-
সিরিয়ায় ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র’ প্রতিষ্ঠা করতে চায় আমেরিকা: ল্যাভরভ
অক্টোবর ১৩, ২০১৮ ১৬:৩৫রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ায় ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র’ প্রতিষ্ঠা করতে চায় আমেরিকা। এজন্য মার্কিন সরকার সেখানকার মিত্রদের বিশেষ করে কুর্দিদের ব্যবহার করে ফোরাত নদীর পূর্ব উপকূলে অবৈধ রাষ্ট্র কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে।
-
আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করুন: আমেরিকাকে দ. কোরিয়া
অক্টোবর ১৩, ২০১৮ ১৫:২৬কোরীয় উপদ্বীপে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। তিনি বলেন, উত্তর কোরিয়ার এই দাবি মেনে নিলে দেশটির সঙ্গে আমেরিকার কয়েক দশকের শত্রুতামূলক সম্পর্কের অবসান ঘটবে।
-
ইরান দুর্বল হয়ে পড়েছে ভাবলে ট্রাম্প মারাত্মক ভুল করবেন: আইআরজিসি প্রধান
অক্টোবর ১৩, ২০১৮ ১৪:৫৬ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, "মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ভেবে থাকেন তিনি ক্ষমতায় আসার পর ইরানের শক্তি দুর্বল হয়ে পড়েছে তাহলে তিনি মারাত্মক ভুল করবেন।
-
মার্কিন পাদ্রি ব্রানসনকে মুক্তি দিয়েছে তুরস্ক
অক্টোবর ১৩, ২০১৮ ১৩:০৫তুরস্কের একটি আদালত মার্কিন খ্রিস্টান পাদ্রি অ্যান্ড্রু ব্রানসনকে মুক্তি দিয়েছে এবং এরইমধ্যে তিনি তুরস্ক থেকে মার্কিন সামরিক বিমানে করে জার্মানিতে চলে গেছেন। ব্রানসনকে আটকের পর তুরস্ক ও আমেরিকার মধ্যে মারাত্মক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।
-
জাতিসংঘে ইরান, সৌদি আরব ও মার্কিন প্রতিনিধির মধ্যে বিতর্ক
অক্টোবর ১৩, ২০১৮ ১২:৫১জাতিসংঘে নিযুক্ত ইরানের কূটনীতিক মোহাম্মাদ হোসেন গানিয়েয়ি বলেছেন, সৌদি আরব হচ্ছে এমন এক ঘাতক রাজতন্ত্র যাদের কাছে সাংবাদিকরাও নিরাপদ নয়। গতরাতে নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৩তম সাধারণ পরিষদের নিরাপত্তা ও নিরস্ত্রীকরণ কমিটির বৈঠকে সৌদি ও মার্কিন প্রতিনিধিদের ইরান বিরোধী বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেছেন।
-
চীনের দিকে না তাকিয়ে নিজের চরকায় তেল দিন: ওয়াশিংটনকে বেইজিং
অক্টোবর ১৩, ২০১৮ ০৩:৪৫আমেরিকার মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং এ আহ্বান জানানোর পাশাপাশি সতর্ক করে দিয়ে বলেছেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কাজে আমেরিকা যেন মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার না করে।
-
ইসরাইলে যুদ্ধাজাহাজ পাঠিয়েছে আমেরিকা; অস্বাভাবিক বলছে স্পুৎনিক
অক্টোবর ১২, ২০১৮ ১৪:১৭ইহুদিবাদী ইসরাইলের বন্দরে আমেরিকা একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস রস ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় আশদোদ বন্দরে ভিড়েছে।
-
আমাকে হত্যার জন্য কলম্বিয়াকে নির্দেশ দিয়েছে আমেরিকা: মাদুরো
অক্টোবর ১২, ২০১৮ ১২:৪৩ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তাকে হত্যার চেষ্টা করছে মার্কিন সরকার। দু দেশের মধ্যে সম্পর্ক যখন খুব নাজুক অবস্থয় এবং ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে তখন মাদুরো এ অভিযোগ করলেন।
-
এক-তৃতীয়াংশ মার্কিন তরুণ-তরুণী সেনাবাহিনীতে ভর্তির অযোগ্য
অক্টোবর ১১, ২০১৮ ১৭:৫০আমেরিকার এক-তৃতীয়াংশ তরুণ-তরুণী স্থুলতায় ভোগার কারণে দেশটির সেনাবাহিনীতে ভর্তি হওয়ার অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপ প্রতিবেদনে বলা হয়েছে- এ অবস্থা থেকে উত্তরণের জন্য পেন্টাগনের কর্মকর্তাদেরকে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের বিষয়টিকে প্রাধান্য দেয়ার আহ্বান জানানো হয়েছে।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমেরিকার অনুমতি নিতে হবে: দক্ষিণ কোরিয়াকে ট্রাম্প
অক্টোবর ১১, ২০১৮ ১৫:৪৯মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে দক্ষিণ কোরিয়াকে আমেরিকার কাছ থেকে অনুমোদন নিতে হবে। ২০১০ সালে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ ডুবির ঘটনায় পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সিউল।