• ‘ইরান এমন চুক্তি চায় যাতে কেউ পরমাণু সমঝোতা লঙ্ঘন করতে না পারে’

    ‘ইরান এমন চুক্তি চায় যাতে কেউ পরমাণু সমঝোতা লঙ্ঘন করতে না পারে’

    জুলাই ৩১, ২০২২ ০১:৩৭

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা আবার কার্যকর করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরে তার দেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইরান এমন একটি চুক্তি চায় যার ফলে আর কারো পক্ষে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়া সম্ভব হবে না।

  • মাঙ্কিপক্সের জন্য নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

    মাঙ্কিপক্সের জন্য নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

    জুলাই ৩০, ২০২২ ১৭:০৯

    আমেরিকার নিউইয়র্ক শহরে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার কারণে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল জরুরি অবস্থা ঘোষণা করে সংক্রমণ ঠেকানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

  • বন্দী বিনিময়ের ব্যাপারে নিজের প্রস্তাব তুলে ধরল রাশিয়া

    বন্দী বিনিময়ের ব্যাপারে নিজের প্রস্তাব তুলে ধরল রাশিয়া

    জুলাই ৩০, ২০২২ ১৬:৩৩

    বন্দী বিনিময়ের ব্যাপারে আমেরিকা রাশিয়ার কাছে যে প্রস্তাব তুলে ধরেছে তাতে কিছুটা সংশোধনী এনে নিজের প্রস্তাব তুলে ধরেছে মস্কো। রাশিয়া বলেছে, বন্দী বিনিময়ের এ তালিকায় ভাদিম ক্র্যাসিকভ নামে একজন রুশ নাগরিককে অন্তর্ভুক্ত করতে হবে যিনি গতবছর জার্মানিতে একটি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে।

  • পতনের দ্বারপ্রান্তে ওয়াল স্ট্রিট: নিউ ইয়র্কের মেয়র

    পতনের দ্বারপ্রান্তে ওয়াল স্ট্রিট: নিউ ইয়র্কের মেয়র

    জুলাই ৩০, ২০২২ ০৯:৫০

    নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেছেন, মন্দাবস্থার মধ্যে পড়েছে আমেরিকা এবং মার্কিন স্টক মার্কেট ‘ওয়াল স্ট্রিট’ পতনের দ্বারপ্রান্তে।

  • যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন

    যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন

    জুলাই ৩০, ২০২২ ০৮:৪৭

    যুদ্ধের প্রস্তুতি সম্পর্কিত চীনা সামরিক বাহিনীর একটি গ্রুপ পোস্টে লাখ লাখ মানুষের সমর্থন পড়েছে। গতকাল (শুক্রবার) চীনের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ওয়েইপোতে এই পোস্ট দেয়া হয়।

  • আফগানিস্তানে আইএস জঙ্গি তিনগুণ বাড়ার দাবি নাকচ করল তালেবান

    আফগানিস্তানে আইএস জঙ্গি তিনগুণ বাড়ার দাবি নাকচ করল তালেবান

    জুলাই ৩০, ২০২২ ০৬:৫৪

    গত বছরের আগষ্ট মাসে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএসের সদস্য সংখ্যা তিনগুণ বেড়েছে বলে মনে করছে রাশিয়া। আফগানিস্তান বিষয়ক বিশেষ রুশ প্রতিনিধি জামির কাবুলোভ বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে মস্কোর এ ধারনার কথা জানিয়েছেন। তবে তালেবান রাশিয়ার এ দাবিকে ‘অসত্য ও অবাস্তব’ বলে বর্ণনা করেছে।

  • যুদ্ধ শুরুর পর প্রথম ফোনালাপে কী বললেন ল্যাভরভ ও ব্লিঙ্কেন

    যুদ্ধ শুরুর পর প্রথম ফোনালাপে কী বললেন ল্যাভরভ ও ব্লিঙ্কেন

    জুলাই ৩০, ২০২২ ০২:৫৭

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। স্থানীয় সময় শুক্রবার অনুষ্ঠিত এ টেলিফোনালাপকে ‘সরাসরি ও স্পষ্ট’ বলে বর্ণনা করেছেন ব্লিঙ্কেন।

  • ‘এক চীন নীতির প্রতি সমর্থনের ক্ষেত্রে রাশিয়ার নীতি অপরিবর্তিত রয়েছে’

    ‘এক চীন নীতির প্রতি সমর্থনের ক্ষেত্রে রাশিয়ার নীতি অপরিবর্তিত রয়েছে’

    জুলাই ৩০, ২০২২ ০২:২২

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বেইজিং-এর ‘এক চীন’ নীতির প্রতি তার দেশের পূর্ণ সমর্থন ঘোষণা করে বলেছেন, “শুধুমাত্র এক চীন নীতির প্রতি সমর্থনের ক্ষেত্রে আমাদের নীতি অপরিবর্তিত রয়েছে।চীনের সার্বভৌমত্ব রক্ষার প্রতি সমর্থন জানানোর ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই।”

  • রাশিয়াকে সন্ত্রাসের সমর্থক দেশ হিসেবে চিহ্নিত করল মার্কিন সিনেট

    রাশিয়াকে সন্ত্রাসের সমর্থক দেশ হিসেবে চিহ্নিত করল মার্কিন সিনেট

    জুলাই ২৯, ২০২২ ১০:৩৯

    মার্কিন সিনেট সর্বসম্মতিক্রমে এমন একটি প্রস্তাব অনুমোদন করেছে যাতে রাশিয়াকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থনকারী দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে মার্কিন আইন অনুযায়ী কোনো দেশকে সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে ঘোষণা করার অধিকার শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের রয়েছে বলে সিনেট এ ঘোষণা দেয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের প্রতি আহ্বান জানিয়েছে।

  • ড্রোন রপ্তানিতে বিশ্ব শক্তিতে পরিণত হয়েছে ইরান: নিউ ইয়র্ক টাইমস

    ড্রোন রপ্তানিতে বিশ্ব শক্তিতে পরিণত হয়েছে ইরান: নিউ ইয়র্ক টাইমস

    জুলাই ২৯, ২০২২ ০৬:৩৩

    পাইলটবিহীন বিমান বা ড্রোন রপ্তানির দিক দিয়ে ইরান বিশ্ব শক্তিতে পরিণত হয়েছ এবং ইরানের প্রভাব এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে এমন মন্তব্য করেছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।