-
কেন ও কীভাবে ইরানের যাত্রীবাহী বিমানকে ধ্বংস করেছিল আমেরিকা?
জুলাই ০৩, ২০২১ ১১:১৪আজ থেকে ৩৩ বছর আগে ১৯৮৮ সালের এই দিনে ইরানের একটি যাত্রীবাহী বিমান ধ্বংস করে দেয় মার্কিন নৌবাহিনী। পারস্য উপসাগরে ইরান উপকূলের সমুদ্রসীমায় ঢুকে ‘ভিনসেন্স’ নামের একটি মার্কিন যুদ্ধ জাহাজ ওই সন্ত্রাসী হামলা চালায়। ফলে বিমানটির ২৯০ জন আরোহীর সবাই প্রাণ হারান। বিমানটিতে ছিল ৬৬টি শিশু ও ৫৩ জন মহিলা। বিদেশি নাগরিক ছিল ৪৬ জন।
-
কিছু মার্কিন সেনা আফগানিস্তানে থেকে যাবে: জো বাইডেন
জুলাই ০৩, ২০২১ ০৬:২৬মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার পরও কিছু মার্কিন সেনা দেশটিতে থেকে যাবে। তিনি শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন বলে আল-জাযিরা জানিয়েছে।
-
আমেরিকাকে পরমাণু সমঝোতার প্রতিটি ধারা বাস্তবায়ন করতে হবে: মস্কো
জুলাই ০৩, ২০২১ ০১:২৪রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য আমেরিকাকে এই সমঝোতায় দেয়া প্রতিটি প্রতিশ্রুতি নিঃশর্তভাবে এবং পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
-
ইউরোপ-আমেরিকার উচিৎ শ্লোগান বাদ দিয়ে বাস্তব পদক্ষেপ গ্রহণ করা: ইরান
জুলাই ০১, ২০২১ ১২:২২জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি বলেছেন, পরমাণু সমঝোতা রক্ষার জন্য তেহরান অনেক ক্ষতি সহ্য করেছে। এ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর উচিৎ তাদের দায়িত্ব পালন করা।
-
ইয়েমেনে সৌদি জোটের নয়া আগ্রাসন: ২৪ ঘণ্টায় ২০ হতাহত
জুলাই ০১, ২০২১ ১২:০০ইয়েমেনের সা'দা প্রদেশের বিভিন্ন এলাকায় সৌদি জোটের উপর্যুপরি হামলায় অন্তত ২০ বেসামরিক ইয়েমেনি হতাহত হয়েছে।
-
ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে পাশ্চাত্যের অভিযোগ অনুমান-নির্ভর: রাশিয়া
জুলাই ০১, ২০২১ ০৫:৫৩রাশিয়া বলেছে, ইরানের ব্যাপারে নয়া মার্কিন প্রশাসনের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। এখনো ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করে যাচ্ছে জো বাইডেন প্রশাসন।
-
‘পরমাণু সমঝোতা রক্ষায় ইরান যথেষ্ট মূল্য দিয়েছে, এখন আমেরিকার পালা’
জুলাই ০১, ২০২১ ০৫:৩৫ইরান বলেছে, আমেরিকাসহ অন্য কোনো দেশ যখন পরমাণু সমঝোতা বাস্তবায়ন করেনি তখন এই সমঝোতা রক্ষা করতে তেহরানকে চড়া মূল্য দিতে হয়েছে। কাজেই এখন এই সমঝোতা পুনরুজ্জীবনের জন্য আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
-
ভিয়েনা সংলাপের প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন ঘোষণা
জুলাই ০১, ২০২১ ০৩:২৩ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত এপ্রিল থেকে চলমান সংলাপের প্রতি সমর্থন ঘোষণা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ২০১৫ সালে স্বাক্ষরিত এই সমঝোতা আবার পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে যে প্রতিবেদন পাঠিয়েছিলেন তার ওপর আলোচনা করে এ সমর্থন ঘোষণা করা হয়েছে।
-
'ইরানের বিরুদ্ধে আমেরিকার বর্বরোচিত নিষেধাজ্ঞা অর্থনৈতিক সন্ত্রাসবাদ ছাড়া আর কিছুই নয়'
জুন ৩০, ২০২১ ১৩:১৪ছয়জাতি গোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা তেহরানের ওপর যেসব অন্যায় এবং বর্বরোচিত নিষেধাজ্ঞা দিয়েছে তা অর্থনৈতিক সন্ত্রাসবাদের সমতুল্য বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
-
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানালেন গুতেরেস
জুন ৩০, ২০২১ ১১:১৩এবার ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক প্রতিবেদনে বলেছেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার বা শিথিল করা হোক।