পানির তলের মার্কিন ড্রোন সংক্রান্ত তথ্য হাতিয়ে নিয়েছে চীন!
আমেরিকার স্পর্শকাতর অস্ত্র সংক্রান্ত তথ্য হাতিয়ে নিতে চীন সক্ষম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পানির তলে চলাচলের উপযুক্ত আমেরিকার চালকহীন যান বা ড্রোন সংক্রান্ত তথ্য চীন হাতিয়ে নিয়েছে। চীনা রাষ্ট্রীয় একটি শিল্পকারখানাকে এ সংক্রান্ত তথ্য যোগানোর দায়ে ফ্লোরিডার এক নারী বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযোগ এনেছেন মার্কিন কেন্দ্রীয় কৌসুলিরা।
২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত এ জাতীয় তৎপরতায় জড়িত ছিলেন ৫৩ বছর বয়সি নারী আমিন ইউ।পানির তলের চালকহীন মার্কিন যান নির্মাণ ব্যবস্থা এবং এ যান নির্মাণে কি কি উপাদান ব্যবহার করা হয় সে তথ্য সংগ্রহে তৎপরতা চালিয়েছেন আমিন ইউ। চীনা হারবিন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন তাকে সহায়তা করেছেন।
সামরিক এবং অস্ত্র সংক্রান্ত বিষয়ে গবেষণার জন্য এ বিশ্ববিদ্যালয়কে নিয়োগ দিয়েছে চীন সরকার। এ বিশ্ববিদ্যালয়কে তথ্য মার্কিন আইন লঙ্ঘন করে তথ্য যুগিয়েছে ইউ। তার বিরুদ্ধে বিদেশি সরকারের পক্ষ নিয়ে গুপ্তচর বৃত্তি চালানো, অর্থ পাচারসহ ১৮ দফা অভিযোগ আনা হয়েছে। এ সব অভিযোগ প্রমাণিত হলে তাকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হবে।
চীনা নাগরিক ইউ আমেরিকায় স্থায়ী নাগরিক হিসেবে বসবাস করছেন।#
মূসা রেজা/২২