণ আমাদের ভোট দেবেন। তারা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এরপরও যদি জনগণ আমাদের ভোট না দেয় এবং যে ফলই আসুক আমরা তা মেনে নেব।"
-
বিএনপি ক্ষমতায় এলে দেশ আইয়ামে জাহিলিয়াতে নিপতিত হবে: নানক
ডিসেম্বর ২৮, ২০১৮ ২১:৩৩বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, “বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট অন্ধকারের শক্তি। এরা ক্ষমতায় এলে দেশ আইয়ামে জাহিলিয়াতে নিপতিত হবে। বিএনপি- জামায়াত অপশক্তি নির্বাচিত হলে দেশ দুর্নীতি-দুর্বৃত্তায়ন, জঙ্গি-সন্ত্রাস ও লুটপাটের রাজত্ব কায়েম হবে।"
-
জয়ের ব্যাপারে আশাবাদী শেখ হাসিনা, ‘ভোট বিপ্লব' ঘটানোর আহ্বান কামালের
ডিসেম্বর ২৭, ২০১৮ ১৬:০২বাংলাদেশে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে আজ হচ্ছে প্রচারণার শেষ রজনী। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামীকাল সকাল আটটা পর্যন্ত এ প্রচারণা চালানো যাবে।
-
ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ কাদেরের
ডিসেম্বর ২৭, ২০১৮ ১৪:৩০৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনেন দিন ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
-
ঐক্যফ্রন্ট নেতাদের দুর্ব্যবহার থেকে কেউ রেহাই পাচ্ছে না: শেখ হাসিনা
ডিসেম্বর ২৬, ২০১৮ ২০:০৮বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্যফন্টের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নির্বাচন কমিশন ও পুলিশের প্রতি তাদের বাজে মনোভাব প্রদর্শনের কঠোর সমালোচনা করেছেন। একইসঙ্গে তিনি শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে দলের নেতা-কর্মীদের তাদের উস্কানিতে পা না দিয়ে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন।
-
৩০টি আসনেও জয়লাভ করার মতো সমর্থন বিএনপির নেই: জয়
ডিসেম্বর ২৬, ২০১৮ ১৯:৫০বাংলাদেশে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট ৪৯টি আসন পেতে পারে বলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের (আরডিসি) জনমত জরিপে যে পূর্বাভাস দেওয়া হয়েছে, বাস্তবে সেটাও ঘটবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
-
ড. কামালের মুখের বিষ ফরমালিনের চেয়েও ভয়ঙ্কর: ওবায়দুল কাদের
ডিসেম্বর ২৬, ২০১৮ ১১:৫০জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মুখের বিষ ফরমালিনের চেয়েও ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
ইসির বৈঠক বর্জন ঐক্যফ্রন্টের: যে যা বললেন
ডিসেম্বর ২৫, ২০১৮ ১৬:৪৫বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের আচরণে অসন্তুষ্ট হয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আজকের নির্ধারিত বৈঠকে অংশ নিয়ে মাঝপথে বৈঠক বয়কট করে বেরিয়ে আসেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা।