-
আওয়ামী লীগে জঞ্জাল পরিষ্কারের প্রক্রিয়া চলছে: ওবায়দুল কাদের
নভেম্বর ২৪, ২০১৯ ১৪:১০বাংলাদেশ আওয়ামী লীগে যুক্ত হওয়া দীর্ঘদিনের জঞ্জাল পরিষ্কারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, "দীর্ঘদিনের যে জঞ্জাল, আগাছা পরগাছা পরিষ্কারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ঢাকায় আমরা পাঁচটি সহযোগী সংগঠনের সম্মেলন করেছি। সেগুলোতে ক্লিন ইমেজের নেতৃত্ব দিয়েছি। ৭০টির মতো জেলা উপজেলায় সম্মেলনের মাধ্যমে আমরা ক্লিন ইমেজের নেতৃত্ব উপহার দিচ্ছি।"
-
যুবলীগের চেয়ারম্যান নয়, কর্মী হিসেবে দায়িত্ব পালন করব: শেখ পরশ
নভেম্বর ২৩, ২০১৯ ১৯:৫৩বাংলাদেশে আওয়ামী যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, “বঙ্গবন্ধুর ত্যাগ এবং তার কন্যার দেশের প্রতি হৃদয়ের ভালোবাসা থেকে আমি সাহস পাই। তাই আজ আমি আপনাদের সামনে বলতে চাই, আমার ওপর যে দায়িত্ব অর্পিত হচ্ছে আমি সম্পূর্ণ সততার সঙ্গে দায়িত্বগুলো পালন করব।"
-
বিএনপি নেতাদের মুখ ছাড়া সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: কাদের
নভেম্বর ২২, ২০১৯ ১২:২৩বিএনপি নেতাদের মুখ ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
আওয়ামী লীগ দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করে না : ওবায়দুল কাদের
নভেম্বর ১৭, ২০১৯ ১৪:০৪বাংলাদেশ আওয়ামী লীগ দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ (রোববার) দুপুরে রাজধানীর বসুন্ধরায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
-
পেঁয়াজ সিন্ডিকেটে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা জড়িত: রিজভী
নভেম্বর ১৫, ২০১৯ ১৪:২০পেঁয়াজ সিন্ডিকেটের সঙ্গে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা সরাসরি জড়িত বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পেঁয়াজ নিয়ে কারসাজির ঘটনায় ব্যর্থ মন্ত্রী ও সরকারের পদত্যাগ দাবিও করেন তিনি।
-
আওয়ামী লীগে অনুপ্রবেশ নিয়ে সরব নেতারা, সমালোচনায় বিএনপি
নভেম্বর ১৩, ২০১৯ ১৪:৩৭'কেউ আওয়ামী লীগে যোগ দিলেই তাকে অনুপ্রবেশকারী বলা যাবে না'- এমনটি উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ আজ বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে গণসংগঠন। এখানে অন্য দল থেকে যোগ দিতে পারবে না, এমনটা নয়। যেকোনো দল থেকে যোগ দিতে পারে। তবে অবশ্যই তাকে আওয়ামী লীগের নীতি আদর্শে বিশ্বাসী হতে হবে। কোন যুদ্ধাপরাধী বা যুদ্ধাপরাধীর দলের সঙ্গে জড়িত কাউকে দলে নেয়া সমুচিত নয়।
-
ত্যাগী কর্মী চাই, বসন্তের কোকিলদের চাই না: ওবায়দুল কাদের
নভেম্বর ১১, ২০১৯ ১৪:৪৬বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, 'বসন্তের কোকিলদের নিয়ে দল ভারী করার প্রস্তাব করবেন না। আমরা বিশ্বাসী, সাহসী এবং ত্যাগী কর্মী চাই, বসন্তের কোকিলদের চাই না।'
-
বাবরি মসজিদ ভারতের অভ্যন্তরীণ বিষয়: ওবায়দুল কাদের
নভেম্বর ১০, ২০১৯ ১৪:২৩বাবরি মসজিদ ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রশ্নের জবাবে তিনি বলেন, বাবরি মসজিদের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, এটি ভারতের উচ্চ আদালতের রায়, যা তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর প্রয়োজন আমরা মনে করি না।
-
শুদ্ধি অভিযানে শুধু রাঘব-বোয়াল কেন-হাঙরও ধরা পড়বে: খালিদ মাহমুদ
নভেম্বর ০৯, ২০১৯ ১৫:৩৫বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, অপেক্ষায় থাকুন, শুদ্ধি অভিযানে শুধু রাঘব-বোয়াল কেন— হাঙরও ধরা পড়বে। দুর্নীতিবাজ কাউকেও ছাড় দেয়া হবে না।
-
আমাদের পার্টিতে আসা সবাই অনুপ্রবেশকারী নয়: ওবায়দুল কাদের
নভেম্বর ০৮, ২০১৯ ১২:১৮জাতীয় সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের অসুস্থ প্রতিযোগিতা বরদাস্ত করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।