-
ইরান থেকে তেল কেনা অব্যাহত থাকবে: ভারতের জ্বালানিমন্ত্রী
অক্টোবর ০৯, ২০১৮ ১৪:৫৪মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ভারতের জ্বালানিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেছেন, ভারতের দু'টি কোম্পানি এরইমধ্যে আগামী মাসের জন্য ইরানকে তেলের অর্ডার দিয়েছে। ভারতীয় টিভি চ্যানেল সিএনবিসি এ খবর দিয়েছে।
-
ইরান বিরোধী নিষেধাজ্ঞা বাস্তবায়নে খোদ ট্রাম্প প্রশাসনে চলছে তীব্র মতপার্থক্য
অক্টোবর ০৯, ২০১৮ ১৪:১৮ইরানের বিরুদ্ধে আমেরিকার ব্যাংকিং ও তেল নিষেধাজ্ঞা আরোপের সময় যতই ঘনিয়ে আসছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে এ নিয়ে মতবিরোধ ততই গভীর হচ্ছে।
-
আহওয়াজ হামলার পেছনে রয়েছে ইসরাইল-আমেরিকা: জনমত জরিপ
অক্টোবর ০৮, ২০১৮ ১৪:০১ইসলামি প্রজাতন্ত্র ইরানের বেশিরভাগ মানুষ মনে করেন, গত ২২ সেপ্টেম্বর আহওয়াজ শহরে সামরিক কুচকাওয়াজের সংঘটিত অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার পেছনে ইহদিবাদী ইসরাইল ও আমেরিকা রয়েছে। ইরানিয়ান স্টুডেন্টস পোলিং এজেন্সি বা আইএসপিএ পরিচালিত এক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে।
-
খাশোগির মৃত্যুর জবাব চাইতে মার্কিন সরকারের ওপর পত্রিকার চাপ
অক্টোবর ০৮, ২০১৮ ১৩:২২সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ হওয়া এবং মৃত্যুর খবরের বিষয়ে সৌদি সরকারের কাছে মার্কিন প্রশাসনকে জবাব চাওয়ার জন্য চাপ সৃষ্টি করেছে দৈনিক ওয়াশিংটন পোস্ট। পত্রিকার সম্পাদকীয়তে আজ এ নিয়ে জোরালো দাবি তোলা হয়েছে। জামাল খাশোগি এ পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
-
পরমাণু স্থাপনা দেখার অনুমতি দেবে উ. কোরিয়া: পম্পেও
অক্টোবর ০৮, ২০১৮ ১২:২৮মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, বন্ধ করা পরমাণু স্থাপনা দেখানোর জন্য আন্তর্জাতিক পরিদর্শকদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে উত্তর কোরিয়া।
-
আফগানিস্তানে অভিযান ব্যর্থ- বলছে মার্কিন নাগরিকরা
অক্টোবর ০৭, ২০১৮ ১৫:১০আমেরিকার প্রায় অর্ধেক নাগরিক মনে করছে, ১৭ বছর আগে আফগনিস্তানে মার্কিন বাহিনী যে অভিযান চালিয়েছে তা ব্যর্থ হয়েছে। পিউ রিসার্চ সেন্টার পরিচালিত এক জরিপ রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে।
-
পিয়ংইয়ং সফর শেষে পম্পেও: পরমাণু নিয়ে আলোচনা অব্যাহত থাকবে
অক্টোবর ০৭, ২০১৮ ১৪:৪৩মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু ইস্যুতে তার দেশের আলোচনা অব্যাহত থাকবে। রাজধানী পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে পর দক্ষিণ কোরিয়ায় পৌঁছে তিনি একথা বলেছেন।
-
দায়েশ সন্ত্রাসীদের আবার ‘বিমান লিফ্ট’ দিল আমেরিকা
অক্টোবর ০৭, ২০১৮ ১২:৪৩সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-জোর প্রদেশ থেকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বহু বিদেশী সদস্যকে হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে আমেরিকা। এদের মধ্যে অনেক আহত সন্ত্রাসীও রয়েছে।
-
ব্যক্তিগত ড্রোন গুলি করে নামানোর অনুমতি দিলেন ট্রাম্প
অক্টোবর ০৭, ২০১৮ ১১:৩৬মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার আকাশ থেকে ব্যক্তিগত ড্রোন গুলি করে ভূপাতিত করার অনুমতি দিয়ে একটি বিলে সই করেছেন। এরইমধ্যে বিলটি সমালোচনার মুখে পড়েছে; বিরোধীরা বলছেন, নতুন আইনের অপব্যবহারের জোরালো আশঙ্কা রয়েছে।
-
ইসরাইলকে আরো এফ-৩৫ দেবে আমেরিকা
অক্টোবর ০৭, ২০১৮ ১১:০৫ইহুদিবাদী ইসরাইলকে আরো এফ-৩৫ স্টিলথ জঙ্গিবিমান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। রাশিয়া সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে বেশি সংখ্যক এফ-৩৫ বিমান দেয়ার নির্দেশ দিয়েছেন।