-
মার্কিন মহড়া বন্ধ হলে পরমাণু পরীক্ষা থামবে: উ. কোরিয়া
এপ্রিল ২৪, ২০১৬ ০৫:০৩উত্তর কোরিয়া বলেছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার বার্ষিক সামরিক মহড়া বন্ধ করা হলেই কেবল পিয়ংইয়ং পরমাণু পরীক্ষা বন্ধ করবে। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি সু ইয়ং নিউ ইয়র্কে বার্তা সংস্থা এপি’র সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিনি বলেন, “এটি সত্যিই মার্কিন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে তাদের শত্রুতার নীতি প্রত্যাহার করতে হবে এবং এর বহিঃপ্রকাশ হিসেবে কোরিয় উপদ্বীপে সামরিক ও যুদ্ধমহড়া বন্ধ করতে হবে।”
-
ইরানের সঙ্গে বিদেশি ব্যাংকগুলো ব্যবসা করতে পারবে: কেরি
এপ্রিল ২৩, ২০১৬ ০৬:৩৫ইরানের সঙ্গে বিদেশি ব্যাংকগুলো ব্যবসা করতে পারবে বলে ঘোষণা করেছে আমেরিকা। আমেরিকা বলেছে, তেহরানের সঙ্গে বিদেশি ব্যাংকগুলোর ব্যবসা করার বিরোধী নয় ওয়াশিংটন। ইরানের ছয় জাতিগোষ্ঠীর ঐতিহাসিক পরমাণু সমঝোতার পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
-
এক আইফোন আনলক করতে এফবিআইএ'র ব্যয় সাড়ে ১০ কোটি টাকা
এপ্রিল ২২, ২০১৬ ১২:৪৫আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান বার্নার্ডিনো কাউন্টির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তির আইফোন আনলক করতে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফবিআই ১৩ লাখ ডলারের বেশি ব্যয় করেছে। বাংলাদেশি মুদ্রায় ব্যয়ের পরিমাণ দশ কোটি ৪০ লাখ টাকা। এ কাজে সংস্থাটির প্রধানের সাত বছরের বেতন-ভাতার চেয়েও বেশি অর্থ ব্যয়ের কথা স্বীকার করেছেন এফবিআই পরিচালক জেমস কমে। তিনি বৃহস্পতিবার লন্ডনে অ্যাসপেন সিকিউরিটি ফোরামের বৈঠকে এ কথা জানিয়েছেন।
-
পানির তলের মার্কিন ড্রোন সংক্রান্ত তথ্য হাতিয়ে নিয়েছে চীন!
এপ্রিল ২২, ২০১৬ ০৭:৪৭আমেরিকার স্পর্শকাতর অস্ত্র সংক্রান্ত তথ্য হাতিয়ে নিতে চীন সক্ষম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পানির তলে চলাচলের উপযুক্ত আমেরিকার চালকহীন যান বা ড্রোন সংক্রান্ত তথ্য চীন হাতিয়ে নিয়েছে। চীনা রাষ্ট্রীয় একটি শিল্পকারখানাকে এ সংক্রান্ত তথ্য যোগানোর দায়ে ফ্লোরিডার এক নারী বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযোগ এনেছেন মার্কিন কেন্দ্রীয় কৌসুলিরা।
-
মার্কিন আদালতের রুলিং মানে না ইরান: জারিফ
এপ্রিল ২২, ২০১৬ ০৭:২০ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট থেকে দেয়া রুলিংকে তেহরান স্বীকার করে না। ওই রুলিংয়ে বলা হয়েছে, ১৯৮৩ সালে লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলার শিকার মার্কিন নাগরিকদের পরিবার পরিজনকে ইরান ২০০ কোটি ডলার পরিশোধ করবে। বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ থেকে এ অর্থের সংস্থান করার জন্য মার্কিন আদালত দেশটির সরকারকে কর্তৃত্ব দিয়েছে।
-
ইরাক-সিরিয়ায় বি-৫২ বোমারু বিমান ব্যবহার করছে আমেরিকা
এপ্রিল ২১, ২০১৬ ১৩:২৫মার্কিন বিমান বাহিনী বলেছে, ইরাক এবং সিরিয়ায় কথিত দায়েশ বিরোধী হামলায় বি-৫২ বোমারু বিমান তারা ব্যবহার করছে। এতে দেশ দু’টিতে বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা জোরদার হচ্ছে।
-
নিউইয়র্কে জয়ের পর হিলারি বলছেন ‘বিজয় নাগালের মধ্যে’
এপ্রিল ২০, ২০১৬ ১৫:২৯আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের প্রাইমারিতে বিজয়ী হওয়ার পর ডেমোক্র্যাট দলের অন্যতম প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, “বিজয় এখন তার নাগালের মধ্যে।” নিউ ইয়র্কে দলের অন্যতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের চেয়ে হিলারি অনেক বেশি প্রতিনিধি ভোট পেয়েছেন। মঙ্গলবার রাতে এ নির্বাচন হয়।
-
সমঝোতার পর থেকে ইরান মাত্র ৩০০ কোটি ডলার পেয়েছে: কেরি
এপ্রিল ১৯, ২০১৬ ১৯:০০মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ইরান এ পর্যন্ত আটককৃত সম্পদের মাত্র পাঁচ শতাংশ পেয়েছে। গত জুলাইয়ে তেহরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর ঐতিহাসিক পরমাণু সমঝোতার পরে এ অর্থ পেয়েছে বলে জানান তিনি।
-
হিউস্টনে ১৭ ইঞ্চি বৃষ্টিপাত: বন্যায় ৫ জনের প্রাণহানি
এপ্রিল ১৯, ২০১৬ ০৪:২৪আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন নগরীতে ১৭.৬ ইঞ্চি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৫ ব্যক্তি মারা গেছে । রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় নদী উপচে সড়ক-মহাসড়ক ও হাজার হাজার ঘরবাড়ি তলিয়ে গেছে। হিউস্টনে কেবলমাত্র সোমবার বেলা দুইটা পর্যন্ত প্রায় ১৭.৬ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া দফতর বলেছে।
-
মার্কিন সংবাদ মাধ্যমকে বিশ্বাস করে না আমেরিকার বেশির ভাগ মানুষ: জরিপ
এপ্রিল ১৮, ২০১৬ ০৮:৩৬আমেরিকার বেশির ভাগ মানুষই দেশটির সংবাদ মাধ্যমকে বিশ্বাস করে না। মার্কিন সংবাদ মাধ্যমগুলো পক্ষপাতমূলক, একপেশে আচরণ করে বলে তারা মনে করেন। এ ছাড়া যথার্থ এবং সঠিক সংবাদও তারা পরিবেশ করে না বলে মার্কিন বেশির ভাগ নাগরিক বিশ্বাস করেন।