-
ইউক্রেন যুদ্ধে আমেরিকার আরো দুই নাগরিক নিহত হয়েছে
জুলাই ২৪, ২০২২ ০৬:১৯মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে যে, পূর্ব ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে আমেরিকার দুই নাগরিক নিহত হয়েছে। গতকাল (শনিবার) পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের দোনবাস এলাকায় যখন রাশিয়ার বাহিনী তাদের হামলা জোরদার করে তখন আমেরিকা দুই নাগরিক নিহত হয়।
-
ইউরোপের সাহায্য নিয়েও যুদ্ধে জিততে পারবে না ইউক্রেন: হাঙ্গেরি
জুলাই ২৪, ২০২২ ০৫:০৩ইউরোপীয় দেশগুলো রাশিয়ার মোকাবিলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বলে মন্তব্য করেছেন ইউরোপের দেশ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। তিনি ইউরোপীয় ইউনিয়ন বা ইইউকে ইউক্রেন যুদ্ধের একটি পক্ষ নেয়া থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন।
-
ইরান বিরোধী নিষেধাজ্ঞার ফলে ইউরোপের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে: রায়িসি
জুলাই ২৪, ২০২২ ০১:৫৫ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার ফলে বিশ্ব অর্থনীতি বিশেষ করে ইউরোপের অর্থনীতির ক্ষতি হচ্ছে। শনিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে একথা বলেন রায়িসি।
-
ইসরাইলের সঙ্গে সংঘাত বন্ধে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল হিজবুল্লাহ
জুলাই ২৩, ২০২২ ০৯:৫২ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংঘাত বন্ধের ব্যাপারে আমেরিকা লেবাননের ইসলামী প্রতিরোধে আন্দোলন হিজবুল্লাহকে যে লোভনীয় প্রস্তাব দিয়েছিল প্রতিরোধকামী সংগঠনটি তা প্রত্যাখ্যান করে। ২০ বছর আগে রেকর্ড করা এক সাক্ষাৎকার থেকে উঠে এসেছে এই তথ্য।
-
ইউক্রেনকে আরো ২৭ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিচ্ছে আমেরিকা
জুলাই ২৩, ২০২২ ০৮:০৭ইউক্রেনকে পাঠানো আমেরিকার হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা এইচআইএমএআরএস-এর চারটি ইউনিট ধ্বংস করার পর ইউক্রেনকে এ ধরনের আরো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ওয়াশিংটন।
-
অপ্রত্যাশিত সামরিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে: উত্তর কোরিয়ার হুমকি
জুলাই ২৩, ২০২২ ০৩:১৮উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা ও দক্ষিণ কোরিয়া তাদের ‘সামরিক সংঘাত’ বন্ধ না করলে তাদেরকে ‘অপ্রত্যাশিত সামরিক চ্যালেঞ্জ’ এবং ‘অনভিপ্রেত পরিণতির’ সম্মুখীন হতে হবে। ওয়াশিংটন ও সিউল যখন যৌভভাবে কোরীয় উপদ্বীপে বর্ধিত সাবমেরিন মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে তখন এ হুঁশিয়ারি দিল পিয়ংইয়ং।
-
প্রমাণিত হয়েছে খাদ্য নিরাপত্তাহীনতার জন্য পাশ্চাত্য দায়ী: ল্যাভরভ
জুলাই ২৩, ২০২২ ০২:৫৪ইউক্রেনের খাদ্যশষ্য রপ্তানির ব্যাপারে মস্কো ও কিয়েভের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাকে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর ভিত্তিহীন অভিযোগের অসারতার প্রমাণ বলে উল্লেখ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা বিশ্বে খাদ্য নিরাপত্তাহীনতা সৃষ্টির যে অপচেষ্টা চালাচ্ছে তা অগ্রহণযোগ্য ও অমানবিক।
-
মধ্যপ্রাচ্য সফর শেষে করোনায় আক্রান্ত জো বাইডেন
জুলাই ২২, ২০২২ ১৫:৪২করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল (বৃহস্পতিবার) এক পরীক্ষার পর তার দেহে কোভিড ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। তবে তিনি এখন সুস্থ আছেন এবং আইসোলেশনে থেকেই নিজের দায়িত্ব পালন করছেন।
-
মুখ ফসকে নিজের ক্যান্সারের কথা বলে ফেললেন বাইডেন
জুলাই ২১, ২০২২ ১২:৩৩মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল (বুধবার) প্রকাশ্যে অনেকটা মুখ ফসকে বলে ফেলেছেন যে, তার ক্যান্সার আছে। তার এ বক্তব্যের পর তড়িঘড়ি করে হোয়াইট হাউজ একে ‘ক্রিয়ার কালের’ ভুল বলে ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছে।
-
দস্যুর মতো সিরিয়ার সম্পদ লুটপাট বন্ধ করুন: আমেরিকাকে চীন
জুলাই ২১, ২০২২ ০৭:৪২সিরিয়া থেকে তাৎক্ষণিকভাবে প্রাকৃতিক সম্পদ লুটপাট বন্ধ করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন। সম্প্রতি সিরিয়া থেকে তেল লুট করে আমেরিকা উত্তর ইরাকে পাঠিয়েছে বলে গণমাধ্যমে খবর বের হওয়ার পর চীন এই আহ্বান জানালো।