-
ট্রাম্পকে ইমপিচ করার আহ্বান জানালেন সিনেটর এলিজাবেথ ওয়ারেন
এপ্রিল ২১, ২০১৯ ০৮:১১আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের অন্যতম মনোনয়ন প্রত্যাশী সিনেটর এলিজাবেথ ওয়ারেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। মার্কিন স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারের রিপোর্ট প্রকাশের পর তিনি এ আহ্বান জানালেন। আরো দেড় বছর পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
-
পৃথিবীর কক্ষপথে মার্কিন রহস্যজনক কৃত্রিম উপগ্রহ!
এপ্রিল ১৯, ২০১৯ ০৭:৩০পৃথিবীর কক্ষপথে মার্কিন রহস্যজনক কৃত্রিম উপগ্রহের খোঁজ পেয়েছেন বলে পরোক্ষ ধারণা ব্যক্ত করেছেন রাশিয়ার জ্যোতির্বিজ্ঞানীরা। স্থান পরিবর্তনে সক্ষম নতুন শ্রেণির এ উপগ্রহকে শনাক্ত করেছেন রাশিয়ার ইন্সটিটিউট অব সোলার-টেরিসট্রিয়াল ফিজিক্সের জ্যোতির্বিজ্ঞানীরা। এ কেন্দ্রটি রাশিয়ার ইরকুতসেকে অবস্থিত।
-
দ্বিপাক্ষিক আলোচনা থেকে পম্পেও'র অপসারণ চায় উত্তর কোরিয়া!
এপ্রিল ১৮, ২০১৯ ১৪:৫৫উত্তর কোরিয়া বলেছে, আমেরিকার সঙ্গে স্থবির হয়ে পড়া আলোচনায় তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র উপস্থিতি প্রত্যাশা করে না। মার্কিন এ শীর্ষস্থানীয় কূটনীতিক দুই দেশের মধ্যে চলমান দ্বিপাক্ষিক সংলাপ ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছে উত্তর কোরিয়া।
-
‘ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’
এপ্রিল ১৮, ২০১৯ ০৪:০৮ইরানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন বলে মন্তব্য করেছেন আমেরিকার সাবেক শীর্ষস্থানীয় এক কর্মকর্তা। তিনি আরও বলেছেন, ২০০৩ সালে ইরাকে আগ্রাসনের আগেও আমেরিকার একই রকমের তৎপরতা দেখা গিয়েছিল।
-
বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের চিঠি দিয়ে যা জানালেন জাওয়াদ জারিফ
এপ্রিল ১৮, ২০১৯ ০২:০১ইরানের একটি নিয়মিত সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকায় স্থান দিয়ে আমেরিকা যে অন্যায় করেছে তার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সম্পর্কে আমেরিকার ওই পদক্ষেপ সম্পর্কে জানাতে বুধবার বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে একটি চিঠি পাঠান।
-
ট্রাম্প আল কায়েদার বড় ভাই এবং রক্ষক: মার্কিন আইনপ্রণেতা
এপ্রিল ১৭, ২০১৯ ১৪:১১আমেরিকার হাওয়াই অঙ্গরাজ্যের প্রতিনিধি তুলসি গাবার্ড এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সৌদি আরবের মদদপুষ্ট আল কায়েদা সন্ত্রাসী নেটওয়ার্কের বড় ভাই এবং রক্ষক হিসেবে আখ্যায়িত করেছেন। একইসঙ্গে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ট্রাম্প মুসলমানদের বিরুদ্ধে ধর্মান্ধতার অভিযোগ করছেন বলেও অভিযোগ করেন তিনি।
-
আমেরিকার দাবি মিথ্যা বলে নাকচ করল ইরাক
এপ্রিল ১৭, ২০১৯ ০৯:৩৮ইরাকের অর্থনীতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ভূমিকা নিয়ে আমেরিকা সম্প্রতি যে দাবি করেছে তা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি। তিনি বলেছে, ইরানের এলিট ফোর্স আইআরজিসি-কে নিয়ে আমেরিকা মিথ্যা কথা বলছে।
-
এস-৪০০ কিনলে নিষেধাজ্ঞা দেয়া ঠিক হবে না: তুরস্ক
এপ্রিল ১৬, ২০১৯ ১৩:৩১তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে আংকারার বিরুদ্ধে মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা দেয়া উচিত হবে না কারণ তুরস্ক আমেরিকার শত্রু দেশ নয়। এছাড়া, ন্যাটো সামরিক জোটের প্রতি তুরস্ক সম্পূর্ণ অনুগত বলেও তিনি উল্লেখ করেন।
-
আমেরিকা হচ্ছে ইতিহাসের সবচেয়ে যুদ্ধপ্রিয় জাতি: জিমি কার্টার
এপ্রিল ১৬, ২০১৯ ০৯:২৪আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার বলেছেন, মার্কিনিরা হচ্ছে ইতিহাসের সবচেয়ে যুদ্ধপ্রিয় জাতি এবং এ কারণে চীন একসময় আমেরিকাকে অর্থনৈতিকভাবে পেছনে ফেলবে।
-
কোনো কোনো মুসলিম শাসক আমেরিকা ও ইহুদিবাদের ভৃত্য: ইরানের সর্বোচ্চ নেতা
এপ্রিল ১৫, ২০১৯ ১৩:১৯ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মুসলিম দেশগুলোর কোনো কোনো শাসক কুরআন মেনে কাজ করেন না এবং তারা হচ্ছেন আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ভৃত্য ও অনুসারী। ইরানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজ ও ক্বারিদের এক সমাবেশে তিনি আজ (সোমবার) এ কথা বলেন।