-
আমেরিকার বিপক্ষে অবস্থান নিচ্ছে ইউরোপের তিন শক্তি: রিপোর্ট
এপ্রিল ৩০, ২০২০ ১৯:৪৫ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ব্যাপারে আমেরিকা যে চেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে অবস্থান নিতে যাচ্ছে ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি। এই তিন দেশ বলছে, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গেছে, ফলে এখন ওয়াশিংটন এই সমঝোতার কোনো পক্ষ নয়। সে ক্ষেত্রে তারা আর ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর প্রচেষ্টা চালাতে পারে না।
-
আমেরিকা: করোনায় মৃত্যুর সংখ্যা ৬১ হাজার ছাড়িয়ে গেল
এপ্রিল ৩০, ২০২০ ১৩:৫৭প্রাণঘাতী করোনাভাইরাসে আমেরিকায় মৃত্যুর সংখ্যা ৬১ হাজার ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত ৬১ হাজার ৬৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
-
'ভবিষ্যতে আন্তর্জাতিক বাজার থেকে অস্ত্র ক্রয়ে ইরানকে কেউই বাধা দিতে পারবে না'
এপ্রিল ৩০, ২০২০ ১২:৫২ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র সাবেক প্রধান মহসিন রেজায়ি বলেছেন, ইরানের ওপর চাপানো আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শীঘ্রই শেষ হয়ে যাবে, এবং এরপর আন্তর্জাতিক বাজার থেকে অস্ত্র কেনায় ইরানকে কেউই বাধা দিতে পারবে না।
-
পরমাণু সমঝোতায় ফিরে আসতে চায় আমেরিকা: তেহরান ও মস্কোর প্রতিক্রিয়া
এপ্রিল ৩০, ২০২০ ১২:২১জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি বলেছেন, ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য মার্কিন প্রচেষ্টা নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন।
-
আমেরিকা স্বল্পমাত্রার পরমাণু অস্ত্র ব্যবহার করলেও সর্বাত্মক পরমাণু যুদ্ধ শুরু হবে: রাশিয়া
এপ্রিল ৩০, ২০২০ ১২:১০রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা যদি সাবমেরিন থেকে স্বল্পমাত্রার পরমাণু ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তাহলেও পালটা জবাবে সর্বাত্তত্মক পরমাণু যুদ্ধ শুরু করবে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ (বৃহস্পতিবার) এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
ইরানি এয়ারলাইন্সের জন্য সবার আকাশপথ বন্ধ করুন: পম্পেও
এপ্রিল ৩০, ২০২০ ০২:৩০মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ‘মাহান এয়ার’র জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে দিতে বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
উত্তর কোরিয়ার সবকিছু স্বাভাবিক আছে: দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী
এপ্রিল ৩০, ২০২০ ০২:১১উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের স্বাস্থ্যসহ দেশটির সবকিছু স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জিয়ং কিয়ং-দু। গত কিছুদিন ধরে কিম জং-উনের স্বাস্থ্য সম্পর্কিত নানা গুজব এবং এ ব্যপারে পিয়ংইয়ংরের রহস্যময় নীরবতা সে গুজবকে যখন শক্তিশালী করছে তখন কিয়ং-দু একথা জানালেন।
-
‘আমেরিকা এখনো পরমাণু চুক্তিতে আছে বলে দাবি করা শ্রেষ্ঠ কৌতুক’
এপ্রিল ৩০, ২০২০ ০১:১৮আমেরিকা ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার জন্য যে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে তাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের পরিপন্থি বলে মন্তব্য করেছে তেহরান। ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুমোদন করে ওই প্রস্তাবটি পাস হয়েছিল।
-
মার্কিন যুদ্ধজাহাজকে তাড়াল চীন: ‘ভাগো, দেশে ফিরে করোনার বিরুদ্ধে লড়াই করো’
এপ্রিল ২৯, ২০২০ ১৯:০৮দক্ষিণ চীন সাগরের বিতর্কিত পানি সীমা থেকে এই প্রথমবারের মতো মার্কিন একটি যুদ্ধজাহাজকে পাহারা দিয়ে বের করে দিয়েছে চীনা বাহিনী। পাশাপাশি মার্কিন যুদ্ধজাহাজকে স্বদেশে ফিরে যেয়ে গিয়ে চলমান করোনা মহামারির বিরুদ্ধ লড়াই করার পরামর্শও দিয়েছে চীনের গণ মুক্তিফৌজ।
-
মার্কিন কারাগারে করোনা ভাইরাস আক্রান্ত ইরানি বিজ্ঞানী
এপ্রিল ২৯, ২০২০ ১৩:২২আমেরিকার কারাগারের একজন ইরানি বিজ্ঞানী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দীর্ঘদিন ধরে ওই বিজ্ঞানী বিনাবিচারে মার্কেট কারাগারে আটক রয়েছেন।