-
লোহিত সাগরে টাস্ক ফোর্স ছেড়ে চলে গেছে ফ্রান্স, স্পেন এবং ইতালি
ডিসেম্বর ২৪, ২০২৩ ১০:৩০ইয়েমেনের হুতি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর তৎপরতার মধ্যে লোহিত সাগরে জাহাজ চলাচল নির্বিঘ্ন করার অজুহাতে ইহুদিবাদী ইসরাইলি জাহাজকে নিরাপত্তা দেয়ার জন্য আমেরিকা যে যৌথ টাস্ক ফোর্স গঠন করেছিল তা ছেড়ে চলে গেছে ফ্রান্স, স্পেন এবং ইতালি।
-
‘মানবতাবিরোধী অপরাধের দায়ে আমেরিকা ও ইসরাইলের বিচার করতে হবে’
ডিসেম্বর ২৪, ২০২৩ ০৬:০৬ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ করার দায়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের বিচার করতে হবে। তিনি গতকাল (শনিবার) তেহরানে ফিলিস্তিন বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এ আহ্বান জানিয়েছেন।
-
গাজায় ত্রাণ বাড়াতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস, অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান অ্যামনেস্টির
ডিসেম্বর ২৩, ২০২৩ ১৬:৩৪অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা যখন অব্যাহত রয়েছে তখন সেখানে যুৃদ্ধ বন্ধের আহ্বান না জানিয়ে মানবিক ত্রাণ সরবরাহ বাড়ানো সম্পর্কিত একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আমেরিকা এবং রাশিয়া এই প্রস্তাবের পক্ষে ভোটদান থেকে বিরত থেকেছে এবং বাকি ১৩ সদস্য দেশে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।
-
রাশিয়ার ৩০ হাজার কোটি ডলার আটক করবে আমেরিকা-ইউরোপ
ডিসেম্বর ২৩, ২০২৩ ১১:৪৫আমেরিকা এবং ইউরোপের দেশগুলো ইউক্রেনের যুদ্ধ ব্যয় মেটানোর জন্য রাশিয়ার ৩০ হাজার কোটি ডলারের সম্পদ আটকের পরিকল্পনা করছে। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস গতকাল (শুক্রবার) এই খবর দিয়েছে।
-
নিরাপত্তা পরিষদে ‘নখদন্তহীন’ প্রস্তাব পাস; যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়নি
ডিসেম্বর ২৩, ২০২৩ ০৫:৫৮অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যার ব্যাপারে শেষ পর্যন্ত একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। প্রস্তাবে অবরুদ্ধ এই ভূখণ্ডে মানবিক ত্রাণ সরবরাহ বাড়ানোর কথা বলা হলেও এখনই ইসরাইলি গণহত্যা বন্ধ করার আহ্বান জানানো হয়নি।
-
স্পেন ইসরাইলি গণহত্যায় সহায়তাকারী আমেরিকার স্বার্থ রক্ষা করছে
ডিসেম্বর ২২, ২০২৩ ১১:০৬ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইলকে অস্ত্র দিয়ে সহায়তাকারী আমেরিকার সঙ্গে স্পেনের জোট বদ্ধ হওয়ার নিন্দা করেছেন দেশটির সাবেক সামাজিক অধিকার বিষয়ক মন্ত্রী ইয়োন বেলারা। তিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরাইলি গণহত্যায় অস্ত্র দিয়ে সহায়তা করার মধ্যদিয়ে মাদ্রিদ প্রকৃতপক্ষে মার্কিন স্বার্থ রক্ষার সঙ্গে যুক্ত হয়েছে।
-
শত্রুরা উস্কানি সৃষ্টি করলে পরমাণু অস্ত্র দিয়ে হামলা চালানো হবে
ডিসেম্বর ২১, ২০২৩ ১০:১১উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, শত্রুরা যদি তাদের পরমাণু অস্ত্র নিয়ে কোনো রকমের উস্কানি সৃষ্টি করে তাহলে কোরিয়া শত্রুদের ওপর পরমাণু অস্ত্র দিয়ে হামলা চালাবে।
-
এবার মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানোর হুমকি দিল হুথি আন্দোলন
ডিসেম্বর ২১, ২০২৩ ০৬:০৮ইয়েমেনের হুথি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ওয়াশিংটন ও তার মিত্ররা যদি ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালায় তাহলে দেশটির সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে আক্রমণ করতে দ্বিধা করবে না।
-
নাকে খত দিয়ে আবারো যুদ্ধবিরতি আলোচনায় ইসরাইল
ডিসেম্বর ২০, ২০২৩ ১৫:২০ইহুদিবাদী ইসরাইলে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের আল-আকসা অভিযানের ৭৫তম দিনেও তেল আবিবের অবৈধ সরকার গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসের পূর্ব এবং দক্ষিণ-পূর্বে আবারো ভয়াবহ বিমান হামলা চালিয়ে বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়েছে।
-
আমেরিকায় পৌঁছাতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল উত্তর কোরিয়া
ডিসেম্বর ১৯, ২০২৩ ১২:২৬উত্তর কোরিয়া তার সবচেয়ে উন্নত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সিউল বলেছে, উত্তর কোরিয়া যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তা আমেরিকার যেকোন জায়গায় আঘাত হতে সক্ষম।