• মার্কিন রাজনীতিতে হস্তক্ষেপের ইচ্ছে নেই: চীন

    মার্কিন রাজনীতিতে হস্তক্ষেপের ইচ্ছে নেই: চীন

    অক্টোবর ১১, ২০১৮ ১৫:১৩

    আমেরিকার আসন্ন মধ্যবর্তী নির্বাচনে চীন হস্তক্ষেপ করতে চায় বলে মার্কিন সরকার যে অভিযোগ তুলেছে তা নাকচ করে দিয়েছে বেইজিং। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গ্যাং ফেং আজ (বৃহস্পতিবার) বলেছেন, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছে তার দেশের নেই।

  • ইরান-বিরোধী নিষেধাজ্ঞায় তেলের বাজার মারাত্মকভাবে অস্থিতিশীল হবে: বিপি

    ইরান-বিরোধী নিষেধাজ্ঞায় তেলের বাজার মারাত্মকভাবে অস্থিতিশীল হবে: বিপি

    অক্টোবর ১১, ২০১৮ ১৩:৩৬

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন একরফা অবৈধ নিষেধাজ্ঞা আরোপের কয়েক সপ্তাহ আগে কর্পোরেট কোম্পানিগুলোর নেতাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়তে শুরু করেছে। তারা মনে করছেন, ৪ নভেম্বর তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর আন্তর্জাতিক তেলের বাজার মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে উঠবে এবং নজিরবিহীনভাবে দাম বেড়ে যাবে।

  • ‘ইরানের ক্ষেপণাস্ত্র আমেরিকার জন্য সমস্যা’

    ‘ইরানের ক্ষেপণাস্ত্র আমেরিকার জন্য সমস্যা’

    অক্টোবর ১১, ২০১৮ ১২:৩৩

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানি বলেছেন, তার দেশের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আমেরিকার জন্য সমস্যার কারণ হয়ে গেছে।  

  • খাশোগি সম্পর্কে সৌদি যুবরাজের ব্যাখ্যা চাইল আমেরিকা

    খাশোগি সম্পর্কে সৌদি যুবরাজের ব্যাখ্যা চাইল আমেরিকা

    অক্টোবর ১১, ২০১৮ ০৬:৩৪

    সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির গুম হয়ে যাওয়ার ঘটনায় সৌদি যুবরাজ মোহম্মাদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তারা। বিন সালমানের সঙ্গে প্রাথমিকভাবে টেলিফোনে কথা বলেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

  • খাশোগির ভাগ্যে কি ঘটেছে তা উদঘাটনে ট্রাম্প দম্পত্তির সহায়তা চাইল হবু স্ত্রী

    খাশোগির ভাগ্যে কি ঘটেছে তা উদঘাটনে ট্রাম্প দম্পত্তির সহায়তা চাইল হবু স্ত্রী

    অক্টোবর ১০, ২০১৮ ১৭:৪৮

    সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগির ভাগ্যে কি ঘটেছে তা বের করার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সহযোগিতা চেয়েছেন তার হবু স্ত্রী।

  • ট্রাম্পের চাপ প্রয়োগের কৌশল: মার্কিন অস্ত্র রপ্তানি বেড়েছে অনেক

    ট্রাম্পের চাপ প্রয়োগের কৌশল: মার্কিন অস্ত্র রপ্তানি বেড়েছে অনেক

    অক্টোবর ১০, ২০১৮ ০৯:২০

    ২০১৮ সালে মার্কিন অস্ত্র রপ্তানির পরিমাণ বেড়েছে শতকরা ৩৩ ভাগ। মার্কিন সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

  • আমেরিকাকে আবার হুঁশিয়ার করে দিল চীন

    আমেরিকাকে আবার হুঁশিয়ার করে দিল চীন

    অক্টোবর ১০, ২০১৮ ০৬:১৭

    চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ব্যাপারে মার্কিন কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং মঙ্গলবার বেইজংয়ে এক সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা উচ্চারণ করে বলেছেন, মার্কিন কর্মকর্তাদেরকে চীন সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করা থেকে বিরত থাকতে হবে।

  • ‘বিশ্বে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার মূলে রয়েছে আমেরিকার আধিপত্যকামী নীতি’

    ‘বিশ্বে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার মূলে রয়েছে আমেরিকার আধিপত্যকামী নীতি’

    অক্টোবর ১০, ২০১৮ ০৩:১০

    ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি বলেছেন, বিশ্বে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার মূলে রয়েছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল। তুরস্কের আঙ্কারায় মঙ্গলবার ইউরেশিয়া অঞ্চলের দেশগুলোর পার্লামেন্ট স্পিকারদের তৃতীয় বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন লারিজানি।

  • ইরান ও তুরস্ক মধ্যপ্রাচ্যে শুধু দর্শকের ভূমিকায় থাকবে না: তুর্কি স্পিকার

    ইরান ও তুরস্ক মধ্যপ্রাচ্যে শুধু দর্শকের ভূমিকায় থাকবে না: তুর্কি স্পিকার

    অক্টোবর ০৯, ২০১৮ ১৫:৫৬

    ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, ইরান ও তুরস্কের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত সহযোগিতার কারণে আমেরিকা ও কয়েকটি আঞ্চলিক দেশ অসন্তুষ্ট। তারা উদ্বেগে রয়েছে। আজ তুরস্কের আনাতোলিয়ায় তুর্কি সংসদ স্পিকার বিনআলী ইলদিরিমের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

  • পাকিস্তানের উন্নয়নে বাধা হয়ে আছে আমেরিকা: লারিজানি

    পাকিস্তানের উন্নয়নে বাধা হয়ে আছে আমেরিকা: লারিজানি

    অক্টোবর ০৯, ২০১৮ ১৫:৩২

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, পাকিস্তানের উন্নয়নে বাধা হয়ে আছে আমেরিকা। দেশটি ইরান থেকে গ্যাস আমদানির ক্ষেত্রে পাকিস্তানকে বাধা দিচ্ছে। আজ (মঙ্গলবার) তুরস্কের আনাতোলিয়ায় ইউরোএশিয়ান দেশগুলোর স্পিকারদের সম্মেলনের ফাকে পাকিস্তানের সিনেটের ডেপুটি স্পিকার সালিম মান্দভিওয়ালার সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।