-
আল-কায়েদাকে জড়িয়ে পম্পেওর ইরানবিরোধী বক্তব্যের নিন্দা জানাল সিরিয়া
জানুয়ারি ১৫, ২০২১ ০২:৩৬ইরান আল-কায়েদার সন্ত্রাসীদের ঘাঁটিতে পরিণত হয়েছে বলে আমেরিকা যে অভিযাগ করেছে তাকে জনমত ভিন্নখাতে প্রবাহিত করার ঘৃণ্য অপচেষ্টা বলে মন্তব্য করেছে দামেস্ক। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমেরিকা নিজের অপকর্ম থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখার লক্ষ্যে এই অভিযোগ উত্থাপন করেছে।
-
ট্রাম্পের ওপর নির্ভরশীল আগ্রাসীদের ইয়েমেন যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে
জানুয়ারি ১৪, ২০২১ ১৪:০১ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মুহাম্মাদ আব্দুস সালাম বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছত্রচ্ছায়ায় যেসব সরকার ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়ে আসছিল এখন তাদেরকে অবশ্যই এই রক্তক্ষয়ী আগ্রাসন বন্ধ করতে হবে।
-
বিদায় নেয়ার এক সপ্তাহ আগে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন প্রশাসন
জানুয়ারি ১৪, ২০২১ ০৪:৪৮ক্ষমতা থেকে বিদায় নেয়ার মাত্র এক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
-
ইমপিচমেন্টের পর এখন কী হবে?
জানুয়ারি ১৪, ২০২১ ০৪:২৭মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ইমপিচ করার পর তার ভাগ্যে এখন কী ঘটবে তা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। এ প্রশ্ন এসেছে এজন্য যে, ট্রাম্পের ক্ষমতার মেয়াদ আর মাত্র ছয়দিন আছে। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন ক্ষমতা গ্রহণ করবেন। এই সময়ের মধ্যে কী তাকে সিনেটে ইমপিচ করার মাধ্যমে ক্ষমতা থেকে চূড়ান্তভাবে বিদায় করা যাবে? সবচেয়ে বড় যে প্রশ্ন তা হচ্ছে- সিনেটে ভোটাভুটি কবে হবে?
-
দ্বিতীয়বারের মতো ট্রাম্পকে ইমপিচ করল মার্কিন প্রতিনিধি পরিষদ
জানুয়ারি ১৪, ২০২১ ০৩:৩৮মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কংগ্রেসের বিরুদ্ধে ‘দাঙ্গায় উসকানি’ দেয়ার অভিযোগে ইমপিচ করেছে। আমেরিকার ইতিহাসে ট্রাম্প প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে প্রতিনিধি পরিষদে দ্বিতীয়বারের মতো ইমপিচমেন্টের শিকার হলেন।
-
ট্রাম্পের অপমানজনক বিদায়ে ইরানি জনগণ খুশি: প্রেসিডেন্ট রুহানি
জানুয়ারি ১৪, ২০২১ ০৩:০৩ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আমেরিকায় নতুন প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ মুহূর্তে দেশটির জনগণ ভয়াবহ রকম বিভক্ত হয়ে পড়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম অপমানজনক বিদায়ে ইরানি জনগণের মনে খুশির হাওয়া বইছে।
-
আমেরিকা ইয়েমেনে নিজের ধ্বংসাত্মক ভূমিকাকে পূর্ণতা দিতে চায়: ইরান
জানুয়ারি ১৪, ২০২১ ০২:৫৫ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকায় স্থান দেয়ার যে উদ্যোগ মার্কিন সরকার নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইয়েমেনের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধে নিজের ধ্বংসাত্মক ভূমিকাকে পরিপূর্ণতা দেয়ার লক্ষ্যে আমেরিকা এ পদক্ষেপ নিয়েছে।
-
আমেরিকার গোয়েন্দা তথ্য নিয়ে সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরাইল: মার্কিন গোয়েন্দা কর্মকর্তা
জানুয়ারি ১৩, ২০২১ ১৯:৫২আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন গোয়েন্দা সংস্থার সাহায্য নিয়ে মঙ্গলবার রাতে সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওর এবং আল-বুকালাম শহরে ইহুদিবাদী ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
-
ইরান ও আল-কায়েদার সম্পর্ক নিয়ে মাইক পম্পের বক্তব্য: সম্পূর্ণ ভিত্তিহীন বললো রাশিয়া
জানুয়ারি ১৩, ২০২১ ১৯:১৯উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে বক্তব্য দিয়েছেন তাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছে রাশিয়া।
-
আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরে আসার আগে নিষেধাজ্ঞা তুলতে হবে: ইরান
জানুয়ারি ১৩, ২০২১ ০৩:০৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পরমাণু সমঝোতায় আমেরিকার উপস্থিতি তখনই ফলপ্রসু হবে যখন ইরান এই সমঝোতা থেকে অর্থনৈতিকভাবে লাভবান হবে। তিনি আরো বলেছেন, পরমাণু সমঝোতায় ফিরে আসার আগে আমেরিকাকে তার প্রতিশ্রুতি পূরণ করতে হবে।