-
তিন বছরের মধ্যে ন্যাটোর স্ট্যান্ডার্ডে পৌঁছে যাবে ইউক্রেন: পেন্টাগন
আগস্ট ২৬, ২০২২ ১০:৩০ইউক্রেনের সমরাস্ত্র আগামী তিন বছরের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর স্ট্যান্ডার্ডে পৌঁছে যাবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন মার্কিন উপ প্রতিরক্ষামন্ত্রী কলিন কাল। তিনি বৃহস্পতিবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, আগামী কয়েক বছরের মধ্যে ইউক্রেন নিজেদের তৈরি সমরাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে পারব এবং আগামী তিন বছরের মধ্যে দেশটির সামরিক সক্ষমতা ন্যাটোর মানে পৌঁছে যাবে।
-
উত্তেজনায় ঘি ঢালতে তাইওয়ান সফরে আরেক মার্কিন সিনেটর
আগস্ট ২৬, ২০২২ ১০:২০চীনের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে দিয়ে এবার একজন মার্কিন সিনেটর তাইওয়ান সফরে এসেছেন। মার্কিন সিনেটের বাণিজ্য ও সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সদস্য মার্শা ব্ল্যাকবার্ন গতকাল (বৃহ্স্পতিবার) একটি সামরিক বিমানে করে তাইপেতে অবতরণ করেন। এ নিয়ে চলতি আগস্ট মাসে আমেরিকার তৃতীয় কোনো শীর্ষস্থানীয় কর্মকর্তা তাইওয়ান সফর করলেন।
-
সৌদি আরবের আল-আরাবিয়া টিভির বক্তব্য প্রত্যাখ্যান করল ইরান
আগস্ট ২৫, ২০২২ ০২:৫৬পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ব্যাপারে ইরানের প্রস্তাবনার যে জবাব আমেরিকা দিয়েছে সে সম্পর্কে একটি সৌদি টিভির ‘ভ্রান্ত রিপোর্ট’ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সম্ভাব্য চুক্তির ব্যাপারে ইউরোপের তৈরি খসড়া প্রস্তাব সম্পর্কে ইরান যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিল আমেরিকা বুধবার তার জবাব দিয়েছে।
-
জবাব দিয়েছে আমেরিকা; সতর্কতার সঙ্গে পর্যালোচনা করছে ইরান
আগস্ট ২৫, ২০২২ ০২:৩৮ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সম্ভাব্য চুক্তির ব্যাপারে ইউরোপের তৈরি খসড়া প্রস্তাব সম্পর্কে ইরান যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিল আমেরিকা তার জবাব দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, অমীমাংসিত বিষয়গুলোতে আমেরিকার জবাব ইউরোপের মাধ্যমে ইরানের হাতে পৌঁছেছে।
-
‘সম্ভবত ইউক্রেনকে সম্মুখ সমরের প্রস্তুতি নিতে সাহায্য করছে আমেরিকা’
আগস্ট ২৪, ২০২২ ১০:৩৭রাশিয়ার বিরুদ্ধে সম্মুখ সমরের জন্য সম্ভাব্য প্রস্তুতির ব্যাপারে ইউক্রেনকে সহযোগিতা করছে আমেরিকা। গতকাল (মঙ্গলবার) দৈনিক ওয়াশিংটন পোস্ট এক রিপোর্টে এই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে।
-
মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান
আগস্ট ২৩, ২০২২ ১৪:৩০ইউক্রেনে অবস্থানরত সমস্ত মার্কিন নাগরিককে দেশে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে, কোনরকমের সংকেত ছাড়াই ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি বদলে যেতে পারে।
-
মহড়ার মাধ্যমে উত্তর কোরিয়াকে শক্তি দেখালো আমেরিকা ও দ. কোরিয়া
আগস্ট ২২, ২০২২ ১৩:৪৬আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে বিশাল যুদ্ধ মহড়া শুরু করেছে। গত কয়েক বছরের মধ্যে এটি হচ্ছে দুই দেশের সবচেয়ে বড় মহড়া এবং এর মধ্যদিয়ে দেশ দুটি উত্তর কোরিয়াকে মূলত নিজেদের শক্তি দেখানোর চেষ্টা করছে।
-
মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করার চেষ্টা করছে রাশিয়া: ওয়াশিংটন
আগস্ট ২১, ২০২২ ১০:০৫মার্কিন সরকার দাবি করেছে, দেশটি রাশিয়ার ওপর যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে তা পাশ কাটিয়ে নিজের অর্থনৈতিক কার্যক্রমকে সচল রাখার চেষ্টা করছে মস্কো। মার্কিন অর্থ মন্ত্রণালয় শনিবার বলেছে, ইউক্রেনে সামরিক অভিযানের জের ধরে রাশিয়ার ওপর পাশ্চাত্য যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা তুরস্কের সহযোগিতায় অকার্যকর করে দেয়ার চেষ্টা করছে মস্কো।
-
লেবাননের সব সমস্যার মূল কারণ আমেরিকা: হিজবুল্লাহ
আগস্ট ২০, ২০২২ ১১:৫৩হিজবুল্লাহর নির্বাহী পরিষদের সচিব বলেছেন: লেবাননের জাতীয় সমস্যার প্রধান কারণ আমেরিকা।
-
জাপোরিঝিয়া পরমাণু স্থাপনায় বিপর্যয় ঘটতে পারে: ম্যাকরনকে পুতিন
আগস্ট ২০, ২০২২ ১১:০৩রুশ সেনা নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া পরমাণু স্থাপনায় ইউক্রেনের ‘পদ্ধতিগত গোলাবর্ষণের’ ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এই গোলাবর্ষণের ফলে একটি বড় ধরনের বিপর্যয় ঘটে যেতে পারে।