-
মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
জুলাই ১৬, ২০২০ ০৩:২৪মার্কিন সরকারের নয়া চীন বিরোধী পদেক্ষেপের প্রতিবাদ জানাতে বেইজিং-এ নিযুক্ত মার্কন রাষ্ট্রদূতকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বুধবার রাতে রাষ্ট্রদূত টেরি ব্র্যান্ডস্টাডকে তলব করে মার্কিন কংগ্রেসে পাস হওয়া ‘হংকং অটোনমি অ্যাক্ট-এর প্রতিবাদ জানানো হয়।
-
করোনা রোগীর চিকিৎসায় রেমডেসিভির ওষুধ তৈরি করল ইরান
জুলাই ১৬, ২০২০ ০২:৩৭প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ইরান রেমডেসিভির ওষধু তৈরি করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন এদেশের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি। তিনি গতকাল (বুধবার) মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।
-
হংকংয়ের বিশেষ মর্যাদা বাতিল করলেন ট্রাম্প; পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি চীনের
জুলাই ১৫, ২০২০ ১২:০৪হংকংয়ের বিশেষ মর্যাদা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসে ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট দলের সর্বসম্মতিতে পাস হওয়া ‘হংকং অটোনমি অ্যাক্ট’-এ সই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর ফলে এতদিন হংকং যে বিশেষ সুবিধা পেতো এখন থেকে তা আর পাবে না।
-
নিষেধাজ্ঞায় প্রতিরক্ষা খাতে ইরানের উন্নয়ন থেমে থাকেনি: হাতামি
জুলাই ১৫, ২০২০ ০২:৪৯ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, নিষেধাজ্ঞার কারণে তার দেশের প্রতিরক্ষা খাতের উন্নয়ন থেমে থাকেনি।তিনি গতকাল (মঙ্গলবার) তেহরানে এক বক্তব্যে ইরানের ওপর বিগত ৪০ বছর ধরে আমেরিকাসহ পাশ্চাত্যের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে এ মন্তব্য করেন।
-
‘আফগানিস্তানের ৫ ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে’
জুলাই ১৫, ২০২০ ০১:৪৯আফগানিস্তানের পাঁচটি ঘাঁটি থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়া হয়েছে বলে দাবি করেছে আমেরিকা। দেশটির আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জালমাই খালিলজাদ এ খবর জানিয়ে বলেছেন, দোহায় তালেবানের সঙ্গে স্বাক্ষরিত শান্তিচুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে এসব ঘাঁটি থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়া হয়েছে।
-
আমেরিকা-ইসরাইলের জন্য কঠিন দিন অপেক্ষা করছে: মার্কিন যুদ্ধজাহাজে আগুন লাগা প্রসঙ্গে ইরানি জেনারেল
জুলাই ১৪, ২০২০ ১৭:০৯ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, মার্কিন সরকার যে অপরাধযজ্ঞ করে বেড়াচ্ছে তার পরিণতি হচ্ছে- বিমানবাহী যুদ্ধজাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড।
-
দ্বিতীয় দিনের মতো জ্বলেছে মার্কিন বিমানবাহী রণতরী
জুলাই ১৪, ২০২০ ১০:২৭আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস বনোহোম রিচার্ডে এখনো আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কয়েকশ কর্মী আগুন নেভানোর চেষ্টা করছেন।
-
মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি করছে আমেরিকা অথচ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চায়: রাশিয়া
জুলাই ১৩, ২০২০ ১৮:৫৭ভিয়েনায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলাইয়ানভ বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে আমেরিকা অস্ত্র বিক্রি করছে কিন্তু ইরানের বিরুদ্ধে তারা অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখতে চায়। মার্কিন অস্ত্র বিক্রি করার কারণে এ অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন।
-
জাপানে মার্কিন মেরিন সেনাদের লকডাউনে রাখা হয়েছে
জুলাই ১৩, ২০২০ ১৮:০৭জাপানের ওকিনাওয়া দ্বীপের দুটি ঘাঁটিতে মার্কিন মেরিন সেনাদেরকে লকডাউন এ রাখা হয়েছে। কয়েক ডজন সেনা করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ হওয়ার পর তাদেরকে লকডাউনের আওতায় আনা হয়।
-
আমেরিকা থেকে ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল কিনছে ভারত, ব্যবহার হবে চীন সীমান্তে
জুলাই ১৩, ২০২০ ০৭:০০ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের জন্য আমেরিকা থেকে ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল কেনার জন্য দ্রুত অগ্রসর হচ্ছে ভারত। পদাতিক বাহিনীর আধুনিকীকরণের লক্ষ্যে ওই ক্রয় করা হচ্ছে। গতকাল (রোববার) কর্মকর্তারা ওই তথ্য দিয়েছেন।