-
পুলিশি নির্যাতনের প্রতিবাদে আমেরিকায় ব্যাপক বিক্ষোভ
জুন ০২, ২০২০ ১২:০৮পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে আমেরিকায় ব্যাপক বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা। এসময় পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে।#
-
“আমেরিকা চীনের স্বার্থে আঘাত হানলে ‘চূড়ান্ত প্রতিক্রিয়া’ দেখানো হবে”
জুন ০২, ২০২০ ০৩:১১আমেরিকা চীনের স্বার্থে কোনোরকম আঘাত হানার চেষ্টা করলে ‘চূড়ান্ত প্রতিক্রিয়া’ দেখানো হবে বলে ওয়াশিংটনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে বেইজিং। আমেরিকায় চীনা শিক্ষার্থী ও কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার মার্কিন সিদ্ধান্ত এবং হংকংয়ের সঙ্গে ‘বিশেষ সম্পর্ক’কে আরো ঘনিষ্ঠ করার মার্কিন উদ্যোগের কথা উল্লেখ করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় ওই হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
-
ইরানের প্রতি আবার কৃতজ্ঞতা জানালেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট
জুন ০২, ২০২০ ০২:২৩ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তার দেশের জন্য পাঁচটি তেল ট্যাংকার পাঠানোর জন্য আবারো ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
-
‘হাঁটু দিয়ে গলা চেপে ধরার’ মার্কিন কৌশল ব্যর্থ হয়েছে: জারিফ
জুন ০২, ২০২০ ০১:৫৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন সরকার দুই বছর আগে ইরানের আট কোটি মানুষের বিরুদ্ধে ‘হাঁটু দিয়ে গলা চেপে ধরার’ কৌশল অবলম্বন করেছে।কিন্তু ইরানিরা আত্মসমর্পন করেনি এবং এখন আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন নাগরিকরাও পরাজিত হবে না।
-
আমেরিকায় বর্ণবাদ বিরোধী বিক্ষোভ দমনে ট্রাম্পের গুরুত্বারোপ
জুন ০১, ২০২০ ১৪:৫০মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বর্ণ বৈষম্য এবং সহিংসতার ইতিহাস বেশ পুরানো। দেশটির জন্মলগ্ন থেকেই বলা যায় কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বর্ণ বৈষম্য চলে আসছে। নিজেদের অধিকার আদায়ের জন্য কৃষ্ণাঙ্গরা ব্যাপক প্রতিবাদ সংগ্রাম চালানোর পরেও পুলিশি নির্যাতনসহ বিচিত্র বৈষম্যের করুণ শিকার তারা।
-
বিশ্ববাসী নিপীড়িত মার্কিন নাগরিকদের কণ্ঠ শুনেছে: ইরান
জুন ০১, ২০২০ ১৪:০৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, সারা বিশ্ব আমেরিকার নিপীড়িত জনগণের করুণ আর্তনাদ শুনেছে। দেশটির জনগণ যে মার্কিন রাষ্ট্রীয় অবিচার, বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাও বিশ্ববাসী দেখছে।
-
‘মার্কিন অবিচার ও সহিংতার বিরুদ্ধে জনগণের ক্ষোভের ইঙ্গিত এই প্রতিবাদ’
জুন ০১, ২০২০ ১৩:৩৭আমেরিকায় চলমান বিক্ষোভ-প্রতিবাদের কর্মসূচি দেশটিতে বিদ্যমান অবিচার ও সহিংতার বিরুদ্ধে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। গতকাল (রোববার) ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক ও ভাষ্যকার স্টিফেন লেন্ডমান।
-
হোয়াইট হাউসের বাইরে আগুন জ্বেলে বিক্ষোভ, বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন ট্রাম্প
জুন ০১, ২০২০ ০৭:৫০পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা। এসময় পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে।
-
কারফিউ উপেক্ষা করে আমেরিকায় বিক্ষোভ; গ্রেফতার ১৪০০
জুন ০১, ২০২০ ০৬:২৩মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডকে হত্যার পর আমেরিকার অন্তত ৩০টি শহরে প্রচণ্ড বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় কারফিউ জারি করা হলেও তা উপেক্ষা করে জনগণ বিক্ষোভ অব্যাহত রেখেছে এবং এ পর্যন্ত ১৪০০’র বেশি মানুষকে আটক করা হয়েছে।
-
চীনের অভ্যন্তরীণ বিষয়ে পাশ্চাত্যের হস্তক্ষেপের নিন্দা জানাল সিরিয়া
জুন ০১, ২০২০ ০২:৪০চীনের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতরাতে (রোববার রাতে) প্রকাশিত এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে।