• বাংলাদেশ যাতে টিকা না পায় সেজন্য বিএনপি ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী

    বাংলাদেশ যাতে টিকা না পায় সেজন্য বিএনপি ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী

    জুন ১৯, ২০২১ ১৫:১৩

    বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ অভিযোগ করেছেন, বাংলাদেশ যেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিকা না পায় সেজন্য বিএনপির বৈদেশিক শাখা তলে তলে ষড়যন্ত্র করছে। আজ শনিবার (১৯ জুন) দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘সময়ের সাহসী জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এমন অভিযোগ করেন।

  • সরকারের সবচেয়ে বড় ভুল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা: জাফরুল্লাহ চৌধুরী

    সরকারের সবচেয়ে বড় ভুল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা: জাফরুল্লাহ চৌধুরী

    জুন ১৯, ২০২১ ১৪:৩১

    সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে জাতিকে মেরুদণ্ডহীন করে দিচ্ছে -এমন  মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট নাগরিক এবং গণমুখী  চিকিৎসা প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। 

  • শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: কাদের

    শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: কাদের

    জুন ১৯, ২০২১ ১১:৪০

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১২ বছর আগের পিছিয়ে পড়া বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আলোর পথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়ক ধরে।

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: ওবায়দুল কাদের

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: ওবায়দুল কাদের

    জুন ১৮, ২০২১ ১২:৫৬

    বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এদেশে গণতান্ত্রিক, প্রাকৃতিক ও রাজনৈতিক পরিবেশ বিনষ্টের মূল কুশিলব এবং কারিগর হচ্ছে বিএনপি।

  • বিএনপিই এদেশে সহাবস্থানের রাজনীতির পথে অন্তরায়: কাদের

    বিএনপিই এদেশে সহাবস্থানের রাজনীতির পথে অন্তরায়: কাদের

    জুন ১৭, ২০২১ ১০:৪১

    দীর্ঘ তের বছরের বেশী সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে নিয়মিত সমালোচনার ধারাবাহিকতায় সরকারি দল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ নতুন কিছু শব্দ চয়ন করে মন্তব্য করেছেন, ‘বিএনপিই এদেশে সহাবস্থানের রাজনীতির পথে অন্তরায়।’

  • ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন, এটা বিএনপিকে প্রমাণ করতে হবে: কাদের

    ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন, এটা বিএনপিকে প্রমাণ করতে হবে: কাদের

    জুন ১৫, ২০২১ ১০:৫৯

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতি খালেদা জিয়ার জন্মদিন নিয়ে বিভ্রান্তির অবসান চায়। বিএনপিকে প্রমাণ করতে হবে ১৫ আগস্ট খালেদা জিয়ার সত্যিকার জন্মদিন কি না।’

  • দেখতে দেখতে ১২ বছর, আন্দোলন হবে কোন বছর: বিএনপির প্রতি কাদেরের প্রশ্ন

    দেখতে দেখতে ১২ বছর, আন্দোলন হবে কোন বছর: বিএনপির প্রতি কাদেরের প্রশ্ন

    জুন ০৮, ২০২১ ১৪:০৭

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ মন্তব্য করেছেন বজ্রপাতে মৃত্যুর মানুষের জন্যও হয়ত বিএনপি একদিন সরকারকে দায়ী করতে পারে।

  • সরকার উদার গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে: মির্জা ফখরুল

    সরকার উদার গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে: মির্জা ফখরুল

    মে ৩০, ২০২১ ১১:২৭

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিহিংসার রাজনীতির কারণে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্যও বিদেশে পাঠানোর অনুমতি দিচ্ছে না সরকার। আজ রোববার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের নিকট এমন মন্তব্য করেন বিএনপি মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  • সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদন মঞ্জুর:  বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া

    সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদন মঞ্জুর: বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া

    মে ২৩, ২০২১ ১৪:০৬

    সরকারি দপ্তর থেকে তথ্য চুরির অভিযোগে অফিসিয়াল সিক্রেটস আইনে আটক দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।আজ রোববার (২৩ মে) ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহর ভার্চুয়াল আদালত তার জামিন মঞ্জুর করেন।তবে, জামিন পেতে রোজিনা ইসলামকে পাঁচ হাজার টাকার মুচলেকা দিতে হয়েছে।একই সঙ্গে তিনি যাতে দেশের বাইরে যেতে না পারেন- এ জন্য তার পাসপোর্ট জমাদেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

  • ‘বিএনপির আমলে বাবা-মায়ের দাফনের সুযোগও পায়নি আ. লীগের নেতাকর্মীরা’

    ‘বিএনপির আমলে বাবা-মায়ের দাফনের সুযোগও পায়নি আ. লীগের নেতাকর্মীরা’

    মে ১৫, ২০২১ ১২:০৩

    বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এলাকায় বাড়ি-ঘরে যেতে পারেনি, সেই ইতিহাস বেশিদিন আগের নয়। বিএনপির আমলে মা-বাবা মারা গেলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামের বাড়ি যেতে পারেনি, দাফন-কাফনের শেষ সুযোগটুকুও দেওয়া হয়নি। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদের নামাজ পড়া অবস্থায়ও গ্রেপ্তার করা হয়েছিল। বিএনপির আমলের নির্যাতনের পুনরাবৃত্তি ঘটানোর কোনো নজির স্থাপন করেনি শেখ হাসিনা সরকার।’