-
আইএস সন্ত্রাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান ব্লিঙ্কেনের
জুন ২৯, ২০২১ ০৭:০৮উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) সন্ত্রাসীদের নিজ নিজ দেশে ফের পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন। সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন সমর্থিত কুর্দি বিদ্রোহী গোষ্ঠী এসডিএফ-এর নিয়ন্ত্রিত কারাগারে প্রায় ১০ হাজার আইএস সন্ত্রাসী আটক রয়েছে। এসব সন্ত্রাসীর বেশিরভাগই আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর অধিবাসী।
-
ইহুদিবাদী ইসরাইলকে খুশি করতে ইরানবিরোধী বক্তব্য দিলেন বাইডেন
জুন ২৯, ২০২১ ০৬:০৪মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনি শিশু হত্যাকারী ইহুদিবাদী ইসরাইলকে খুশি করতে নিজের ইরানবিরোধী বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন। তেলআবিবের প্রতি ওয়াশিংটনের সব ধরনের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
-
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি পাওয়া গেল বাস স্টপেজে
জুন ২৮, ২০২১ ০১:৩৩সম্প্রতি রাশিয়ার ক্রিমিয়া উপকূল অতিক্রমকারী ব্রিটিশ ডেস্ট্রয়ার ডিফেন্ডার-এর তথ্য সম্বলিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি কেন্টের একটি বাস স্টপেজে পাওয়া গেছে। এসব নথির একটিতে ক্রিমিয়া উপকূল অতিক্রমের সময় রাশিয়া সম্ভাব্য কী প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে তা বর্ণনা করা হয়েছে।
-
মার্কিন যুক্তরাষ্ট্রে হট বেলুন দুর্ঘটনায় নিহত ৫; পুরো এলাকা ছিল বিদ্যুৎ বিচ্ছিন্ন
জুন ২৭, ২০২১ ১৫:৩৮মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকার্ক শহরে হট এয়ার বেলুন দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় সময় গত শনিবার এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ।
-
আমেরিকা ট্রাম্পের ব্যর্থ নীতি থেকে সরলেই কেবল ভিয়েনায় চুক্তি সম্ভব: ইরান
জুন ২৭, ২০২১ ০৬:০৯ইরান বলেছে, মার্কিন সরকার দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ নীতি পরিহার করলেই কেবল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ থেকে ফল বের করে আনা সম্ভব।
-
কৃষ্ণ সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে আমেরিকা-ব্রিটেন ভাগ্য পরীক্ষা করছে: রাশিয়া
জুন ২৬, ২০২১ ০৯:০৫রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, কৌশলগত কৃষ্ণ সাগরের পানিসীমায় আমেরিকা ও ব্রিটেন যুদ্ধজাহাজ পাঠিয়ে নিজেদের ভাগ্য পরীক্ষা করছে। এভাবে শত্রুতামূলক তৎপরতা অব্যাহত রাখলে সামরিক উপায়সহ যেকোন উপায় অবলম্বন করে রাশিয়া নিজের সীমানা রক্ষা করবে।
-
সিরিয়ায় বিদেশি সেনা উপস্থিতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলো ইরান
জুন ২৬, ২০২১ ০৮:৩০যুদ্ধবিধ্বস্ত আরবদেশ সিরিয়ায় অবৈধভাবে বিদেশি সেনাদের উপস্থিতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি গতকাল (শুক্রবার) এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
প্রত্যাহারের পরও কেন এত মার্কিন সেনা আফগানিস্তানে থাকবে?
জুন ২৬, ২০২১ ০২:৩৪যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে প্রত্যাহারের পরও অন্তত সাড়ে ছয়শ মার্কিন সেনা থেকে যাবে। বার্তা সংস্থা এপি গতকাল (শুক্রবার) এ খবর দিয়েছে।
-
সিদ্ধান্ত আমেরিকাকেই নিতে হবে: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
জুন ২৬, ২০২১ ০১:১৯পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে কঠিন সিদ্ধান্তটি আমেরিকাকেই নিতে হবে বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশের বিরুদ্ধে আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ফিরে আসবে কিনা সে সিদ্ধান্ত আমেরিকাকেই নিতে হবে।
-
পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনে ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় আছি: ফ্রান্স
জুন ২৬, ২০২১ ০১:০৬ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ অসার দাবি উত্থাপন করে বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ব্যাপারে তেহরানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে প্যারিস ও ওয়াশিংটন।তিনি শুক্রবার প্যারিস সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানান।