• মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

    মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

    আগস্ট ০৩, ২০২২ ১৫:৩৬

    বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকরা ক্রমবর্ধমান সহিংসতার শিকার হতে পারেন বলে দেশটির পররাষ্ট্র দপ্তর সতর্কবার্তা জারি করেছে। গতকাল (মঙ্গলবার) জারি করা ওই বার্তায় বলা হয়েছে, আফগানিস্তানে ড্রোন হামলায় আল-কায়দা নেতা আইমান আল জাওয়াহিরিকে হত্যার পর আমেরিকার নাগরিকদের বিদেশে সহিংসতার শিকার হওয়ার আশঙ্কা বেড়ে গেছে।

  • ফ্রান্স ও ব্রিটেনের প্রতি কী আহবান জানাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

    ফ্রান্স ও ব্রিটেনের প্রতি কী আহবান জানাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

    আগস্ট ০৩, ২০২২ ১৩:৩১

    পরমাণু সমঝোতার বর্তমান অচলাবস্থার জন্য দায়ী আমেরিকার পাশে না দাঁড়িয়ে এই মিত্র দেশটিকে একটি শক্তিশালী ও টেকসই চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানাতে ফ্রান্স ও ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

  • আমেরিকাকে ইউরোপ থেকে পরমাণু অস্ত্র সরিয়ে নিতে বলল চীন

    আমেরিকাকে ইউরোপ থেকে পরমাণু অস্ত্র সরিয়ে নিতে বলল চীন

    আগস্ট ০৩, ২০২২ ১১:৫৯

    চীন বলেছে, ইউরোপে মোতায়েন করা আমেরিকার সমস্ত পরমাণু অস্ত্র সরিয়ে নিতে হবে এবং বিশ্বের অন্য কোনো জায়গায় পরমাণু অস্ত্র মোতায়ন করা থেকে বিরত থাকতে হবে।

  • তাইওয়ানকে অবরুদ্ধ করে ফেলার পরিকল্পনা নিয়েছে চীন: তাইপের অভিযোগ

    তাইওয়ানকে অবরুদ্ধ করে ফেলার পরিকল্পনা নিয়েছে চীন: তাইপের অভিযোগ

    আগস্ট ০৩, ২০২২ ১০:৫২

    তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা অভিযোগ করেছেন যে, চীন সমুদ্র ও আকাশ পথে স্বসাশিত এই দ্বীপ রাষ্ট্রে আগ্রাসন চালানোর পায়তারা করছে। চীন কয়েক দফা টার্গেটেড মিলিটারি অপারেশন চালানোর ঘোষণা দেয়ার পর তাইওয়ান এই অভিযোগ করল।

  • পেলোসির তাইওয়ান সফর  মার্কিন রাষ্ট্রদূতকে তলব করলো চীন

    পেলোসির তাইওয়ান সফর মার্কিন রাষ্ট্রদূতকে তলব করলো চীন

    আগস্ট ০৩, ২০২২ ১০:৩৪

    বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে চীন। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার এবং দেশটির তৃতীয় সর্বোচ্চ পদাধিকারী ন্যান্সি পেলোসির বিতর্কিত তাইওয়ান সফরের প্রতিবাদ জানাতে রাষ্ট্রদূত নিকোলাস বার্নসকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

  • পেলোসির তাইপে সফর: পরিকল্পিত সামরিক অভিযানের হুমকি চীনের

    পেলোসির তাইপে সফর: পরিকল্পিত সামরিক অভিযানের হুমকি চীনের

    আগস্ট ০৩, ২০২২ ০৬:৩৬

    মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যানসি পেলোসির তাইওয়ান সফরের প্রতিবাদে ‘পরিকল্পিত সামরিক অভিযানের’ হুমকি দিয়েছে চীনা সেনাবাহিনী।চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে এবং ওয়াশিংটন-বেইজিং উত্তেজনায় ঘি ঢেলে দিয়ে পেলোসি মঙ্গলবার তাইপে সফরে যাওয়ার পর চীনা সেনাবাহিনী এ হুমকি দিল।

  • বিশ্ব পরমাণু যুদ্ধ থেকে 'এক কদম' দূরে রয়েছে: জাতিসংঘ মহাসচিব

    বিশ্ব পরমাণু যুদ্ধ থেকে 'এক কদম' দূরে রয়েছে: জাতিসংঘ মহাসচিব

    আগস্ট ০২, ২০২২ ০৭:৪২

    জাতিসংঘ মহাসচিব আ্যান্তনিও গুতেরেস বলেছেন, বিশ্ব ভয়াবহ পরমাণু যুদ্ধের একেবারে দ্বার প্রান্তে রয়েছে এবং সামান্য ভুলের কারণে মহাবিপর্যয় নেমে আসতে পারে।

  • পেলোসি তাইওয়ান সফর করলে চীনের সেনারা অলস বসে থাকবে না

    পেলোসি তাইওয়ান সফর করলে চীনের সেনারা অলস বসে থাকবে না

    আগস্ট ০২, ২০২২ ০৭:০৩

    চীন আবারো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যদি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন তাহলে চীনা সামরিক বাহিনী অলস বসে থাকবে না। ন্যান্সি পেলোসির তাইয়ানে সম্ভাব্য সফর নিয়ে আমেরিকা এবং চীনের মধ্যে যখন প্রচণ্ড উত্তেজনা চলছে এবং পেলোসি যখন এশিয়া সফর করছেন তখন চীনের পক্ষ থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হলো।

  • ইরান-সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা; প্রতিক্রিয়া দেখাল তেহরান

    ইরান-সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা; প্রতিক্রিয়া দেখাল তেহরান

    আগস্ট ০২, ২০২২ ০৩:২১

    ইরান-সংশ্লিষ্ট বিদেশি কোম্পানিগুলোর বিরুদ্ধে নতুন করে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ (মঙ্গলবার) সকালে এক বিবৃতিতে বলেছেন, নিষেধাজ্ঞা আরোপের যে আসক্তি হোয়াইট হাউজকে পেয়ে বসেছে তা সাম্রাজ্যবাদী আমেরিকার আসল চরিত্র এবং ওয়াশিংটে ক্ষমতার পালাবদল হওয়া সত্ত্বেও আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের নীতিতে পরিবর্তন আসছে না।

  • ইরান-সংশ্লিষ্ট ৬ বিদেশি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা

    ইরান-সংশ্লিষ্ট ৬ বিদেশি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা

    আগস্ট ০২, ২০২২ ০২:৫২

    ইরানের সঙ্গে বাণিজ্য করার অভিযোগে ছয়টি বিদেশি কোম্পানি ও একটি তেল ট্যাংকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। মার্কিন অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র দফতর গতকাল (সোমবার) আলাদা আলাদা বিবৃতিতে যে ছয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় সেগুলার চারটি হংকং-ভিত্তিক, একটির অবস্থান সিঙ্গাপুরে এবং অপরটি সংযুক্ত আরব আমিরাতের।